Chorbagan Incident: চোরবাগানের পর হাসপাতালের পরিকাঠামো নিয়ে প্রশ্ন, ৮ ইন্টার্নকে শোকজ করল সরকার

লকাতা মেডিক্যাল কলেজের সেই আট ইন্টার্ন চিকিৎসককে শোকজ করল স্বাস্থ্য দফতর। সার্জারি, জেনারেল সার্জারি এবং অর্থোপেডিক বিভাগের ওই চিকিৎসকদের কাছে ইমেলের মাধ্যমে নোটিস পাঠানো হয়েছে।

Advertisement
চোরবাগানের পর হাসপাতালের পরিকাঠামো নিয়ে প্রশ্ন, ৮ ইন্টার্নকে শোকজ করল সরকারসার্জারি, জেনারেল সার্জারি এবং অর্থোপেডিক বিভাগের ওই চিকিৎসকদের কাছে ইমেলের মাধ্যমে নোটিস পাঠানো হয়েছে।
হাইলাইটস
  • তিন দিনের মধ্যে লিখিত জবাব দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।
  • সাংবাদিক বৈঠকে বিস্ফোরক দাবি করেছিলেন তাঁরা।

চোরবাগানে পদপিষ্টের ঘটনা। একের পর এক আহতকে আনা হচ্ছে। ঠিক সে সময়েই সরকারি হাসপাতালের পরিকাঠামো নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন ওঁরা। কলকাতা মেডিক্যাল কলেজের সেই আট ইন্টার্ন চিকিৎসককে শোকজ করল স্বাস্থ্য দফতর। সার্জারি, জেনারেল সার্জারি এবং অর্থোপেডিক বিভাগের ওই চিকিৎসকদের কাছে ইমেলের মাধ্যমে নোটিস পাঠানো হয়েছে। কেন কর্তব্যরত অবস্থায় সংবাদমাধ্যমের সামনে গিয়ে তাঁরা হাসপাতালের পরিকাঠামো নিয়ে অভিযোগ করেছিলেন, তার ব্যাখ্যা চাওয়া হয়েছে। তিন দিনের মধ্যে লিখিত জবাব দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।

১৭ অক্টোবর। দুর্গাপুজো। চোরবাগানে পদপিষ্ট হয়ে ১৯ জনের মৃত্যু হয়। ঘটনার পরপর কলকাতা মেডিক্যাল কলেজে আহতদের ভিড়। একের পর এক জখমকে হাসপাতালে আনা হচ্ছিল। সেই সন্ধ্যায় কয়েক জন ইন্টার্ন চিকিৎসক সাংবাদিকদের মুখোমুখি হন। তাঁদের অভিযোগ ছিল, বিপুল সংখ্যক আহতের চিকিৎসার জন্য প্রয়োজনীয় সরঞ্জাম এবং পরিকাঠামো হাসপাতালে ছিল না। পরিস্থিতি সামলাতে গিয়ে সমস্যায় পড়তে হচ্ছিল চিকিৎসকদের।

সাংবাদিক বৈঠকে আরও বিস্ফোরক দাবি করেছিলেন তাঁরা। ইন্টার্নদের বক্তব্য ছিল, 'আমাদের কাছে স্বাস্থ্য দফতরের নির্দেশ আসে, রোগীর পরিজনদের যেন অ্যাপোলোর মতো বড়, কর্পোরেট জায়গায় চিকিৎসার অপশন দেওয়া হয়।' তাঁদের আরও দাবি, স্বাস্থ্যমন্ত্রী নিজেও হাসপাতালে এসে বেসরকারি হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করে দেওয়ার কথা জানিয়েছিলেন। সেই নির্দেশ মেনেই আহতদের একাংশকে অ্যাপোলো হাসপাতালে পাঠানো হয়।

ঘটনার পরপর সাংবাদিকদের সামনে চিকিৎসকদের বক্তব্য নিয়ে পাল্টা প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বলেছিলেন, 'ওই ডাক্তারগুলো যারা ওই সময় প্রেস করছিল, তারা সেই সময় ডিউটি করছিল কিনা তা দেখতে হবে। ডিউটি আওয়ারের মধ্যে হলে ওটা সার্ভিস রুলের বিরুদ্ধে।'

স্বাস্থ্য দফতরের বক্তব্য, সংবাদমাধ্যমের সামনে ইন্টার্নরা যে অভিযোগ করেছিলেন, তা সত্য নয়। শোকজ নোটিসে তাঁদের কাছে জানতে চাওয়া হয়েছে, দায়িত্ব পালন না করে কেন তাঁরা সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন।  

POST A COMMENT
Advertisement