বাবুনের এখন 'অভিভাবক' শুভেন্দু, 'দিদি কষ্ট করে মানুষ করেছেন,' ভাইফোঁটায় মনে করালেন কল্যাণ

Kalyan Banerjee on Mamata's Bhaifota Day: ভাইফোঁটার দিন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়ের বাড়িতে উদযাপন হচ্ছে না ভাইফোঁটার। এদিন সকালে তৃণমূল নেত্রীর বাড়িতে গিয়েছিলেন কল্যাণ বন্দ্য়োপাধ্যায়। বাড়ি থেকে বেরিয়েই মমতার ভাই বাবুন বন্দ্য়োপাধ্যায়কে নিশানা করেন তিনি।

Advertisement
বাবুনের এখন 'অভিভাবক' শুভেন্দু, 'দিদি কষ্ট করে মানুষ করেছেন,' ভাইফোঁটায় মনে করালেন কল্যাণভাইফোঁটায় মমতার ভাইকে কটাক্ষ কল্যাণের
হাইলাইটস
  • মমতা বন্দ্য়োপাধ্যায়ের বাড়িতে এবছর হচ্ছে না ভাইফোঁটা উদযাপন।
  • বাবুন বন্দ্য়োপাধ্যায়ের মন্তব্য নিয়েও কটাক্ষ করেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্য়োপাধ্যায়।
  • কল্যাণ জানান, দিদি ভাইদের মায়ের মতো করে মানুষ করেছেন।

রাজ্যে ক্ষমতার পালবদলের পর বদলে গিয়েছে অনেক কিছুই। ভাইফোঁটার দিনেও সেই রেশই দেখা গেল আরও প্রকট ভাবে। মমতা বন্দ্য়োপাধ্যায়ের বাড়িতে এবছর হচ্ছে না ভাইফোঁটা উদযাপন। পরিচিতরা চাইলে গিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে পারছেন, কিন্তু, ফোঁটা দেওয়া হচ্ছে না। এদিন তৃণমূল নেত্রীর বাড়ি থেকে বেরিয়ে একথা জানান মমতাপন্থী সাংসদ কল্যাণ বন্দ্য়োপাধ্যায়।

একইসঙ্গে যারা এবছর মমতা বন্দ্য়োপাধ্যায়ের বাড়ি যাননি তাঁদেরও একপ্রস্থ আক্রমণ করেন কল্যাণ। গতকাল মমতার ভাই বাবুন বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে শুভেন্দু অধিকারীর উপস্থিতি এবং তারপর সেই ঘটনায় বাবুন বন্দ্য়োপাধ্যায়ের মন্তব্য নিয়েও কটাক্ষ করেন তৃণমূলের এই সাংসদ।

বাবুন বন্দ্য়োপাধ্যায় কী বলেছিলেন?

মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই বাবুন বন্দ্য়োপাধ্যায়ের কালীপুজোতে শুভেন্দু অধিকারী পৌঁছতেই তাঁকে 'দাদা' বলে সম্বোধন করেন বাবুন। তিনি জানান, আমি মুখ্যমন্ত্রীকে বলেছি "দাদা, তুমি এগিয়ে চলো, আমরা তোমার সঙ্গে আছি।" পাশাপাশি তিনি জানান, "ওঁর মতো কাজের মানুষকে আমরা প্রতিদ্বন্দ্বী মনে করি না। ওনার মতো মানুষ দেখা যায় না। কালীপুজোয় ডেকেছিলাম, উনি এসেছেন। এটা আমাদের বড় পাওনা। উনি আমার অভিভাবক।"

কল্যাণ বন্দ্যোপাধ্য়ায় কী বললেন?

বাবুনের মন্তব্য প্রসঙ্গে এদিন কটাক্ষ করতে ছাড়েননি কল্যাণ বন্দ্য়োপাধ্যায়। তিনি বলেন, "যার যা ইচ্ছা করতে পারে। দিদি ভাইদের মায়ের মতো করে মানুষ করেছেন। আমি এই ভাইদের ছোট থেকে দেখেছি। ষষ্ঠী দা মানে মমতাদির দাদা আর উনি কষ্ট করে বাবুনদের মানুষ করেছিল।  মমতাদি ওদের অনেক কষ্ট করে মানুষ করেছিল। মাতৃসম ছিলেন মমতাদি। তাঁর সঙ্গে এখন যার যেমন সুবিধা, তেমন ব্যবহার করছে। কিন্তু সময় কারও সবসময় সমান যায় না। খারাপ সময় যায়, আবার খারাপ সময় কাটিয়ে ভালো সময় আসে। আর সময়ই প্রমাণ করে দেয় কোন মানুষ কেমন।"
 

 

POST A COMMENT
Advertisement