কুণাল ঘোষ ও অভিষেক বন্দ্যোপাধ্যায়অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে ফের বড়সড় ভবিষ্যত্বাণী করলেন মমতা সর্বভারতীয় তৃণমূলের বিধায়ক কুণাল ঘোষ। তাঁর দাবি, ২০৩৬ সালে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এমনকী তার আগেও অভিষেক মুখ্যমন্ত্রী হয়ে যেতে পারেন বলেও দাবি কুণালের।
'চক্রান্তের পাহাড় ভেঙে কাজটা চলছে'
সোশ্যাল মিডিয়ায় পোস্টে কুণাল লিখলেন,'৪মের পর পরিস্থিতি খুবই খারাপ ছিল। দমন পীড়ন, হামলা, গ্রেপ্তার, কর্মচ্যুতি। তারপরেও যে সৈনিকরা দিদির সঙ্গে থেকে গেছেন, তারা দলের সত্যিকারের সম্পদ। অত্যন্ত পরিণত দায়বদ্ধতার সঙ্গে দলকে পুনর্গঠনের সময় এটা। মাথার উপর মমতাদি, তারপর অভিষেক এবং দলের সৈনিকরা। চক্রান্তের পাহাড় ভেঙে কাজটা চলছে। একদিকে দিল্লি ও রাজ্যের বিজেপি সরকারের নানা কাজে মানুষের ক্রমবর্ধমান বিরক্তি, অন্যদিকে দাঁত থাকতে দাঁতের মর্ম না বোঝার মত আজ মমতাদির সরকারের অনুপস্থিতির জন্য মানুষের আফশোস; এই দুই মিলে বঙ্গরাজনীতিতে আজ আবার প্রবলভাবে প্রাসঙ্গিক দিদি এবং তৃণমূল। না হলে বিজেপি এবং তাদের এজেন্টদের কথা ও কাজে দিনরাত মমতাদি, অভিষেক এবং আমাদের দলের নাম করে আক্রমণ চলবে কেন?'
4 মের আগে @MamataOfficial মমতাদি ভালো, @abhishekaitc অভিষেক ভালো, @AITCofficial তৃণমূল কংগ্রেস ভালো, দিদি আর অভিষেকের সই জমা দিয়ে দলের প্রতীক নেওয়া ভালো, দলের অ্যাকাউন্ট থেকে আসা টাকা নিয়ে ভোট করা ভালো, বিজেপি বিরোধী ভোটারদের কাছে মমতাদির মুখ সামনে রেখে নিজের ভোট চাওয়া ভালো, নিজের কেন্দ্রে প্রচারে দিদি এবং অভিষেককে প্রচারে আনা ভালো। আর 4মের পর তৃণমূলের সরকার নেই বলে, মমতাদি মুখ্যমন্ত্রী নেই বলে পাল্টি, বিজেপির বি টিমে নাম লেখানো, লাগাতার দল, দিদি, অভিষেককে আক্রমণ, আমাদের উপর হামলা, লাগাতার কুৎসা- এরা মানুষ? দিদি মুখ্যমন্ত্রী থাকলে এরাই তো আলো করে থাকত চারপাশে, মন্ত্রিসভায়, দলে, নানা সরকারি পদে। এই অকৃতজ্ঞ সুবিধাবাদীরা মানুষ হিসেবে ঘৃণ্য। পুলিশ প্রশাসনের মদতে তৃণমূলের ক্ষতি করে বিজেপির সুবিধা করে দেওয়ার চেষ্টা করছে। 