ফেসবুক লাইভে দলত্যাগী নেতাদের তীব্র আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, ‘আমি যদি অভিষেককে তাড়িয়ে দিই, তাহলে কেউ কেউ চলে আসবে।’ পাশাপাশি তাঁর দাবি, কয়েক জন বিধায়ক বা সাংসদকে ভাঙিয়ে তৃণমূলকে দুর্বল করা সম্ভব নয়, বরং দল আরও শক্তিশালী হবে।