কলেজ স্কোয়্যার তো দূর, কোনও পুজোর সভাপতি হচ্ছেন না শমীক, MLA-দেরও কড়া বার্তা

তাঁর কথায়, 'দুর্গাপুজো সর্বজনের, কোনও রাজনৈতিক দলের নয়। বিজেপির রাজ্য সভাপতির দাবি, দুর্গাপুজোর সর্বজনীন চরিত্র এবং পুজো কমিটিগুলির স্বাধীনতা ও স্বতন্ত্রতা বজায় থাকাই উচিত। সেই বিশ্বাস থেকেই তিনি কোনও পুজো কমিটির নেতৃত্বে না থাকার সিদ্ধান্ত নিয়েছেন।'

Advertisement
কলেজ স্কোয়্যার তো দূর, কোনও পুজোর সভাপতি হচ্ছেন না শমীক, MLA-দেরও কড়া বার্তাশমীক ভট্টাচার্য।-ফাইল ছবি
হাইলাইটস
  • বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য জানিয়েছেন, তিনি কলেজ স্কোয়্যারের দুর্গাপুজোর সভাপতি হচ্ছেন না।
  • শুধু কলেজ স্কোয়্যারই নয়, রাজ্যের কোনও দুর্গাপুজো কমিটির সভাপতির পদ বা পরিচালনার দায়িত্বও তিনি গ্রহণ করবেন না।

বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য জানিয়েছেন, তিনি কলেজ স্কোয়্যারের দুর্গাপুজোর সভাপতি হচ্ছেন না। শুধু কলেজ স্কোয়্যারই নয়, রাজ্যের কোনও দুর্গাপুজো কমিটির সভাপতির পদ বা পরিচালনার দায়িত্বও তিনি গ্রহণ করবেন না।

এক বিবৃতিতে শমীক ভট্টাচার্য বলেন, কোনও বিধায়ক বা মন্ত্রী তাঁদের নিজ নিজ এলাকার পুজো কমিটির সভাপতি হতে পারেন, সেটি সম্পূর্ণ তাঁদের ব্যক্তিগত সিদ্ধান্ত। তবে সেই উদাহরণ অনুসরণ করে রাজনৈতিক ব্যক্তি, বিধায়ক, সাংসদ বা কোনও রাজনৈতিক দলের নেতাদের একের পর এক পুজো কমিটির দায়িত্ব নিজের হাতে তুলে নেওয়া উচিত নয় বলেই তিনি মনে করেন।

তাঁর কথায়, 'দুর্গাপুজো সর্বজনের, কোনও রাজনৈতিক দলের নয়। বিজেপির রাজ্য সভাপতির দাবি, দুর্গাপুজোর সর্বজনীন চরিত্র এবং পুজো কমিটিগুলির স্বাধীনতা ও স্বতন্ত্রতা বজায় থাকাই উচিত। সেই বিশ্বাস থেকেই তিনি কোনও পুজো কমিটির নেতৃত্বে না থাকার সিদ্ধান্ত নিয়েছেন।'

বিবৃতির শেষে তিনি বলেন, 'উৎসবের আনন্দ মানুষের হাতেই থাকুক, রাজনীতির দখলে নয়।' তাঁর এই মন্তব্য রাজ্যের রাজনৈতিক ও সাংস্কৃতিক মহলে নতুন করে আলোচনা তৈরি করেছে।

POST A COMMENT
Advertisement