Rain Forecast: আজও দিনভর বৃষ্টি কলকাতায় সহ গোটা দক্ষিণবঙ্গে, নিম্নচাপ দূরে সরলেও কমেনি শক্তি

একঘেঁয়ে বৃষ্টির হাত থেকে এখনই রেহাই নেই। দিনভর ভারূ বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে বৃহস্পতিবারও। কলকাতা সহ জেলায় জেলায় চলবে দুর্যোগ। কারণ নিম্নচাপ দূরে সরলেও কমেনি তার শক্তি। কী জানাচ্ছে আবহাওয়া দফতর?

Advertisement
আজও দিনভর বৃষ্টি কলকাতায় সহ গোটা দক্ষিণবঙ্গে, নিম্নচাপ দূরে সরলেও কমেনি শক্তিকবে থামবে বৃষ্টি?
হাইলাইটস
  • বৃষ্টির হাত থেকে এখনই রেহাই নেই
  • কলকাতা সহ জেলায় জেলায় চলবে দুর্যোগ
  • নিম্নচাপ দূরে সরলেও কমেনি তার শক্তি

একঘেঁয়ে বৃষ্টি যেন অতিষ্ট করে তুলেছে রাজ্যবাসীর জীবন। দুর্যোগের কালো মেঘ জানান দিচ্ছে, এখনই বর্ষণ থামার কোনও নামগন্ধ নেই। বৃহস্পতিবার ভোর থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি শুরু হয়েছে, কোথাও হাল্কা তো কোথাও মাঝারি। দিনভর কেমন থাকবে আবহাওয়া? কবে কমতে পারে দুর্যোগ? 

হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, বাংলা থেকে সরে আপাতত মধ্যপ্রদেশের উপর অবস্থান করছে বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপটি। সমুদ্র থেকে অনেকটা দূরে সেরে গেলেও অবশ্য এর শক্তি বিন্দুমাত্রও কমেনি। ফলত রাজ্যে বৃষ্টিও কমছে না। সাধারণত কোনও নিম্নচাপ বাংলা ছেড়ে পশ্চিমের দিকে এগিয়ে গেলেও দক্ষিণবঙ্গের উপরে তার একটা প্রভাব থেকে যায়। এবারও তেমনটাই হচ্ছে। তাছাড়া নিম্নচাপটি শক্তি না হারানোয় সমুদ্র থেকে জলীয় বাষ্প শোষণও করে যাচ্ছে। তাই দক্ষিণবঙ্গ জুড়ে ভারী দুর্যোগ নাগাড়ে চলছে। শুধু প্রবল বৃষ্টিই নয়, একই সঙ্গে ঘনঘন বজ্রপাতও হচ্ছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায়। বাতাসে প্রচুর পরিমাণে জলীয় বাষ্পের প্রাচুর্য এবং সক্রিয় মৌসুমী বায়ুর ফলেই মূলত এই মেঘের সঞ্চার ঘটছে। এই ধরনের মেঘের অভ্যন্তরীণ গঠনের কারণে এবার বৃষ্টির মাত্রা বেশি থাকলেও সরাসরি বজ্রপাতের প্রকোপ অপেক্ষাকৃত কম দেখা যাচ্ছে।

অনুমান করা হচ্ছে, বৃহস্পতিবারের মধ্যে এই নিম্নচাপের শক্তিক্ষয় হবে। এবং পুরোপুরি সেটি পশ্চিমবঙ্গ থেকে সরে উত্তরপ্রদেশের পশ্চিম অংশে পৌঁছে যাবে। আলিপুর আবহাওয়া দফতরের আঞ্চলিক অধিকর্তা হাবিবুর রহমান অবশ্য জানিয়েছেন, উত্তরপ্রদেশ থেকে বাংলাদেশ পর্যন্ত একটি নিম্নচাপ রেখা রয়েছে বাতাসের নিম্নস্তরে, একইসঙ্গে মৌসুমি অক্ষরেখাও রয়েছে। এই ওয়েদার সিস্টেমগুলির প্রভাবে দক্ষিণবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টি চলতেই থাকবে, কমপক্ষে আগামী ২ দিন। 

দিনভর কোথায় কেমন বৃষ্টি?
আবহাওয়া দফতর জানিয়েছে নিম্নচাপ অক্ষরেখা ও মৌসুমি অক্ষরেখার জেরে বৃহস্পতিবার দিনভর দক্ষিণবঙ্গে বৃষ্টি হবে। ভারী থেকে অতি ভারী বর্ষণের সব থেকে বেশি সম্ভাবনা রয়েছে কলকাতা, বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, হুগলি, উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনায়। 

Advertisement

কবে কমবে দুর্যোগ?
শুক্রবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত ধীরে ধীরে কমবে। তবে বিক্ষিপ্তভাবে হবে। কোথাও হাল্কা কোথাও মাঝারি। শনিবার বৃষ্টিপাত আরও কিছুটা কমতে পারে।

কলকাতায় কেমন থাকবে আবহাওয়া? কলকাতার আবহাওয়ার উন্নতি এখনই হবে না। দিনভর  আকাশ মেঘলা থাকবে। হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হবে। 

উত্তরবঙ্গের আবহাওয়া
আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে সেই শুক্রবার পর্যন্ত। উপরের পাঁচ জেলা কালিম্পং, দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে ব্যাপক বৃষ্টি হতে পারে। একই সঙ্গে ভারী বর্ষণের সাক্ষী থাকতে পারে দক্ষিণ দিনাজপুর এবং মালদা। বৃহস্পতিবার উত্তর দিনাজপুরেও ভারী বৃষ্টি হবে। 

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েক দিনে আবহাওয়ার এই পরিস্থিতির ধীরে ধীরে উন্নতি হবে। শুক্-শনিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমতে শুরু করলেও একেবারে বৃষ্টি থেমে যাওয়ার সম্ভাবনা নেই। বিক্ষিপ্তভাবে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি চলতে পারে সপ্তাহান্তেও। ফলে দুর্যোগ যে খুব সহজে বাংলার পিছু ছাড়ছে না, তা বলাই বাহুল্য।

 

POST A COMMENT
Advertisement