দক্ষিণবঙ্গ ও কলকাতায় কেমন থাকবে আবহাওয়া (ছবি: পিক্সেলস)নিম্নচাপ এখন অতীত। হাওয়া বদল হয়েছে গোটা পশ্চিমবঙ্গের। বিশেষত, দক্ষিণবঙ্গে বৃষ্টির দাপট কমেছে। পরিবর্তনের মুখ দেখেছে কলকাতার আবহাওয়া। আর এমন পরিস্থিতিতেই আগামী ৭ দিনের আবহাওয়ার আপডেট দিয়ে দিয়েছে আলিপুরের হাওয়া অফিস। তারা জানিয়েছে, আগামী ৭ দিন ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। আসুন দ্রুত জেনে নেওয়া যাক আগামী ৭ দিন ঠিক কেমন থাকবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের আবহাওয়া।
দিন ১ (০২ অক্টোবর সকাল ৮:৩০ থেকে ০৩ অক্টোবর সকাল ৮:৩০)
আজ কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া সহ সবকটি জেলারই এক-দুই জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। তবে আলাদা করে কোনও সতর্কতা নেই।
দিন ২ (০৩ অক্টোবর সকাল ৮:৩০ থেকে ০৪ অক্টোবর সকাল ৮:৩০)
এই দিনও একইরকম থাকবে আবহাওয়া। দক্ষিণবঙ্গের কলকাতা, দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া এক-দু'টি জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
দিন ৩ (০৪ অক্টোবর সকাল ৮:৩০ থেকে ০৫ অক্টোবর সকাল ৮:৩০)
এই দিনও আবহাওয়ায় কোনও পরিবর্তন দেখা যাবে না। দক্ষিণবঙ্গের সব বিক্ষিপ্তভাবে এক-দুটি জায়গায় হালকা বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর। এ দিনও কোনও সতর্কবার্তা নেই।
দিন ৪ (০৫ অক্টোবর সকাল ৮:৩০ থেকে ০৬ অক্টোবর সকাল ৮:৩০)
ওই দিনও একই রকম থাকবে আবহাওয়া। কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলার কয়েকটি জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। যার ফলে আলাদা করে কোনও সতর্কবার্তা জারি করা হয়নি।
দিন ৫ (০৬ অক্টোবর সকাল ৮:৩০ থেকে ০৭ অক্টোবর সকাল ৮:৩০)
এই দিন আবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় বিচ্ছিন্নভাবে এক-দুটি জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। কোনও সতর্কতা জারি করা নেই।
দিন ৬ (০৭ অক্টোবর সকাল ৮:৩০ থেকে ০৮ অক্টোবর সকাল ৮:৩০)
ষষ্ঠ দিনেও আবহাওয়ার বড় কোনও পরিবর্তন হবে না। কলকাতা সহ সব জেলাতেই হালকা বৃষ্টি হতে পারে।
দিন ৭ (০৮ অক্টোবর সকাল ৮:৩০ থেকে ০৯ অক্টোবর সকাল ৮:৩০)
এই দিনেও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এক-দুটি স্থানে হালকা বৃষ্টি হতে পারে। আবার কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি বজায় থাকতে পারে।