Indranil Sen: 'তোমাকে বারণ করেছিলাম...' ইন্দ্রনীল-মধুছন্দার সে কী ঝগড়া! ওদিকে গায়ককে ১০ বছরের জেল খাটানোর তোড়জোড় করছে পুলিশ

ইন্দ্রনীলকে সটান মধুছন্দা বললেন, 'এই ভাবে টাকা তুলতে তোমায় অনেকবার বারণ করেছিলাম, শোনোনি।' পাল্টা ইন্দ্রনীলও তর্কে জড়িয়ে পড়েন স্ত্রীর সঙ্গে। স্বামী-স্ত্রীর ঝগড়ায় পুলিশ তখন নীরব দর্শক। 

Advertisement
'তোমাকে বারণ করেছিলাম...' ইন্দ্রনীল-মধুছন্দার সে কী ঝগড়া! ওদিকে গায়ককে ১০ বছরের জেল খাটানোর তোড়জোড় করছে পুলিশ ইন্দ্রনীল সেন ও তাঁর স্ত্রী মধুছন্দা সেন
হাইলাইটস
  • পুলিশের সামনেই স্বামী-স্ত্রীর ঝগড়া
  • পুলিশের জেরা এড়িয়েছেন ইন্দ্রনীলের কন্যা আভেরি
  • ১০ বছর পর্যন্ত জেল হতে পারে ইন্দ্রনীলের

পুলিশের জেরার মধ্যেই দাম্পত্য কলহ! ইন্দ্রনীল সেন ও তাঁর স্ত্রী মধুছন্দা সেনকে মুখোমুখি বসিয়ে জেরা করতে গিয়ে সে কী কাণ্ড! পুলিশের সামনেই স্বামী-স্ত্রীর ঝগড়া শুরু হয়ে যায়। 

পুলিশের সামনেই স্বামী-স্ত্রীর ঝগড়া

ইন্দ্রনীলকে সটান মধুছন্দা বললেন, 'এই ভাবে টাকা তুলতে তোমায় অনেকবার বারণ করেছিলাম, শোনোনি।' পাল্টা ইন্দ্রনীলও তর্কে জড়িয়ে পড়েন স্ত্রীর সঙ্গে। স্বামী-স্ত্রীর ঝগড়ায় পুলিশ তখন নীরব দর্শক। দুর্গাপুজোয় UNESCO-র নাম ভাঙিয়ে নির্দিষ্ট কয়েকটি পুজোর পাস বিক্রির নামে কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগে ইতিমধ্যেই জেলে রয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন। ইন্দ্রনীলের গ্রেফতারের পরে তাঁর স্ত্রী মধুছন্দাও পুলিশের স্ক্যানারে রয়েছেন। লালবাজারে দুদিন ধরে মধুছন্দাকে জেরা করেছে বিশেষ তদন্তকারী দল বা SIT। 'মাস আর্ট'নামে যে সংস্থার মাধ্যমে দুর্নীতি চলত বলে অভিযোগ, সেই সব কিছু বিস্তারিত জানতেন মধুছন্দা, পুলিশের এক সূত্রের দাবি।

পুলিশের জেরা এড়িয়েছেন ইন্দ্রনীলের কন্যা আভেরি

ইন্দ্রনীল সেনের মেয়ে আভেরি সেনকেও পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে। কিন্তু তিনি অসুস্থতার কারণ দেখিয়ে তা এড়িয়েছেন আপাতত। সরকারি অনুষ্ঠানের টাকা, পাস বিক্রির টাকা নাকি লেনদেন হয়েছে আভেরির অ্যাকাউন্ট থেকেও। তাই আভেরিও এখন তদন্তের আওতায়। পুলিশের দাবি, ইন্দ্রনীলের ঘনিষ্ঠ সংস্থা থার্ড লাইন ক্রিয়েশন মাস আর্ট সোসাইটিকে ৬৬ লক্ষ টাকা পাঠিয়েছিল। তার মধ্যে ২২.৪৭ লক্ষ টাকা গিয়েছিল আইস্কেপ ও মায়রা নামে দু’টি সংস্থার কাছে। জানা গিয়েছে, ওই সংস্থা দু’টি নিয়ন্ত্রণ করেন ইন্দ্রনীলের মেয়ে।

১০ বছর পর্যন্ত জেল হতে পারে ইন্দ্রনীলের

ইন্দ্রনীল সেনের মামলায় ‘মেনটেন‌্যান্স অফ পাবলিক অর্ডার’ বা এমপিও-র ধারা লাগু করতে চলেছে লালবাজার। এই সংশোধিত নতুন আইন দেশের মধ্যে প্রথম ইন্দ্রনীল সেনের দুর্নীতি মামলাতেই কলকাতা পুলিশ প্রয়োগ করতে চলেছে। পুলিশের দাবি, বিপুল টাকার কোনও হিসেবই ইন্দ্রনীল দেখাতে পারেননি। গান পেয়ে ওই টাকা তিনি রোজগার করেছেন, এমন দাবি করলেও তার কোনও প্রমাণ মেলেনি। তাই ইন্দ্রনীল সেনের মামলায় এমপিও-র ২ ও ৯ নম্বর ধারা লাগু করার জন‌্য ব‌্যাঙ্কশাল আদালতে আবেদন করতে চলেছে লালবাজার। এই ধারায় অভিযোগ প্রমাণিত হলে দশ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। এর সঙ্গে দুর্নীতি দমন আইন যুক্ত করার ব্যাপারেও চিন্তাভাবনা করছে পুলিশ। এখনও পর্যন্ত ইন্দ্রনীলের স্ত্রী-সহ ৯ জনকে গোয়েন্দারা লালবাজারে জেরা করেছেন। তাঁদের মধ্যে ইন্দ্রনীলের সংস্থাগুলির তিনজন কর্মচারীও রয়েছেন।

Advertisement

মাস আর্ট' (MassArt) নামে একটি সংস্থা তৈরি হয় ২০২২ সালে। অভিযোগ, এই সংস্থাটি ইউনেস্কোর সঙ্গে হাত মিলিয়ে কাজ করছে বলে মিথ্যা প্রচার চালায় এবং ইউনেস্কোর নাম ও লোগো ব্যবহার করে। অথচ ইউনেস্কো জানায় যে তাদের সঙ্গে এই সংস্থার কোনও চুক্তি বা সম্পর্ক নেই।

POST A COMMENT
Advertisement