Advertisement

৫ ঘণ্টার বেশি জিজ্ঞাসাবাদের পর মুক্তি, CM Suvendu কে তীব্র আক্রমণ Abhishek Banerjee এর

শেক্সপিয়র সরণী থানা থেকে ৫ ঘণ্টারও বেশি সময় পর বেরোলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ক্যামাক স্ট্রিটে তৃণমূলের পার্টি অফিসে পুলিশের সঙ্গে তৃণমূল কর্মী-সমর্থকদের অশান্তির ঘটনায় তাঁকে তলব করেছিল পুলিশ। থানা থেকে বেরিয়েই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও বিজেপির বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক অভিযোগ করেন অভিষেক। তাঁর দাবি, তৃণমূল কর্মী-সমর্থকদের উপর উদ্দেশ্য প্রণোদিতভাবে অত্যাচার করছে সরকার। নানা বাহানা খুঁজে তাঁকে ও তাঁর দলকে অপদস্থ করার চেষ্টা চলছে। পুলিশ দলদাসে পরিণত হয়েছে।

Abhishek Banerjee Targets CM Suvendu Adhikari Over Camac Street Office Chaos Issue

Advertisement
POST A COMMENT