Suvendu Adhikari: 'হিন্দুদের আক্রমণ করেছে,' SRFTI-এর ঘটনায় 'অতিবাম'দের নিশানা শুভেন্দুর

কলকাতার সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট (SRFTI)-এ রবিবারের অশান্তি নিয়ে মুখ খুললেন শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী বলেন, 'অতিবামেদের আক্রমণের কারণ হচ্ছে, পশ্চিমবঙ্গে এরা তথাকথিত নিজেদের ধর্মনিরপেক্ষ দেখাতে গিয়ে বারবার হিন্দুদের আক্রমণ করেছে।'

Advertisement
'হিন্দুদের আক্রমণ করেছে,' SRFTI-এর ঘটনায় 'অতিবাম'দের নিশানা শুভেন্দুর মুখ্যমন্ত্রী বলেন, 'অতিবামেদের আক্রমণের কারণ হচ্ছে, পশ্চিমবঙ্গে এরা তথাকথিত নিজেদের ধর্মনিরপেক্ষ দেখাতে গিয়ে বারবার হিন্দুদের আক্রমণ করেছে।'
হাইলাইটস
  • কলকাতার সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটে(SRFTI) ফের উত্তেজনা।
  • রবিবার একটি প্রতিবাদ মিছিলকে কেন্দ্র করে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
  • ক্যাম্পাসের গেটের কাছে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তিও হয় বলে খবর।

কলকাতার সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট (SRFTI)-এ রবিবারের অশান্তি নিয়ে মুখ খুললেন শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী বলেন, 'অতিবামেদের আক্রমণের কারণ হচ্ছে, পশ্চিমবঙ্গে এরা তথাকথিত নিজেদের ধর্মনিরপেক্ষ দেখাতে গিয়ে বারবার হিন্দুদের আক্রমণ করেছে।'

শুভেন্দু বলেন, বাংলায় এখন মানুষের মধ্যে শাস্ত্র, সংস্কৃতি এবং দীর্ঘ দিনের ঐতিহ্যের সঙ্গে যুক্ত হওয়ার প্রবণতা বাড়ছে। সেই কারণেই 'অতিবামেরা অশান্তি তৈরি করছে বলে দাবি করেন। তিনি বলেন, 'যাদের দুর্গাপুজো বলতে কষ্ট হয়, পুষ্পাঞ্জলি দেব না, মন্ত্রপাঠ করব না, আরতি করব না, এই তথাকথিত মাকু, এদের কারও কপালে চন্দনের টিকা দেখেছেন? এই কালচার এরা রাজ্যে ৫০ বছর ধরে চালিয়েছে। ৩৪ বছর এরা, আর ১৫ বছর জামাতিকরণ, এই দুই পক্ষই আজ এক হয়েছে। এরা আতঙ্কিত যে পশ্চিমবঙ্গে শুদ্ধ শাস্ত্র, ঐতিহ্যে আধ্যাত্মিক জাগরণ হচ্ছে, তাতেই এদের আপত্তি।' আরও পড়ুন:  ৬ মাসের মধ্যে বাংলায় UCC, 'লাভ জিহাদ' রুখতে কড়া আইন, বড় ঘোষণা শুভেন্দুর

তিনি আরও বলেন, 'এরা জানে উন্নয়নের কম্পিটিশনে এরা পারবে না। আমি এক বছর পর কাজের হিসেব দেব। এরা তো ৩৪ বছর আর ১৫ বছরের হিসেব দিতে পারবেন না।'

রবিবার SRFTI-এর গেটের সামনে একটি প্রতিবাদ মিছিল ঘিরে উত্তেজনা তৈরি হয়। কয়েক দিন আগেই SRFTI-তে বামপন্থী ছাত্র সংগঠনের বিরুদ্ধে একটি অনুষ্ঠানে বাধা দেওয়া এবং ভারতমাতা ও স্বামী বিবেকানন্দের ছবি ছেঁড়ার অভিযোগ তুলেছিল বঙ্গীয় হিন্দু জাগরণ মঞ্চ। সেই ঘটনার প্রতিবাদে রবিবার মিছিলের ডাক দেয় তারা। বিক্ষোভকারীদের দাবি ছিল, ঘটনায় জড়িতদের চিহ্নিত করে শাস্তি দিতে হবে। আরও পড়ুন: শিলিগুড়ির গা ঘেঁষে ড্রোন কারখানা বাংলাদেশের, চিন-তুরস্কের হাত ধরে ভারতের থ্রেট হয়ে উঠেছে ঢাকা?

এদিন অজয়নগর মোড় থেকে মিছিল শুরু হয়। হাতে ছিল গেরুয়া পতাকা ও ভারতমাতার ছবি। মিছিল এগিয়ে SRFTI-র মূল গেটের সামনে পৌঁছতেই পরিস্থিতি বদলে যায়। অভিযোগ, বিক্ষোভকারীরা গেট ধরে ধাক্কাধাক্কি শুরু করেন। ভিতরে পড়ুয়া এবং শিক্ষকরা জড়ো হন। এরপর দু’পক্ষের দিকেই জলের বোতল ও ইট ছোড়ার অভিযোগ ওঠে। এই ঘটনায় অধ্যাপক দেবাশিস সেনশর্মা জখম হয়েছেন বলে জানা গিয়েছে।  

Advertisement

POST A COMMENT
Advertisement