KMC Election: কলকাতা পুরসভার ভোট এখনই নয়, ডিলিমিটেশন সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত স্থগিতের নির্দেশ হাইকোর্টের

আজ বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য এবং বিচারপতি অর্জুন রায় মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দিয়েছে। সিঙ্গল বেঞ্চের বিচারপতির অন্তর্বর্তীকালীন রায় দিতে অস্বীকার করে। তাঁর সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে দায়ের করা হয় আপিল। সেই শুনানি চলাকালীন এই নির্দেশ দেওয়া হয় হাই কোর্টের তরফ থেকে। এর ফলে কলকাতা পুরসভার ভোট এখন আর হচ্ছে না বলেই ধরে নেওয়া যায়। 

Advertisement
কলকাতা পুরসভার ভোট এখনই নয়, ডিলিমিটেশন সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত স্থগিতের নির্দেশ হাইকোর্টেরকলকাতা পুরসভার ভোট নিয়ে যা বলল হাইকোর্ট
হাইলাইটস
  • আজ বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য এবং বিচারপতি অর্জুন রায় মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দিয়েছে
  • সিঙ্গল বেঞ্চের বিচারপতির অন্তর্বর্তীকালীন রায় দিতে অস্বীকার করে
  • তাঁর সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে দায়ের করা হয় আপিল

কলকাতা পুরসভার নির্বাচন নিয়ে বড় নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস বা সীমানা নির্ধারণ (ডিলিমিটেশন) সংক্রান্ত মামলার চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কলকাতা পুরসভার ভোট করা যাবে না।  পশ্চিমবঙ্গ রাজ্য নির্বাচন কমিশনকে এমনই নির্দেশ দিয়েছে হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ।

আজ বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য এবং বিচারপতি অর্জুন রায় মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দিয়েছে। সিঙ্গল বেঞ্চের বিচারপতির অন্তর্বর্তীকালীন রায় দিতে অস্বীকার করে। তাঁর সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে দায়ের করা হয় আপিল। সেই শুনানি চলাকালীন এই নির্দেশ দেওয়া হয় হাই কোর্টের তরফ থেকে। এর ফলে কলকাতা পুরসভার ভোট এখন আর হচ্ছে না বলেই ধরে নেওয়া যায়। 

বিদ্র: এই খবরটি সবে প্রকাশিত হয়েছে। আরও জানতে রিফ্রেশ করুন।

POST A COMMENT
Advertisement