Rainfall Forecast: কলকাতায় ভারী বৃষ্টির অ্যালার্ট, আগামী ৭ দিন কোন জেলায় কেমন দুর্যোগ? পূর্বাভাস রইল

শনিবারও কলকাতা শহরে ভারী বৃষ্টি হবে। রয়েছে কমলা সতর্কতা। আগামী এক সপ্তাহে কোন কোন জেলায় কেমন বৃষ্টি হবে? কোথায় কী অ্যালার্ট? জেনে নিন লেটেস্ট ওয়েদার আপডেট...

Advertisement
 কলকাতায় ভারী বৃষ্টির অ্যালার্ট, আগামী ৭ দিন কোন জেলায় কেমন দুর্যোগ? পূর্বাভাস রইলওয়েদার লেটেস্ট আপডেট
হাইলাইটস
  • শনিবারও কলকাতা শহরে ভারী বৃষ্টি
  • এক সপ্তাহে কোন কোন জেলায় কেমন বৃষ্টি হবে?
  • জেনে নিন লেটেস্ট ওয়েদার আপডেট

দুর্যোগ এখনও কাটেনি। এই মুহুর্তে একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে দিঘা হয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত। আবার একটি ঘূর্ণাবর্তও রয়েছে দক্ষিণ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন ঝাড়খণ্ডের উপর। ফলত বৃষ্টি এখনই থামছে না বঙ্গে। 

ঘূর্ণাবর্তের গতিবিধি
আলিপুর আবহাওয়া দফতরের সর্বশেষ ওয়েদার বুলেটিন অনুযায়ী, মৌসুমী অক্ষরেখাটি বর্তমানে অমৃতসর, মুজফ্ফরনগর, কানপুর, উত্তর-পূর্ব মধ্যপ্রদেশ ও সংলগ্ন এলাকার উপর অবস্থিত নিম্নচাপ এলাকার কেন্দ্র ডালটনগঞ্জ, দিঘা হয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। সেখান থেকে দক্ষিণ-পূর্ব দিকে অগ্রসর হচ্ছে। উত্তর ওড়িষা ও সংলগ্ন এলাকায় অবস্থিত দেড় কিমি উচ্চতায় গড় সমুদ্রপৃষ্ঠ থেকে উপরের বায়ুমণ্ডলের ঘূর্ণাবর্তটি বর্তমানে দক্ষিণ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও সংলগ্ন ঝাড়খণ্ডের উপর অবস্থান করছে। এছাড়াও উত্তর বঙ্গোপসাগর ও সংলগ্ন বাংলাদেশের উপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে।  

আগামী ৭ দিন কেমন থাকবে আবহাওয়া?
শনিবার: উত্তরবঙ্গে হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টি হবে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার এবং আলিপুরদুয়ারে। রয়েছে হলুদ সতর্কতা। 

দক্ষিণবঙ্গে হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। কমলা সতর্কতা রয়েছে দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, কলকাতা এবং হাওড়ায়। ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে। 

রবিবার: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে উত্তরবঙ্গের জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ারে। ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস। 

দক্ষিণবঙ্গে হলুদ সতর্কতা রয়েছে দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়াতে। 

সোমবার: উত্তরবঙ্গে হলুদ সতর্কতা রয়েছে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে। বজ্রপাত সহ বৃষ্টির পূর্বাভাস। 

দক্ষিণবঙ্গে ঝোড়ো হাওয়া এবং বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে দুই ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া এবং বীরভূমে। 

মঙ্গলবার: উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার এবং আলিপুরদুয়ারে হলুদ সতর্কতা জারি থাকবে। 

দক্ষিণবঙ্গে হলুদ সতর্কতা জারি থাকবে পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনায়। 

বুধবার: হলুদ সতর্কতা জারি থাকবে উত্তরবঙ্গের জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায়। বজ্রপাত সহ ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে। 

Advertisement

দক্ষিণবঙ্গে হলুদ সতর্কতা রয়েছে দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং দক্ষিণ ২৪ পরগনায়। 

বৃহস্পতিবার: উত্তরবঙ্গের জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে এদিনও হলুদ সতর্কতা জারি থাকবে। তবে বজ্রপাতের সম্ভাবনা তেমন নেই। 

বৃহস্পতি ও শুক্রবার দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনও সতর্কতা নেই। 

 

POST A COMMENT
Advertisement