ফের উত্তেজনা SRFTI-তে, গেটে ধাক্কা বিক্ষোভকারীদের, ইটের আঘাতে জখম অধ্যাপক

কলকাতার সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটে(SRFTI) ফের উত্তেজনা। রবিবার একটি প্রতিবাদ মিছিলকে কেন্দ্র করে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

Advertisement
ফের উত্তেজনা SRFTI-তে, গেটে ধাক্কা বিক্ষোভকারীদের, ইটের আঘাতে জখম অধ্যাপক রবিবার একটি প্রতিবাদ মিছিলকে কেন্দ্র করে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
হাইলাইটস
  • কলকাতার সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটে(SRFTI) ফের উত্তেজনা।
  • রবিবার একটি প্রতিবাদ মিছিলকে কেন্দ্র করে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
  • ক্যাম্পাসের গেটের কাছে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তিও হয় বলে খবর।

কলকাতার সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটে(SRFTI) ফের উত্তেজনা। রবিবার একটি প্রতিবাদ মিছিলকে কেন্দ্র করে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ক্যাম্পাসের গেটের কাছে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তিও হয় বলে খবর। আরও পড়ুন:  ৬ মাসের মধ্যে বাংলায় UCC, 'লাভ জিহাদ' রুখতে কড়া আইন, বড় ঘোষণা শুভেন্দুর

কী নিয়ে বিক্ষোভ?
কয়েক দিন আগেই SRFTI-তে বামপন্থী ছাত্র সংগঠনের বিরুদ্ধে একটি অনুষ্ঠানে বাধা দেওয়া এবং ভারতমাতা ও স্বামী বিবেকানন্দের ছবি ছেঁড়ার অভিযোগ তুলেছিল বঙ্গীয় হিন্দু জাগরণ মঞ্চ। সেই ঘটনার প্রতিবাদে রবিবার মিছিলের ডাক দেয় তারা। বিক্ষোভকারীদের দাবি ছিল, ঘটনায় জড়িতদের চিহ্নিত করে শাস্তি দিতে হবে।

অজয়নগর মোড় থেকে মিছিল শুরু হয়। হাতে ছিল গেরুয়া পতাকা ও ভারতমাতার ছবি। মিছিল এগিয়ে SRFTI-র মূল গেটের সামনে পৌঁছতেই পরিস্থিতি বদলে যায়।

অভিযোগ, বিক্ষোভকারীরা গেট ধরে ধাক্কাধাক্কি শুরু করেন। ভিতরে পড়ুয়া এবং শিক্ষকরা জড়ো হন। এরপর দু’পক্ষের দিকেই জলের বোতল ও ইট ছোড়ার অভিযোগ ওঠে।

এই ঘটনায় অধ্যাপক দেবাশিস সেনশর্মা জখম হয়েছেন বলে জানা গিয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। কয়েকজন বিক্ষোভকারীকে সরিয়েও নিয়ে যাওয়া হয়। আরও পড়ুন: শিলিগুড়ির গা ঘেঁষে ড্রোন কারখানা বাংলাদেশের, চিন-তুরস্কের হাত ধরে ভারতের থ্রেট হয়ে উঠেছে ঢাকা?

অন্য দিকে, বিক্ষোভকারীদের কয়েক জনও আহত হয়েছেন বলে দাবি বঙ্গীয় হিন্দু জাগরণ মঞ্চের। তাদের অভিযোগ, ক্যাম্পাসের ভিতর থেকে ছোড়া বোতলের আঘাতে তাঁরা জখম হয়েছেন।

এই ঘটনায় এখনও এ বিষয়ে SRFTI কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি।   

POST A COMMENT
Advertisement