Butter Pepper Chicken Recipe: ৫ মিনিটেই তৈরি মাখন-গোলমরিচ চিকেন! রুটি, ভাত বা সন্ধ্যার জলখাবারে জমে যাবে

Butter Pepper Chicken Recipe: বাড়িতে চিকেন আছে? তা হলে বানিয়ে ফেলুন মাখন-গোলমরিচ চিকেন। রেসিপি খুব সহজ। উপকরণও বেশি লাগে না। চিকেন কিমা, মাখন, রসুন আর গোলমরিচ থাকলেই তৈরি হয়ে যাবে।

Advertisement
৫ মিনিটেই তৈরি মাখন-গোলমরিচ চিকেন! রুটি, ভাত বা সন্ধ্যার জলখাবারে জমে যাবেচিকেন কিমা, মাখন, রসুন আর গোলমরিচ থাকলেই তৈরি হয়ে যাবে।
হাইলাইটস
  • বানিয়ে ফেলুন মাখন-গোলমরিচ চিকেন।
  • চিকেন কিমা, মাখন, রসুন আর গোলমরিচ থাকলেই তৈরি হয়ে যাবে।
  • চাইলে সন্ধ্যার জলখাবার হিসাবেও পরিবেশন করতে পারেন।

Butter Pepper Chicken Recipe: বাড়িতে চিকেন আছে? তা হলে বানিয়ে ফেলুন মাখন-গোলমরিচ চিকেন। রেসিপি খুব সহজ। উপকরণও বেশি লাগে না। চিকেন কিমা, মাখন, রসুন আর গোলমরিচ থাকলেই তৈরি হয়ে যাবে। গরম গরম রুটি বা ভাতের সঙ্গে খেতে দারুণ লাগবে। চাইলে সন্ধ্যার জলখাবার হিসাবেও পরিবেশন করতে পারেন।

কী কী লাগবে?
৫০০ গ্রাম চিকেন কিমা, প্রায় ৫০ গ্রাম রসুন কুচি, ৫০ গ্রাম মাখন, সামান্য সাদা তেল, নুন, লেবুর রস এবং তাজা গুঁড়ো করা গোলমরিচ। স্বাদ অনুযায়ী কমবেশি করতে পারেন।

কীভাবে বানাবেন?
প্রথমে চিকেন কিমার সঙ্গে নুন এবং লেবুর রস মাখিয়ে নিন। ২-৩ ঘণ্টা ফ্রিজে রেখে দিন। হাতে সময় থাকলে আরও বেশি সময় ম্যারিনেট করতে পারেন। এতে চিকেনে স্বাদ ভাল ভাবে মিশবে।

এ বার কড়াইতে বেশ খানিকটা মাখন গরম করুন। সঙ্গে সামান্য সাদা তেল মিশিয়ে দিন। আঁচ মাঝারি রাখুন। মাখন গরম হলে রসুন কুচি দিয়ে নাড়তে থাকুন। রসুনের কাঁচা গন্ধ চলে গিয়ে সুন্দর গন্ধ বেরোলে কড়াইতে চিকেন কিমা দিয়ে দিন।

এ বার অনবরত নাড়তে থাকুন, যাতে চিকেন দলা পাকিয়ে না যায়। চিকেন কিমা ছোট হওয়ায় রান্না হতে বেশি সময় লাগার কথা নয়। তবে আঁচ এবং কিমার পরিমাণ অনুযায়ী সময় কিছুটা বদলাতে পারে। চিকেন পুরোপুরি সেদ্ধ হয়েছে কি না, তা নিশ্চিত করুন।

সব শেষে উপর থেকে ছড়িয়ে দিন তাজা গুঁড়ো করা গোলমরিচ। ভাল করে মিশিয়ে নামিয়ে নিন। তৈরি মাখন-গোলমরিচ চিকেন!

গরম গরম পরিবেশন করুন। মাখনের গন্ধ, রসুনের স্বাদ আর গোলমরিচের ঝাঁজ—সব মিলিয়ে এই পদ জমিয়ে দেবে দুপুরের খাবার কিংবা সন্ধ্যার আড্ডা। 

POST A COMMENT
Advertisement