দমদম পার্কে তোলাবাজি ইস্যুতে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় ও বিজেপি বিধায়ক পীযূষ কানোরিয়ার মধ্যে বাকবিতণ্ডা নিয়ে মুখ খুললেন বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। বললেন, 'শারদ্বত মুখোপাধ্যায় একজন অত্যন্ত স্বনামধন্য, প্রতিষ্ঠিত চিকিত্সক। তিনি রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী হয়েছেন। রাজনীতিতে তিনি নবাগত। তাঁকে সংবাদমাধ্যম থেকে শুরু করে সাধারণ মানুষ খেপিয়ে তোলার চেষ্টা করছে। এটা ঠিক হচ্ছে না। পীযূষ কানোরিয়াও দীর্ঘদিনের রাজনীতিবিদ। অত্যন্ত কঠিন রাজনৈতিক লড়াইয়ের মধ্যে দিয়ে তিনি জিতে এসেছেন। বিজেপি-র কোথাও কোনও বিধায়কের সঙ্গে আরেক বিধায়কের সংঘাত নেই। এই উস্কানি চলছে, আরও চলবে হয়তো একমাস। তারপর সব ঠিক হয়ে যাবে। দুর্গাপুজোটা যাক।'
Samik Bhattacharya Reaction On Sharadwat Mukherjee and Piyush Kanoria Arguement Video