4 মের পর পরিস্থিতি খুবই খারাপ ছিল। দমন পীড়ন, হামলা, গ্রেপ্তার, কর্মচ্যুতি। তার পরেও যে সৈনিকরা দিদির সঙ্গে থেকে গেছেন, তারা দলের সত্যিকারের সম্পদ। অত্যন্ত পরিণত দায়বদ্ধতার সঙ্গে দলকে পুনর্গঠনের সময় এটা। মাথার উপর মমতাদি, তারপর অভিষেক এবং দলের সৈনিকরা। চক্রান্তের পাহাড় ভেঙে কাজটা চলছে। একদিকে দিল্লি ও রাজ্যের বিজেপি সরকারের নানা কাজে মানুষের ক্রমবর্ধমান বিরক্তি, অন্যদিকে দাঁত থাকতে দাঁতের মর্ম না বোঝার মত আজ মমতাদির সরকারের অনুপস্থিতির জন্য মানুষের আফশোস; এই দুই মিলে বঙ্গরাজনীতিতে আজ আবার প্রবলভাবে প্রাসঙ্গিক দিদি এবং তৃণমূল। না হলে বিজেপি এবং তাদের এজেন্টদের কথা ও কাজে দিনরাত মমতাদি, অভিষেক এবং আমাদের দলের নাম করে আক্রমণ চলবে কেন? দুতিনবছর আগে একটি পোস্টে আমি লিখেছিলাম 2036 সালে অভিষেক ব্যানার্জি মুখ্যমন্ত্রী হবে। দিদির সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেও আমি বলছি, ওই বক্তব্যে আমি এখনও অনড় আছি। বরং, বিজেপি ও তার ধান্ধাবাদ পাল্টিবাজ এজেন্টদের কান্ডকারখানায় মানুষ এতটাই বিরক্ত, যে সময়টা আরও এগিয়ে আসতেই পারে। হতে পারি আজ আমরা পরাজিত শিবিরে, জোর করে হারিয়ে দেওয়া দলে, দশরকম ষড়যন্ত্রের বিরুদ্ধে লড়তে হচ্ছে, তবু, আমরা মমতা ব্যানার্জির স্রোতের গর্বিত সৈনিক। আমরা ঘর সাজিয়ে ঠিকমত থাকলে ঘুরে দাঁড়ানো শুধু সময়ের অপেক্ষা। আগামী দিন আবার তৃণমূলের।
— Kunal Ghosh (@KunalGhoshAgain) November 23, 2026
'২০৩৬ সালে অভিষেক ব্যানার্জি মুখ্যমন্ত্রী হবে'
এরপরেই কুণালের দাবি, 'দুতিনবছর আগে একটি পোস্টে আমি লিখেছিলাম ২০৩৬ সালে অভিষেক ব্যানার্জি মুখ্যমন্ত্রী হবে। দিদির সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেও আমি বলছি, ওই বক্তব্যে আমি এখনও অনড় আছি। বরং, বিজেপি ও তার ধান্ধাবাজ পাল্টিবাজ এজেন্টদের কান্ডকারখানায় মানুষ এতটাই বিরক্ত, যে সময়টা আরও এগিয়ে আসতেই পারে।'
অভিষেকের প্রকাশ্যে সমালোচনাও অতীতে করেছেন কুণাল
তৃণমূলের অন্দরে মমতা বন্দ্যোপাধ্যায়ের পর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা চলছে। দলের সাংগঠনিক দায়িত্ব সামলানোর পাশাপাশি একাধিক রাজনৈতিক কর্মসূচিতেও সামনের সারিতে দেখা গিয়েছে অভিষেককে। বিশেষ করে লোকসভা নির্বাচন থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক আন্দোলনে তাঁর সক্রিয় উপস্থিতি দলের পরবর্তী প্রজন্মের নেতৃত্ব নিয়ে জল্পনা বাড়িয়েছে। অভিষেক নিয়ে কুণালকে অতীতে বহুবার প্রকাশ্যে সমালোচনাও করতে দেখা গিয়েছে। কুণাল ঘোষের মন্তব্য তাই রাজনৈতিক মহলে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দলকে পুনর্গঠনের বার্তা দেওয়ার পাশাপাশি ভবিষ্যতের নেতৃত্ব হিসেবেও অভিষেকের উপর আস্থা প্রকাশ করেছেন তিনি।