Liquor Bottle Facts: মদের বোতল লিটারে না মেপে নিপ, পাঁইটে মাপে কেন? জানতে চমকে যাবেন

অ্যালকোহল একটি তরল পদার্থ। তরল পদার্থ সাধারণত লিটার বা মিলিলিটারে মাপা হয়। তরল পরিমাপের জন্য এটিই আন্তর্জাতিক মান। সেই অনুযায়ী, ১,০০০ মিলিলিটার বা এক লিটার একটি পূর্ণ একক।

Advertisement
মদের বোতল লিটারে না মেপে নিপ, পাঁইটে মাপে কেন? জানতে চমকে যাবেনঅ্যালকোহল একটি তরল পদার্থ। তরল পদার্থ সাধারণত লিটার বা মিলিলিটারে মাপা হয়।
হাইলাইটস
  • তরল পদার্থ সাধারণত লিটার বা মিলিলিটারে মাপা হয়।
  • তাহলে মদের ক্ষেত্রে লিটার, মিলিলিটারে হিসেব করা হয় না কেন?
  • ভারতের মদ্যপান সংস্কৃতিতেও ব্রিটিশদের উল্লেখযোগ্য প্রভাব ছিল।

অ্যালকোহল একটি তরল পদার্থ। তরল পদার্থ সাধারণত লিটার বা মিলিলিটারে মাপা হয়। তরল পরিমাপের জন্য এটিই আন্তর্জাতিক মান। সেই অনুযায়ী, ১,০০০ মিলিলিটার বা এক লিটার একটি পূর্ণ একক। তার অর্ধেক হল হাফ লিটার। তাহলে মদের ক্ষেত্রে লিটার, মিলিলিটারে হিসেব করা হয় না কেন? এমনকি মদের বোতলের মাপও এমন অদ্ভুত হয় কেন? 

ভারতে মদের বড় ৭৫০ মিলিলিটার। এদিকে অর্ধেক পরিমাণের বোতলে ৩৭৫ মিলিলিটার মদ থাকে। বিভিন্ন স্থানীয় উপভাষা ও ভাষায় একে খাম্বা, আধা, পাঁইট বা পাউয়াও বলা হয়। এছাড়া একেবারে ছোট ১৮০ মিলিলিটারকে নিপ বলে। 

আরও পড়ুন: কলকাতায় ভারী বৃষ্টির অ্যালার্ট, আগামী ৭ দিন কোন জেলায় কেমন দুর্যোগ? পূর্বাভাস রইল

ফলে প্রশ্নটা থেকেই যায়: অ্যালকোহল পরিমাপের ধরন অন্য তরলের থেকে এতটা আলাদা কেন? কেন ১,০০০ মিলি, ৫০০ মিলি বা ২৫০ মিলির বোতল পাওয়া যায় না? এর উত্তর আসলে আন্তর্জাতিক বাজারে যেভাবে মদ বিক্রি হয়, তার মধ্যেই লুকিয়ে। বিশ্বজুড়ে অ্যালকোহল আউন্সে পরিবেশন করা হয়। এক আউন্স প্রায় ২৯ মিলির সমান।

ভারতের মদ্যপান সংস্কৃতিতেও ব্রিটিশদের উল্লেখযোগ্য প্রভাব ছিল। ব্রিটিশরা প্রায় ৩০ মিলিলিটার বা এক আউন্সের একটি ছোট পেগ বানাতেন।  বড় পেগ বানাতেন ৬০ এবং ৯০ মিলিলিটার। এখনও এভাবেই পেগ মেপে থাকেন সুরাপ্রেমীরা। সে সময় মদের বোতলগুলোও এই পেগের আকার অনুযায়ী তৈরি করা হত।

আরও পড়ুন: মালদা-নিউ জলপাইগুড়ি কেন ফোর্থ লাইন? চিকেন'স নেক ঘিরতে বিরাট প্ল্যান রেলের

৬০ মিলিলিটারের গুণিতক ব্যবহার করলে, তিনটি বড় পেগ হলেই দাঁড়াচ্ছে ১৮০ মিলিলিটার। অন্যদিকে ৬ পেগ মদ হলে প্রায় ৩৬০ মিলিলিটার হয়। সেটাই একটু বাড়িয়ে ৩৭৫ মিলিলিটার। কারণ কিছুটা পেগ তৈরি বা বোতল ভরার প্রক্রিয়ায় নষ্ট হতে পারে। একইভাবে ১২টি বড় পেগ হলে দাঁড়ায় ৭২০ মিলিলিটার। তার সঙ্গে একটি ছোট পেগ যোগ করলেই ৭৫০ এমএল। আর এই ১২ পেগের মদের বোতলকেই একটি বড় বোতল হিসেবে ধরা হয়। 

ঠিক এই কারণেই ভারতে মদের বোতলের পরিমাপ এমন অদ্ভুত। পুরোটাই সেই ব্রিটেনের, সাহেবদের কায়দায়। এখনও সেই একই পদ্ধতিতেই বোতল ভরে চলেছেন মদ প্রস্তুতকারকরা। 

Advertisement

POST A COMMENT
Advertisement