রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন, রাজ্যে তৈরি হচ্ছে 'বৃহন্নলা ব্রিগেড'। বৃহন্নলারা যেন ট্র্যাফিক সিগনালে ভিক্ষে না করেন, এমনটাই চাইছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারি। তাই অগ্নিমিত্রা বলেন, 'তাঁদের সম্মানজনক কাজ দেওয়া হবে। ভিক্ষা করার বদলে ট্র্যাফিক সিগনালে মানুষকে সচেতন করবেন বৃহন্নলারা। এ ছাড়াও ট্যাক্স কালেক্ট করবেন বাড়ি বাড়ি গিয়ে। বদলে মিলবে পারিশ্রমিক।'
Minister Agnimitra Paul Announcement On West Bengal Brihannala Brigade