West Bengal Weather Update: আজ ভারী বৃষ্টি হবে একাধিক জেলায়, বইবে ৪০-৫০ কিমি বেগে ঝড়, আবহাওয়ার আপডেট

আজ পশ্চিমবঙ্গে রয়েছে হলুদ সতর্কতা। বহু জেলায় ভারী বৃষ্টি হবে। পাশাপাশি ঝড়ও বয়ে যাবে। তাই ঝটপট জেনে নিন আবহাওয়ার আপডেট।

Advertisement
আজ ভারী বৃষ্টি হবে একাধিক জেলায়, বইবে ৪০-৫০ কিমি বেগে ঝড়, আবহাওয়ার আপডেটপশ্চিমবঙ্গের আবহাওয়া
হাইলাইটস
  • আজ পশ্চিমবঙ্গে রয়েছে হলুদ সতর্কতা
  • বহু জেলায় ভারী বৃষ্টি হবে
  • ঝটপট জেনে নিন আবহাওয়ার আপডেট

বাংলায় ইতিমধ্যেই প্রবেশ করেছে বর্ষা। কিছু কিছু জেলায় নিয়মিত বৃষ্টিও শুরু হয়েছে। কিন্তু এখনও সেভাবে গরম কমেনি একাধিক জেলায়। তাই অনেকের মনেই জিজ্ঞাসা, আজ কি বৃষ্টি হবে? ভ্যাপসা আবহাওয়া কিছুটা স্বস্তি মিলবে? আর সেই উত্তরটা ইতিমধ্যেই দিয়ে দিয়েছে হাওয়া অফিস। আজ, শনিবার রাজ্যের উত্তর থেকে দক্ষিণ বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে। বিশেষত উত্তরবঙ্গ ভিজবে বেশি। তবে দক্ষিণবঙ্গও নিরাশ হবে না। তাই আর সময় নষ্ট না করে ঝটপট আবহওয়ার আপডেট জেনে নেওয়া যাক। 


আজ কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া? 
হাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, বীরভূম, নদীয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে আজ বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ৪০ থেকে ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনাও প্রবল। এছাড়া আজ আকাশে বিদ্যুতের চমকানিও দেখা যেতে পারে। 

আগামিকাল অর্থাৎ রবিবারও বৃষ্টিবাতের সম্ভাবনা রয়েছে।  কলকাতা, দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান ইত্যাদি জেলাগুলিতে আবাওয়ার অবস্থা একই রকম থাকবে বলে জানাচ্ছে হাওয়া অফিস। হতে পারে বৃষ্টি। পাশাপাশি ৪০ থেকে ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। 

এই দুই দিনই দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় হলুদ সতর্কতা জারি থাকবে। তাই এই কয়েকদিন বাড়ি থেকে বেরনোর সময় অবশ্যই সঙ্গে রাখুন ছাতা। তাহলেই আবহাওয়া পরিস্থিতি খারাপ হলেও ভিজতে হবে না। 

উত্তরবঙ্গেও ভারী বর্ষা
ইতিমধ্যেই উত্তরবঙ্গে বর্ষা প্রবেশ করে গিয়েছে। যার ফলে শুরু হয়েছে ভারী বৃষ্টি। আর যতদূর খবর আজ, শনিবারও উত্তরবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির হলুদ সতর্কতা জারি থাকবে। পাশাপাশি বইতে পারে দমকা হাওয়া। তার গতিবেগ ৪০-৫০ কিমি প্রতি ঘণ্টা হতে পারে। এছাড়া বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি (০৭-১১ সেন্টিমিটার) হওয়ার সম্ভাবনাও রয়েছে। 

দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদায় মোটের উপর একই রকম থাকবে আবহাওয়া। তবে উপরের দিকের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। 

Advertisement

আগামিকাল, রবিবার উত্তরবঙ্গের উপরের জেলাগুলিতে, বিশেষ করে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি হতে পারে। পাশাপাশি ৪০ থেকে ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এমনকী বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টির সতর্কতা বজায় থাকবে। তবে দুই দিনাজপুর ও মালদা জেলায় বৃষ্টির তীব্রতা কিছুটা কমতে পারে।

 
 

 

POST A COMMENT
Advertisement