'হজ ভবন থাকলে, গুরু নানক ভবন কেন নয়?' গুরুদ্বারে দাঁড়িয়ে প্রশ্ন শুভেন্দুর

Guru Nanak Bhaban: গুরু নানকের জন্মজয়ন্তীতে ডানকুনির গুরুদ্বারে গিয়ে জোড়া প্রতিশ্রুতি দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানান, গুরুদ্বারে তৈরি করা হবে কমিউনিটি সেন্টার ও গুরু নানক ভবন।

Advertisement
'হজ ভবন থাকলে, গুরু নানক ভবন কেন নয়?' গুরুদ্বারে দাঁড়িয়ে প্রশ্ন শুভেন্দুরগুরু নানকের জন্মজয়ন্তীতে ডানকুনির গুরুদ্বারে গিয়ে একাধিক প্রতিশ্রুতি দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
হাইলাইটস
  • গুরু নানকের জন্মজয়ন্তীতে ডানকুনির গুরুদ্বারে গিয়ে একাধিক প্রতিশ্রুতি দিলেন মুখ্যমন্ত্রী।
  • গুরুদ্বারে তৈরি করা হবে কমিউনিটি সেন্টার ও গুরু নানক ভবন।
  • শুভেন্দু বলেন, “আগের সরকার একটা সম্প্রদায়কে সংখ্যালঘু হিসেবে স্বীকৃতি দিত।"

গুরু নানকের জন্মজয়ন্তীতে ডানকুনির গুরুদ্বারে গিয়ে একাধিক প্রতিশ্রুতি দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানালেন, গুরুদ্বারে তৈরি করা হবে কমিউনিটি সেন্টার ও গুরু নানক ভবন। এছাড়াও, জমি সমস্যাও মিটিয়ে দেওয়া হবে বলেও প্রতিশ্রুতি দিলেন তিনি।

গুরুদ্বারায় গিয়ে অনুষ্ঠানে অংশ নেওয়ার পর বাইরে বেরিয়ে এসে মুখ্য়মন্ত্রী বলেন, "পরিবহনমন্ত্রী থাকার সময় থেকে এদের সঙ্গে আমার অনেক দিনের সম্পর্ক। আপনারা সুযোগ দিয়েছেন আমি বার বার এসেছি।" শিখ ধর্মাবলম্বীদের নিজের ‘আত্মীয়’ হিসেবেও উল্লেখ করেন শুভেন্দু অধিকারী।

এদিন গুরুদ্বারা কর্তৃপক্ষের আবেদনের প্রেক্ষিতে শুভেন্দু অধিকারী বলেন. "এখানে কমিউনিটি হল তৈরি করা হবে। আপনাদের উন্নতিতে কাজ হবে। খুব গুরুত্বপূর্ণ সেবা কেন্দ্র এটা। ন্যাশনাল হাইওয়ে নিয়ে একটা সমস্যা আছে, সেটা কথা হলে মিটিয়ে নেওয়া হবে।" পাশাপাশি গঙ্গাসাগরের মেলাতেও শিখ সম্প্রদায়ের মানুষেরা একটি লঙ্গরখানা তৈরি করতে পারেন বলে আবেদন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। সেখানে তাঁদের জন্য একটি ক্যাম্প করার কথাও বলেন তিনি।

এছাড়াও, গুরু নানকের নামে ভবন তৈরির ঘোষণা করে মুখ্যমন্ত্রী বলেন, “গুরু নানকজির নামে তৈরি করা হবে ভবন। তার থেকে বড় প্রাপ্তি আর কিছু নেই।এই রাজ্যে যদি হজ ভবন থাকে, তাহলে গুরু নানকের নামে কেন ভবন থাকবে না?”

একই প্রসঙ্গে শুভেন্দু বলেন, “আগের সরকার একটা সম্প্রদায়কে সংখ্যালঘু হিসেবে স্বীকৃতি দিত। কিন্তু আমাদের সরকার সকলকে সমমর্যাদা দেয়। শিখ-জৈন সকলেই সংখ্যালঘু তাদের উন্নতিতে কাজ হবে।”

 

POST A COMMENT
Advertisement