Advertisement

'ব্যালটে ১৮০০ মধ্যে ১৭০০ পেয়েছিল TMC', ফলতার ফলে কারচুপির অভিযোগ মমতার

দল ভাঙার জন্য তৃণমূল কংগ্রেসের নেতা, বিধায়কদের উপর বিভিন্ন ধরনের চাপ সৃষ্টি করা হচ্ছে বলে বিস্ফোরক অভিযোগ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ফেসবুক লাইভে এসে তিনি দাবি করেন, প্রথমে পুলিশ থেকে যোগাযোগ করা হচ্ছে, তার পরেই বিজেপির দফতর থেকে ফোন যাচ্ছে। উদ্দেশ্য একটাই - তৃণমূল কংগ্রেসকে দুর্বল করা এবং দলের মধ্যে ভাঙন ধরানো। ফলতার পুনঃনির্বাচন নিয়েও বিজেপিকে নিশানা করেন মমতা। তৃণমূলনেত্রী দাবি করেন, ৫০০ এজেন্টকে গ্রেফতার করে, প্রার্থীকে ভয় দেখিয়ে ভোট লুঠ করা হয়েছে। মমতা জানান, ফলতার পোস্টাল ব্যালেটে এগিয়ে ছিল তৃণমূল কংগ্রেস।

Advertisement
POST A COMMENT