Bread Slices Made Pizza: বাড়িতে পাউরুটি দিয়েই বানান পিৎজা, শিখে নিন ট্রিকস

ফ্রিজে পড়ে থাকা পাউরুটি দিয়েই তৈরি হয়ে যাবে ছোটদের পছন্দের মজাদার পিৎজা। তাড়াতাড়ি তৈরি হবে, আবার খেতেও সুস্বাদু। পিৎজার সহজ রেসিপি শিখে নিন।

Advertisement
বাড়িতে পাউরুটি দিয়েই বানান পিৎজা, শিখে নিন ট্রিকসপিৎজা রেসিপি
হাইলাইটস
  • পাউরুটি দিয়েই তৈরি হয়ে যাবে পিৎজা।
  • সহজ রেসিপি শিখে নিন।

পিৎজা খেতে অনেকেরই ভাল লাগে। তবে ইচ্ছে থাকলেও বেশি খেতে পারেন না। কারণ চড়া দাম। জানলে অবাক হবেন, বাড়িতেই বানিয়ে নিতে পারেন পিৎজা। আর শিশুরা থাকলে তো কথাই নেই। উৎসবে পিৎজা খাওয়ার আবদার করে বাড়ির ছোটরা। ঘরে তৈরি পিৎজা যেমন টেস্টি তেমনই স্বাস্থ্যকর। চটপট বানিয়ে নিতে পারেন। আর ডো বাইরে থেকে কিনতেও হবে না। পাউরুটি দিতেই কাজ হয়ে যাবে। অবাক হবেন না। আগে রেসিপিটা তো শিখে নিন।

ফ্রিজে পাউরুটি থাকে, তা হলেই মুশকিল আসান। সাধারণত পাউরুটির প্যাকেটের উপরে ও নীচে যে মোটা স্লাইসগুলি থাকে, সেগুলি অনেক সময়েই খেতে চায় না শিশুরা। সেই পাউরুটি দিয়েই বানিয়ে ফেলতে পারেন মজাদার পিৎজার ডো। আর রেসিপিও খুব সোজা। প্রথমে পিৎজার ডো তৈরি করতে হবে।

পাউরুটি দিয়ে পিৎজার ডো

একটি থালায় চার-পাঁচ টুকরো পাউরুটি ছড়িয়ে নিন। ধারগুলো কেটে নিন আগে। তার উপর এক কাপ ঠান্ডা দুধ ঢেলে দিন। এর সঙ্গে আধ কাপ টক দই এবং চার-পাঁচ চামচ সুজি মিশিয়ে দিন। স্বাদ বাড়াতে এক চামচ পিৎজা সিজনিং, সামান্য চিলি ফ্লেক্স এবং পরিমাণমতো নুন দিন। সব উপকরণ ভাল করে মিশিয়ে ঢাকা দিয়ে প্রায় আধ ঘণ্টা রেখে দিন। আধ ঘণ্টা পর হাতা দিয়ে আরও এক বার ভাল করে মেখে নিন। তৈরি হয়ে যাবে পিৎজার বেস। এবার একটি ননস্টিক প্যান নিয়ে তাতে সামান্য তেল মাখিয়ে নিন। হাতা দিয়ে মিশ্রণটি ঢালুন। গোল করে ছড়িয়ে দিন। ঠিক ডিমের মামলেটের মতো। উপর থেকে সামান্য তেল ছড়িয়ে ঢাকা দিয়ে অল্প আঁচে রাখুন।

ঘরেই পিৎজার সস

প্রথমে একটি শুকনো ননস্টিক প্যানে আট-দশ কোয়া রসুন এবং একটি পেঁয়াজ কুচি দিয়ে হালকা ভেজে নিন। চার-পাঁচটি টমেটো মাঝখান থেকে দু'টুকরো করে প্যানে দিয়ে দিন। এবার ঢাকা দিয়ে সেদ্ধ হতে দিন। টমেটো নরম হয়ে এলে খোসা ছাড়িয়ে পরিমাণমতো নুন মিশিয়ে দিন। এতে আরও ভাল করে গলে যাবে। এবার পিৎজা সিজনিং, চিলি ফ্লেক্স এবং টমেটো সস দিয়ে সব উপকরণ ভাল করে মেশান। মিশ্রণটি মিক্সিতে দিয়ে মিহি করে বেটে নিলেই তৈরি হয়ে যাবে ঘরোয়া পিৎজা সস।

Advertisement

এবার বানান পিৎজা

তাওয়ায় সেঁকা পিৎজার বেসটি এবার উল্টে দিন। যে দিকটি ইতিমধ্যে সেঁকা হয়েছে, তার উপর ভাল করে পিৎজা সস মাখিয়ে নিন। এবার উপর থেকে মোজারেলা চিজ ছড়িয়ে দিন। তারপর বড় টুকরো করে কাটা ক্যাপসিকাম, সুইট কর্ন এবং পেঁয়াজ সাজিয়ে দিন। সব উপকরণ দেওয়ার পর প্যানটি ঢাকা দিয়ে অল্প আঁচে রাখুন। চিজ গলে গেলেই তৈরি হয়ে যাবে সুস্বাদু পিৎজা।

চাইলে পিৎজার উপর কয়েক টুকরো পনিরও ছড়িয়ে দিতে পারেন। এতে স্বাদ আরও বাড়বে। আর বাড়িতে পিৎজা সস বানানোর সময় না থাকলে বাজার থেকে কেনা পিৎজা সসও ব্যবহার করতে পারেন। 

TAGS:
POST A COMMENT
Advertisement