Metro Rail Pujo: পুজোর আগে উপচে পড়া ভিড়! শনি-রবি বাড়তি ট্রেন ঘোষণা মেট্রোর

পুজোর কেনাকাটা শুরু হয়ে গিয়েছে। শহরের বিভিন্ন মার্কেট সংলগ্ন এলাকায় ভিড় বাড়ছে। পুজোর আগে সেই ভিড় সামলাতে বড় সিদ্ধান্ত নিল কলকাতা মেট্রো। আগামী ৩, ৪, ১০ এবং ১১ অক্টোবর অতিরিক্ত মেট্রো চালানো হবে।

Advertisement
পুজোর আগে উপচে পড়া ভিড়! শনি-রবি বাড়তি ট্রেন ঘোষণা মেট্রোরপুজোর আগে বাড়ছে মেট্রো পরিষেবা!

পুজোর কেনাকাটা শুরু হয়ে গিয়েছে। শহরের বিভিন্ন মার্কেট সংলগ্ন এলাকায় ভিড় বাড়ছে। পুজোর আগে সেই ভিড় সামলাতে বড় সিদ্ধান্ত নিল কলকাতা মেট্রো। আগামী ৩, ৪, ১০ এবং ১১ অক্টোবর অতিরিক্ত মেট্রো চালানো হবে। ব্লু, গ্রিন এবং ইয়েলো লাইনে বাড়ানো হচ্ছে ট্রেনের সংখ্যা। মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর এই ঘোষণা করে মেট্রো রেল। যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখেই এই অতিরিক্ত পরিষেবা। অতিরিক্ত ট্রেন চললেও প্রথম এবং শেষ মেট্রোর সময় বদলাচ্ছে না।

শনিবার ব্লু লাইনে বাড়ছে মেট্রো
এই লাইনেই পুজোর আগে সবচেয়ে বেশি চাপ বাড়ে। তাই এই লাইনে পর্যাপ্ত ট্রেন দেবে মেট্রো রেল। ৩ অক্টোবর এবং ১০ অক্টোবর শনিবার। ওই দুই দিনে ব্লু লাইনে মোট ২৭২টি মেট্রো চলবে। এর মধ্যে ১৩৬টি আপ এবং ১৩৬টি ডাউন।

এমনিতে শনিবারে ব্লু লাইনে ২৫২টি ট্রেন চলে। অর্থাৎ, পুজোর আগে শনিবারে ২০টি অতিরিক্ত মেট্রো পাওয়া যাবে।

প্রথম এবং শেষ মেট্রোর সময় অপরিবর্তিত থাকবে।

গ্রিন লাইন
শনিবার গ্রিন লাইনেও বাড়ছে মেট্রোর সংখ্যা। ৩ এবং ১০ অক্টোবর মোট ২৩৬টি ট্রেন চালানো হবে। এর মধ্যে ১১৮টি আপ এবং ১১৮টি ডাউন মেট্রো।

সাধারণভাবে শনিবারে এই লাইনে ২১২টি ট্রেন চলে। ফলে যাত্রীরা ২৪টি অতিরিক্ত ট্রেন পাবেন।

এ ক্ষেত্রেও প্রথম এবং শেষ মেট্রোর সময় বদলানো হচ্ছে না।

ইয়েলো লাইনে সবচেয়ে বেশি বাড়ছে 
ইয়েলো লাইনেও শনিবার অতিরিক্ত মেট্রো চলবে। ৩ এবং ১০ অক্টোবর মোট ১২০টি ট্রেন চলবে। ৬০টি আপ এবং ৬০টি ডাউন ট্রেন।

সাধারণ শনিবারে ইয়েলো লাইনে ৯২টি ট্রেন চলে। অর্থাৎ, পুজোর আগে শনিবারে ২৮টি অতিরিক্ত ট্রেন চলবে।

 রবিবারও বাড়ছে ব্লু ও গ্রিন লাইনের ট্রেন
৪ অক্টোবর এবং ১১ অক্টোবর রবিবার। ওই দুই দিনে ব্লু লাইনে মোট ১৮৮টি মেট্রো চলবে। এর মধ্যে ৯৪টি আপ এবং ৯৪টি ডাউন।

সাধারণত রবিবারে ব্লু লাইনে ১৫২টি ট্রেন চলে। ফলে এই দুই রবিবার ৩৬টি অতিরিক্ত মেট্রো পাবেন যাত্রীরা।

Advertisement

সবুজ লাইনেও বাড়ছে। মোট ১২৫টি মেট্রো চলবে। এর মধ্যে ৬২টি আপ এবং ৬৩টি ডাউন। সাধারণ রবিবারে চলে ১১১টি। অর্থাৎ, ১৪টি অতিরিক্ত চলবে।

ইয়েলো লাইনে 
রবিবার ইয়েলো লাইনে মোট ৭৮টি মেট্রো চলবে। অর্থাৎ, স্বাভাবিক পরিষেবাই থাকবে।

তবে জয় হিন্দ বিমানবন্দর এবং দক্ষিণেশ্বরের মধ্যে সরাসরি মেট্রো পরিষেবায় কিছুটা পরিবর্তন থাকছে। ওই দিন এই রুটে ২টি সরাসরি মেট্রো চলবে। সাধারণত ৩টি থাকে।

প্রথম এবং শেষ মেট্রোর সময় বদলাচ্ছে না।  

POST A COMMENT
Advertisement