Suvendu Adhikari: শুভেন্দুকে BJP-তে যোগ দেওয়ার পরামর্শ দিয়েছিলেন প্রণব, কী বলেছিলেন? জানালেন মুখ্যমন্ত্রী

প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের পরামর্শেই নাকি BJP-তে যোগ দিয়েছিলেন, এমনই তথ্য ফাঁস করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বড় রহস্য প্রকাশ্যে আনলেন তিনি। ২০২০ সালের ১৯ ডিসেম্বর জোড়াফুলের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করেছিলেন শুভেন্দু।

Advertisement
শুভেন্দুকে BJP-তে যোগ দেওয়ার পরামর্শ দিয়েছিলেন প্রণব, কী বলেছিলেন? জানালেন মুখ্যমন্ত্রীশুভেন্দু অধিকারী, প্রণব মুখোপাধ্যায়
হাইলাইটস
  • 'প্রণব মুখোপাধ্যায়ের পরামর্শে BJP-তে যোগ দিই'
  • বড় রহস্য প্রকাশ্যে আনলেন শুভেন্দু
  • ২০২০ সালের ১৯ ডিসেম্বর জোড়াফুলের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করেছেন

কেন তৃণমূল কংগ্রেস ছেড়ে বেরিয়ে এসেছিলেন, কেনই বা BJP-তে যোগদান করেছিলেন, এই নিয়ে অনেকবারই স্মৃতিচারণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তবে এ বার এক অজানা কাহিনি শোনালেন তিনি। জানালেন তাঁকে BJP-তে যোগদান করার পরামর্শ দিয়েছিলেন খোদ দেশের প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। 

২০২০ সালের ১৯ ডিসেম্বর জোড়াফুলের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করেছিলেন শুভেন্দু অধিকারী। এরপর ২৫ ডিসেম্বর পুরনো দলের কর্মীদের খোলা চিঠিতে তিনি জানিয়েছিলেন, তৃণমূলে পচন ধরেছে। ১০ বছরে দলের কোনও পরিবর্তন হয়নি। ব্যক্তি স্বার্থেই তৃণমূলচলছে। দলের প্রতিষ্ঠাতা সদস্যরাই তৃণমূলে কোণঠাসা। দলত্যাগ ছাড়া তাঁর কাছে আর কোনও উপায় ছিল না বলে সাফ জানিয়ে দিয়েছিলেন শুভেন্দু। 

এখন মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে সেই স্মৃতিই যেন কিছুটা রোমন্থন করলেন শুভেন্দু। একটি বেসরকারি সংস্থার অনুষ্ঠানে গিয়ে তিনি বলেন, 'ওদের দলটা ওয়ান ওম্যান পার্টি ছিল। পিসি ভাইপো চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর হিসেবে একটা কোম্পানি চালাচ্ছিল। ওই কোম্পানির এপ্লয়ি হিসেবে থাকতে চাইনি তাই বেরিয়ে এসেছিলাম।'

উল্লেখ্য, এর আগেও রাজ্যের বিরোধী দলনেতা থাকাকালীন শুভেন্দু বলেছিলেন, 'আমি ভাইপো গ্যাংকে সমর্থন করতে পারিনি বলে BJP-তে যেতে হয়েছে। ওরা আমায় নিয়েছে বলে আমিও সব পদ ছেড়ে নাগরিক হিসেবে গিয়েছি।' তাঁর সংযোজন ছিল,  'নন্দীগ্রাম আন্দোলন কোনও নির্দিষ্ট নেতানেত্রীর আন্দোলন ছিল না। ওই আন্দোলন ছিল জনগণের।'

এখন মুখ্যমন্ত্রী হিসেবে এ প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে শুভেন্দু জানান, তাঁর BJP-তে যোদগানের নেপথ্যে রয়েছেন প্রণব মুখোপাধ্যায়। মুখ্যমন্ত্রী বলেন, 'আমার আসল পরামর্শদাতা প্রয়াত প্রণব মুখোপাধ্যায়। উনি রাষ্ট্রপতি হওয়ার পর আমি রাইসিনা হিলসে গিয়েছিলাম দেখা করতে। ভাইপোও গিয়েছিলেন। প্রণব মুখোপাধ্যায় দেখেছিলেন আমি চুপচাপ ছিলাম। তখন উনি আমায় ডেকে বলেছিলেন, 'ভেবে নাও তুমি কী করতে চাও। এখানে এপ্লয়ি হয়ে থাকতে চাইলে এঁর সঙ্গে থাকো। আর নিজের দমে কিছু করতে চাইছে মোদীজির সঙ্গে যাও।' শুভেন্দুর সংযোজন, 'রাজনীতির ঊর্ধ্বে উঠে সকলে ওঁকে সম্মান করত। উনি সকলের মতো আবারও পরামর্শদাতা, পথপ্রদর্শক ছিলেন।'

Advertisement

যদি স্পষ্ট ভাবে শুভেন্দু জানিয়ে দেন, যেহেতু প্রণব মুখোপাধ্যায় এখন প্রয়াত তাই এই নিয়ে বিশদে কিছু প্রকাশ্যে এনে তিনি কোনও বিতর্ক তৈরি করতে চান না।  

 

POST A COMMENT
Advertisement