Advertisement

নিম্নচাপের জেরে এই জেলাগুলোতে অতি ভারী বৃষ্টি, দাপট কমবে কবে থেকে?

রাজ্যে সক্রিয় বর্ষা । ইতিমধ্যেই নিম্নচাপের জেরে শনিবার থেকেই রাজ্যে শুরু হয়েছে বৃষ্টি দুর্যোগ। লাগাতার বৃষ্টিতে ভাসছে কলকাতা। কখনও ঝিরিঝিরি, কখনও মুষলধারে নামছে বৃষ্টি। এরমধ্যেই আবহাওয়ায় বড় পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিস জানিয়েছে, পশ্চিমবঙ্গ-ওড়িশা উপকূল সংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের নিম্নচাপটি আরও শক্তি সঞ্চয় করে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। আগামী তিন দিনে এই সিস্টেম পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে, যার প্রভাবেই রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে। এছাড়াও রাজস্থান থেকে মধ্যপ্রদেশ, ছত্তিশগঢ় হয়ে উত্তর ওড়িশা পর্যন্ত বিস্তৃত বর্ষাকালীন অক্ষরেখা সক্রিয় রয়েছে। নিম্নচাপ ও বর্ষার অক্ষরেখার প্রভাবে গোটা রাজ্যেই বৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি হয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে মঙ্গলবার থেকে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে। উত্তরের ৫ জেলায় অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।

Advertisement
POST A COMMENT