Kolkata AQI: রাতভর বাজির ধোঁয়ায় ঢাকল আকাশ, হাওড়ার পদ্মপুকুরে AQI ২০০ পার! কলকাতার হাল কী?

কালীপুজোর পরের রাতেও হাওড়ার পদ্মপুকুরে AQI পার করল ২০০-এর গণ্ডি। অন্যদিকে, কলকাতার মধ্যে বিধাননগরে AQI নামল ২০০-এর নীচে।

Advertisement
রাতভর বাজির ধোঁয়ায় ঢাকল আকাশ, হাওড়ার পদ্মপুকুরে AQI ২০০ পার! কলকাতার হাল কী?
হাইলাইটস
  • রবিবার কালীপুজোর রাতে শহরের একাধিক এলাকায় প্রচুর বাজি ফাটানোর অভিযোগ উঠেছিল।
  • চড়চড় করে বেড়েছে শহর কলকাতা ও শহরতলির একাধিক এলাকার AQI।
  • সকাল ৬টা নাগাদ রিপোর্ট বলছে, কলকাতার গড় AQI ছিল ১৩৬।

রবিবার কালীপুজোর রাতে শহরের একাধিক এলাকায় প্রচুর বাজি ফাটানোর অভিযোগ উঠেছিল। সোমবার রাতেও তাতে এল না কোনও বদল। এদিন রাতেও প্রায় রাত ১-২ টো অবধি বাজি ফাটানোর অভিযোগ উঠেছে কলকাতা ও শহরতলির একাধিক এলাকায়। দাবি করা হচ্ছে ডেসিবেল-এর নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে চলেছে বাজির উল্লাস। আর তারপরেই চড়চড় করে বেড়েছে শহর কলকাতা ও শহরতলির একাধিক এলাকার AQI।

কলকাতায় AQI কত রয়েছে?

সকাল ৬টা নাগাদ রিপোর্ট বলছে, কলকাতার গড় AQI ছিল ১৩৬। যা কিনা বাতাসের গুণগত দিক থেকে মাঝারি হিসেবে গণ্য করা হয়। তবে শহরের মধ্যে সবথেকে হাওয়া খারাপ রেকর্ড হয়েছে বিধাননগর সংলগ্ন এলাকায়। সকাল ৬টায় শহরের অন্য সর্বত্র ১৫০-এর নীচে AQI রেকর্ড হলেও ওই সময় টানা ২-৩ ঘণ্টা বিধাননগরের AQI ছিল ১৬০-১৬৮ এর মধ্যে। তবে বেলা বাড়তেই ১৫০-এর নীচে নামে AQI।

কলকাতার শীর্ষে বিধাননগর হলেও  তার AQI ছিল ২০০-এর নীচে। তবে হাওড়া ছাপিয়ে গিয়েছে শহর কলকাতাকে। হাওড়ার পদ্মপুকুর এলাকায় মঙ্গলবার ভোর ৬টা নাগাদ AQI রেকর্ড হয়েছে ২৩২। যা 'খারাপ' ক্যাটেগরির আওতায় পড়ে। এছাড়াও, বেলুড় এলাকাতেও AQI রেকর্ড হয়েছে ১৬০। 

কলকাতায় AQI-এর অবস্থা আগের দিনের তুলনায় ভালো 

যদিও কালীপুজোর রাতে বাজি ফাটানোর পর সোমবার ভোরে শহরের বাতাসের গুণমানের যে অবস্থা হয়েছিল, তার তুলনায় কলকাতার বাতাসের মান অনেকটাই ভালো। গতকাল, কলকাতায় ভোর ৬টায় ফোর্ট উইলিয়াম, বালিগঞ্জ ও যাদবপুর এলাকায় AQI ১৮০ পার করে গিয়েছিল।  

 

POST A COMMENT
Advertisement