Kolkata Mahalaya Celebration LIVE: ইডেনে ড্রোন-শো, বাদ্যে শান্তনু, গানে শান, জমজমাট মহালয়া উদযাপন

Kolkata Mahalaya Celebration: মহালয়ায় উৎসবের মেজাজে মাতল কলকাতা। শনিবার বর্ণাঢ্য শোভাযাত্রায় ভরল রেড রোড। নানা রঙের সাজ, নাচ-গান আর আলোর ঝলকানিতে জমজমাট হয়ে উঠল। 

Advertisement
LIVE: ইডেনে ড্রোন-শো, বাদ্যে শান্তনু, গানে শান, জমজমাট মহালয়া উদযাপননানা রঙের সাজ, নাচ-গান আর আলোর ঝলকানিতে জমজমাট হয়ে উঠল। নানা রঙের সাজ, নাচ-গান আর আলোর ঝলকানিতে জমজমাট হয়ে উঠল। 
হাইলাইটস
  • মহালয়ায় উৎসবের মেজাজে মাতল কলকাতা।
  • শনিবার বর্ণাঢ্য শোভাযাত্রায় ভরল রেড রোড।
  • নানা রঙের সাজ, নাচ-গান আর আলোর ঝলকানিতে জমজমাট হয়ে উঠল।

Kolkata Mahalaya Celebration: মহালয়ায় উৎসবের মেজাজে মাতল কলকাতা। শনিবার বর্ণাঢ্য শোভাযাত্রায় ভরল রেড রোড। নানা রঙের সাজ, নাচ-গান আর আলোর ঝলকানিতে জমজমাট হয়ে উঠল। ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, টলিউডের তারকা থেকে শুরু করে ক্রীড়াজগতের পরিচিত মুখ এবং প্রশাসনিক আধিকারিকেরা।

রেড রোডের অনুষ্ঠান শেষে ইডেন গার্ডেন্সের দিকে রওনা দেন মুখ্যমন্ত্রী। বিকেল পাঁচটা নাগাদ সেখানে পৌঁছন তিনি। তাঁর সঙ্গে শোভাযাত্রায় হাঁটতে দেখা যায় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত এবং অভিনেতা বিশ্বনাথ বসুকে। ছিলেন ক্রিকেটার রিচা শর্মাও। এ ছাড়া মুখ্যসচিব মনোজ কুমার আগরওয়াল এবং মন্ত্রী অগ্নিমিত্রা, ইন্দ্রনীল, পূর্ণিমা ও শারদ্বতরাও অনুষ্ঠানে যোগ দেন। ইডেন গার্ডেন্সে ছিলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী ও লেখিকা তসলিমা নাসরিন।

রেড রোডে বাংলার লোকশিল্পের সম্ভার
এ দিনের শোভাযাত্রায় বাংলার নানা প্রান্তের নিজস্ব লোকশিল্প, নাচ, গান ও ঐতিহ্যকে তুলে ধরা হয়। প্রতিটি জেলার সংস্কৃতির আলাদা বৈশিষ্ট্য ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়। তবে শুধু শোভাযাত্রাতেই শেষ নয়, ইডেন গার্ডেন্সেও ছিল চোখধাঁধানো অনুষ্ঠান।

ড্রোন, ত্রিমাত্রিক আলোয় সাজল ইডেন
ইডেন গার্ডেন্সের অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ ছিল ড্রোন শো। আধুনিক প্রযুক্তির সাহায্যে আলোর মাধ্যমে নানা রূপে ফুটিয়ে তোলা হল দেবী দুর্গার আবাহন। মহিষাসুরমর্দিনীর সুরের সঙ্গে তাল মিলিয়ে হাজার হাজার ড্রোনে বিভিন্ন দৃশ্য ফুটে উঠল ইডেন গার্ডেন্সের আকাশে। 

কলকাতার বাইরেও এই অনুষ্ঠানের সম্প্রচারের ব্যবস্থা রাখা হয়েছে। দুবাইয়ের বুর্জ খলিফা, আমেরিকার বস্টন এবং নিউ ইয়র্কের টাইমস স্কোয়ারেও অনুষ্ঠানটি দেখার সুযোগ পাবেন প্রবাসীরা।  

রাজ্যের বিভিন্ন জেলাতেও মহালয়াকে কেন্দ্র করে উৎসবের প্রস্তুতি শুরু হয়েছে। সব মিলিয়ে শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আধুনিক আলোর প্রদর্শনীর মাধ্যমে বাংলার ঐতিহ্যকে আরও বড় পরিসরে তুলে ধরার পরিকল্পনা করা হয়েছে।   

POST A COMMENT
Advertisement