
মুখ্যমন্ত্রীর সঙ্গে আজ আদানির বৈঠকঝটিকা সফরে মুম্বই গিয়ে রিলায়েন্স শিল্প গোষ্ঠীর কর্ণধার মুকেশ আম্বানির সঙ্গে বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। খুব শীঘ্রই আম্বানিরা কলকাতায় বিনিয়োগে আসছেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। আর এর মধ্যেই আদানিরা এসে পড়ল বাংলায়। প্রসঙ্গত রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামোয় বড় বিনিয়োগ করছে আদানি গোষ্ঠী। এদিনই নিউটাউনে ২ হাজার শয্যার আন্তর্জাতিক মানের অত্যাধুনিক হাসপাতালের ভূমিপুজো হচ্ছে। তার আগে বৃহস্পতিবার সকালে কালীঘাটে সস্ত্রীক পুজো দিলেন আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি।

বুধবার শহরে এসেছেন গৌতম আদানি
বিপুল বিনিয়োগের লক্ষ্যে বুধবারই রাজ্যে এসেছেন আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি। বৃহস্পতিবার সকালে কালীঘাটে সস্ত্রীক পুজো দিলেন তিনি। এরপর নিউ টাউনের অ্যাকশন এরিয়া ২-এ আড়াই হাজার কোটি টাকারও বেশি ব্যয়ে প্রস্তাবিত দু’হাজার শয্যার সর্বাধুনিক চিকিৎসাকেন্দ্র ‘আদানি আরোগ্য মন্দির’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি। এই স্বাস্থ্য প্রকল্পের মাধ্যমে সাধারণ মানুষের জন্য উচ্চমানের চিকিৎসার পাশাপাশি উল্লেখযোগ্য কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে।
#WATCH | Kolkata | Gautam Adani, Chairman of the Adani Group, along with his wife Preeti Adani, arrive to offer prayers at the Kalighat Temple pic.twitter.com/ObXCipsbzF
— ANI (@ANI) September 24, 2026
মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক আদানিদের
আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানির এদিন দিনভর রয়েছে একাধিক কর্মসূচি। নিউটাউনে দু’হাজার শয্যার হাসপাতাল ‘আদানি আরোগ্য মন্দির’-এর ভিত্তিপ্রস্তর স্থাপনের পাশাপাশি দুপুরে তাঁর সঙ্গে লগ্নি নিয়ে বৈঠকে বসবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নবান্ন সূত্রে খবর, আদানি গোষ্ঠী রাজ্যের একাধিক ক্ষেত্রে বিনিয়োগ করতে চলেছে। হাসপাতাল তৈরির পাশাপাশি কুমোরটুলি ঘাটের সংস্কারের কাজও করেছে তারা। আজ সেই ঘাটেরও উদ্বোধন হতে পারে। কলকাতার পুজোকেও এক নতুন মাত্রা দিচ্ছে আদানি গোষ্ঠী। সংস্থার তরফে জানানো হয়েছে, সেরা আটটি দুর্গাপুজোকে বেছে নেবে তারা। নির্বাচিত প্রতিটি পুজোকে ২৫ লক্ষ টাকা করে অনুদান দেবে আদানি গ্রুপ। দুর্গাপুজোর শিল্প ও ঐতিহ্যকে বিশ্বের দরবারে তুলে ধরার লক্ষ্যে দেশ-বিদেশের বিশিষ্ট ব্যক্তিত্বদের জন্যও বিশেষ পরিদর্শন কর্মসূচির আয়োজন করা হয়েছে। আগামী ১০, ১১ এবং ১২ অক্টোবর তিন দিন ধরে চলবে এই বিশেষ পুজো প্রিভিউ টুর।
জুনে আদানি পুত্রের সঙ্গে শুভেন্দুর বৈঠক
মে মাসে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর জুনেই পশ্চিমবঙ্গে নতুন শিল্প ও পরিকাঠামো বিনিয়োগের সম্ভাবনা নিয়ে শিল্পপতি গৌতম আদানির পুত্র করণের সহ্গে নবান্নে গুরুত্বপূর্ণ বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রায় এক ঘণ্টা ধরে চলে এই বৈঠক। জানা যায় সেই সময়ে, রাজ্যে শিল্পায়ন, কর্মসংস্থান এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত একাধিক বিষয় নিয়ে আলোচনা হয়েছিল তাঁদের।