অগ্নিমিত্রা ও শারদ্বতকে দফতরে বসে কাজের পরামর্শ? Fact Check করে দিলেন শুভেন্দুই

ইদানীং বিজেপি সরকারের দুই মন্ত্রী অগ্নিমিত্রা ও শারদ্বতকে দেখা যাচ্ছে রাস্তায়। অগ্নিমিত্রা কোথাও ফুটপাত থেকে জবরদখল হঠাচ্ছেন, কোথাও আবার মাইক হাতে হুঁশিয়ারি, কোথাও সাইকেল রাখা নিয়ে ধমক! এসব করতে গিয়ে বিতর্কেও জড়াচ্ছেন রাজ্যের মন্ত্রী।

Advertisement
অগ্নিমিত্রা ও শারদ্বতকে দফতরে বসে কাজের পরামর্শ? Fact Check করে দিলেন শুভেন্দুইঅগ্নিমিত্রা, শারদ্বতকে নিয়ে কী বলল সিএমও।
হাইলাইটস
  • বিতর্কে অগ্নিমিত্রা ও শারদ্বত।
  • ফেসবুকে খবর অস্বীকার মুখ্যমন্ত্রীর দফতরের।

অগ্নিমিত্রা পল ও শারদ্বত মুখোপাধ্যায়। দায়িত্ব নেওয়ার পর থেকেই রাস্তায় দেখা যাচ্ছে দুই মন্ত্রীকে। অগ্নিমিত্রার একাধিক ভিডিও ভাইরাল নেটমাধ্যমে। শারদ্বতও ঘুরছেন হাসপাতালে হাসপাতালে। বুধবার সরকারি সূত্র উদ্ধৃত করে বিভিন্ন সংবাদ মাধ্যম দাবি করা হয়েছিল, অগ্নিমিত্রা আর শারদ্বতকে দফতরে বসে কাজে মন দেওয়ার পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সত্যিই কি তাই? বৃহস্পতিবার সকালে বিষয়টি পরিষ্কার করে দিল শুভেন্দু অধিকারীর দফতর। 

বুধবার সরকারি সূত্র উদ্ধৃত করে একাধিক সংবাদ মাধ্যম খবর করে যে অগ্নিমিত্রা পল ও শারদ্বত মুখোপাধ্যায়কে অফিসে বসে কাজ করার পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী। মন্ত্রিসভার বৈঠকে নাকি শুভেন্দু অধিকারী নির্দেশ দেন,'রাস্তায় না বেরিয়ে দফতরে বসে কাজে মনোযোগ দিন'। বৃহস্পতিবার ওই খবরটির স্ক্রিনশট দিয়ে অস্বীকার করেছে মুখ্যমন্ত্রীর দফতর। জানান হল,'এটা ভুয়ো খবর। প্রতিবেদন করার আগে তথ্য যাচাই করা উচিত সংবাদমাধ্যমের'। এই পোস্ট নিজের ফেসবুকে শেয়ার করেন অগ্নিমিত্রাও। 

মুখ্যমন্ত্রীর দফতরের ফেসবুক পোস্টের স্ক্রিনশট।
মুখ্যমন্ত্রীর দফতরের ফেসবুক পোস্টের স্ক্রিনশট।

বিতর্কে অগ্নিমিত্রা

ইদানীং বিজেপি সরকারের দুই মন্ত্রী অগ্নিমিত্রা ও শারদ্বতকে দেখা যাচ্ছে রাস্তায়। অগ্নিমিত্রা কোথাও ফুটপাত থেকে জবরদখল হঠাচ্ছেন, কোথাও আবার মাইক হাতে হুঁশিয়ারি, কোথাও সাইকেল রাখা নিয়ে ধমক! এসব করতে গিয়ে বিতর্কেও জড়াচ্ছেন রাজ্যের মন্ত্রী। দিন কয়েক আগে ফুটপাতে সন্তানের জন্য দুধ গরম করা মাকে তাঁর ধমক দেওয়া নিয়ে উত্তাল হয়েছিল নেটদুনিয়া। সেই ঘটনা সামলাতে আসরে নামতে হয় রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে। ওই মহিলাকে সবরকম সহযোগিতার আশ্বাস দেন। 
        
বিতর্কে শারদ্বত

সল্টলেকের ফুটপাত থেকে জবরদখল হঠাতে দেখা গিয়েছিল শারদ্বত মুখোপাধ্যায়কে। স্বাস্থ্যমন্ত্রী হওয়ার পর হাসপাতালে হাসপাতালে ঘুরছেন। নানা সমস্যার কথাও নিজের মুখে বলেছেন। বুধবারই শারদ্বতের 'বিধায়ক দরবারে' বাধে গোল। বিধাননগরের বিজেপি বিধায়ক প্রকাশ্যে বাদানুবাদে জড়িয়ে পড়েন রাজারহাট-নিউটাউন কেন্দ্রের বিজেপি বিধায়ক পীযূষ কানোরিয়া। 
 

POST A COMMENT
Advertisement