দুর্গাপুজোয় শহরের যান চলাচল স্বাভাবিক রাখতে বিশেষ প্রস্তুতি নিচ্ছে কলকাতা পুলিশ। পুজোর দিনগুলিতে ট্রাফিক নিয়ন্ত্রণ ও নিরাপত্তার দায়িত্বে মোতায়েন থাকবেন ৬০০০ পুলিশকর্মী এবং ৬০০০ হোমগার্ড। জানালেন কলকাতার পুলিশ কমিশনার অজয় কুমার নন্দ। পাশাপাশি, শহরের ১৪টি গুরুত্বপূর্ণ জায়গায় অ্যাম্বুল্যান্স রাখার ব্যবস্থাও করা হচ্ছে। পুজোর সময় সাধারণ মানুষের যাতায়াত যাতে নির্বিঘ্ন থাকে, সেই লক্ষ্যেই এই প্রস্তুতি।
CP Ajay Nand On Kolkata Durga Puja 2026 Traffic Arrangements