Mamata vs Ritabrata TMC Logo: '১১৬ নম্বরে বালিশ প্রতীক রয়েছে,' ঋতব্রতদের পরামর্শ কুণালের, মমতার প্ল্যান B নিয়ে কী বলছেন?

ঋতব্রত শিবিরকে 'বালিশ' চিহ্ন বেছে নেওয়ার পরামর্শ দিলেন কুণাল ঘোষ। তাঁর দাবি, মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখটাই তাঁদের জন্য সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে প্ল্যান বি, সি মমতা বন্দ্যোপাধ্যায় রেডি করে ফেলেছেন বলেও জানালেন কালীঘাটপন্থী এই বিধায়ক।

Advertisement
'১১৬ নম্বরে বালিশ প্রতীক রয়েছে,' ঋতব্রতদের পরামর্শ কুণালের, মমতার প্ল্যান B নিয়ে কী বলছেন?ঋতব্রতদের বালিশ বেছে নেওয়ার পরামর্শ কুণালের
হাইলাইটস
  • ঋতব্রত শিবিরকে 'বালিশ' বেছে নেওয়ার পরামর্শ কুণালের
  • তাঁর দাবি, মমতার প্ল্যান বি, সি রেডি
  • কিছুক্ষণের মধ্যেই দিদি সবটা জানাবেন

জোড়াফুল প্রতীক ফ্রিজ করে নিয়েছে নির্বাচন কমিশন। সেক্ষেত্রে কমিশনের তালিকায় থাকা ১৮৪টি মুক্ত প্রতীকের মধ্যে একটি বেছে নিতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবিরকে। এই তালিকায় ১১৬ নম্বরে রয়েছে বালিশ চিহ্ন। আর সেটিই ঋতব্রত শিবিরকে বেছে নেওয়ার পরামর্শ দিলেন কুণাল ঘোষ। 

মমতাপন্থী বিধায়ক কুণাল নিজের এক্স হ্যান্ডলে একটি পোস্ট করে বালিশ চিহ্নের ছবিটি আপলোড করেছেন। সঙ্গে লিখেছেন, 'আমাদের তো মমতাদি আছে, ওরা বরং EC থেকে ১১৬ নম্বর বালিশ চিহ্ন নিক। চাটন পার্টি তো!'

অর্থাৎ আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ করেই নতুন করে ঘুঁটি সাজাবে কালীঘাটপন্থীরা, এ কথা ঠারেঠোরে বুঝিয়ে দিয়েছেন কুণাল। কোনওমতেই যে কমিশনের এই সিদ্ধান্তে তাঁরা পিছু হটবেন না, তা-ও বুঝিয়েছেন। সঙ্গে কটাক্ষ করতে ছাড়েননি বিপক্ষ শিবিরকে। 

কুণাল ঘোষের বক্তব্য, 'কেন্দ্রের ক্ষমতা অপব্যবহার করে BJP-র দলদাস EC যে নির্দেশ দিয়েছে, তা দেখে BJP, কিছু CPIM, একাংশের কংগ্রেসের আনন্দ দেখে আমোদ পাচ্ছি। মমতাদি আর তাঁর সৈনিকরাই আসল মাথাব্যথার কারণ, সেটা স্পষ্ট হল আবার।' তিনি আরও বলেন, 'এটা এখানে শেষ নয়। শুরু। আমাদের তো দিদি আছেন। তাঁর মুখটাই আসল। ঘাসের উপর জোড়াফুল তিনিই মানুষকে চিনিয়েছিলেন। এ লড়াই অনেকদূর যাবে। আমরা যাই করি দিদির সৈনিক বলে মানুষের দরবারে থাকব। কিন্তু বালিশদের নেতা কে?'

দিদির যে প্ল্যান বি, সি তৈরি, তা-ও জানিয়ে দিয়েছেন কুণাল। তিনি বলেন, 'দিদির প্ল্যান বি, প্ল্যান সি তৈরি। যথাসময়ে বলবেন। খানিক পরে দিদি জানাবেন।'

 

POST A COMMENT
Advertisement