ISF Envelope Symbol: ISF-এর 'খাম' কেন ঋতব্রতদের দেওয়া হল? কমিশনকে প্রশ্ন হাইকোর্টের

সামনেই রয়েছে রেজিনগর ও নন্দীগ্রাম উপনির্বাচন। আর সেই উপনির্বাচনে ডেমোক্র্যাটিক তৃণমূল কংগ্রেসকে ‘খাম’ প্রতীক দিয়েছে নির্বাচন কমিশন। এই প্রতীক এতদিন আইএসএফ ব্যবহার করে এসেছে। এমন পরিস্থিতিতে এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল আইএসএফ। আর এই বিষয়টা নিয়েই এবার কমিশনের কাজে প্রশ্ন তুলেছে আদালত।

Advertisement
ISF-এর 'খাম' কেন ঋতব্রতদের দেওয়া হল? কমিশনকে প্রশ্ন হাইকোর্টেরISF-এর খাম চিহ্ন
হাইলাইটস
  • সামনেই রয়েছে রেজিনগর ও নন্দীগ্রাম উপনির্বাচন
  • সেই উপনির্বাচনে ডেমোক্র্যাটিক তৃণমূল কংগ্রেসকে ‘খাম’ প্রতীক দিয়েছে নির্বাচন কমিশন
  • এই প্রতীক এতদিন আইএসএফ ব্যবহার করে এসেছে

বাংলার উপনির্বাচনের আগে আইএসএফ-এর প্রতীক নিয়ে তৈরি হয়েছে জটিলতা। আর এই ঘটনাতেই বৃহস্পতিবার অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বা আইএসএফ-এর জন্য বরাদ্দ ‘খাম’ প্রতীক কীভাবে বিদ্রোহী তৃণমূল বা  ডেমোক্র্যাটিক তৃণমূল কংগ্রেসকে দেওয়া হল, তা নিয়ে নির্বাচন কমিশনের কাছে প্রশ্ন তুলেছে আদালত।

আসলে সামনেই রয়েছে রেজিনগর ও নন্দীগ্রাম উপনির্বাচন। আর সেই উপনির্বাচনে ডেমোক্র্যাটিক তৃণমূল কংগ্রেসকে ‘খাম’ প্রতীক দিয়েছে নির্বাচন কমিশন। এই প্রতীক এতদিন আইএসএফ ব্যবহার করে এসেছে। এমন পরিস্থিতিতে এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল আইএসএফ। আর এই বিষয়টা নিয়েই এবার কমিশনের কাজে প্রশ্ন তুলেছে আদালত।

বিচারপতি কৃষ্ণ রাওয়ের বেঞ্চ নির্বাচন কমিশনের কাছে জানতে চায়, চার মাস আগে একটি রাজনৈতিক দলকে যে প্রতীক দেওয়া হয়েছিল, সেটিই কেন অন্য একটি দলকে দেওয়া হল?

আইএসএফ-এর হয়ে আজ আদালতে সওয়াল করেন প্রবীণ আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। তিনি জানান, ২০২০ সাল থেকে ISF ‘খাম’ প্রতীক ব্যবহার করে আসছে। এই প্রতীক ব্যবহার করেই লড়াই করছে তারা। তাঁর দাবি, একবার প্রতীকটি আইএসএফ-কে দেওয়া হলে তা অন্য কোনও দলকে দেওয়া যায় না। কিন্তু নির্বাচন কমিশন সদ্য তৈরি হওয়া রাজনৈতিক দল ডেমোক্র্যাটিক তৃণমূলকে খাম চিহ্নই দিয়ে দিয়েছে। এটাতেই মূল আপত্তি।

যদিও এর জবাব দিয়েছে নির্বাচন কমিশন। তারা আদালতে জানায়, আইএসএফ কোনও স্বীকৃত রাজনৈতিক দল নয়। ফলে কোনও নির্দিষ্ট প্রতীকের উপর শুধুমাত্র দাবি থাকতে পারে না।

নির্বাচন কমিশনের মতে, বিজেপি, কংগ্রেস এবং তৃণমূলের মতো দলগুলি স্বীকৃত রাজনৈতিক দল। সেই কারণেই তাদের নির্দিষ্ট প্রতীক রয়েছে। আইএসএফ-এর এমন কোনও প্রতীক থাকতে পারে না।

এরপরই মামলার শুনানি স্থগিত করা হয়েছে। আগামিকাল ফের মামলাটি আদালতে উঠবে। এখন দেখার দুই পক্ষের কথা শোনার পর ঠিক কী পর্যবেক্ষণ দেয় কলকাতা হাই কোর্ট। 

Advertisement

ওই দিকেও সমস্যা
বিধানসভা ভোটের পর ভেঙে গিয়েছে তৃণমূল কংগ্রেস। ৬০ জন বিধায়ক বিদ্রোহী হয়েছেন। তাঁদের নেতা এখন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ওদিকে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁকেও নেত্রী মানছেন কিছু বিধায়ক। এমন পরিস্থিতিতে তৃণমূল কংগ্রেসের চিরাচরিত জোড়াফুল প্রতীক এবং অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস নামটি ফ্রিজ করে দেয় কমিশন। তার বদলে মমতাদের দেওয়া হয় মমতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস নামটি। তাঁদের প্রতীক হল ফুটবল প্লেয়ার। অন্যদিকে ঋতব্রতদের নাম দেওয়া হয়েছে গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেস। তাদের প্রতীক হল খাম। এমন পরিস্থিতিতে আদি তৃণমূলের লোগে এবং নাম নিয়েও বিতর্ক শুরু হয়ে গিয়েছে সুপ্রিম কোর্টে মামলা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। 
 

 

POST A COMMENT
Advertisement