South City Complex Fire: সাউথ সিটি আবাসনে আগুন, ২৮ তলা থেকে বেরোচ্ছ কালো ধোঁয়া

আগুন লাগল দক্ষিণ কলকাতার অভিজাত সাউথ সিটি আবাসনে। জানা গিয়েছে, আবাসনের ৩ নম্বর টাওারের ২৮ তলার একটি ফ্ল্যাটে আগুন লেগে যায়। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ৮টি ইঞ্জিন।

Advertisement
সাউথ সিটি আবাসনে আগুন, ২৮ তলা থেকে বেরোচ্ছ কালো ধোঁয়াসাউথ সিটি আবাসনে আগুন
হাইলাইটস
  • অভিজাত সাউথ সিটি আবাসনে আগুন
  • ৩ নম্বর টাওারের ২৮ তলার একটি ফ্ল্যাটে আগুন লাগে
  • ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ৮টি ইঞ্জিন

শুক্রবার সকালে ফের অগ্নিকাণ্ড কলকাতায়। এবার আগুন লাগল দক্ষিণ কলকাতার অভিজাত সাউথ সিটি আবাসনে। জানা গিয়েছে, আবাসনের ৩ নম্বর টাওারের ২৮ তলার একটি ফ্ল্যাটে আগুন লেগে যায়। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ৮টি ইঞ্জিন। সাতসকালে অগ্নিকাণ্ডের ফলে সাউথ সিটি মল সংলগ্ন ওই আবাসনে আতঙ্ক ছড়িয়েছে।

দমকল সূত্রে খবর, সাউথ সিটি কমপ্লেক্সের ভিতরে ৩ নম্বর টাওয়ারের ২৮ তলার ওই ফ্ল্যাট থেকে সকাল সাড়ে ৮টা নাগাদ প্রথম কালো ধোঁয়া দেখতে পান নিরাপত্তাকর্মীরা। তাঁরাই সকলকে অ্যালার্ট করেন। প্রাথমিক ভাবে আবাসনের ফায়ার ফাইটিং সিস্টেম সক্রিয় হয়। এরপর দমকল ডাকা হলে আগুন নিয়ন্ত্রণে আনতে পৌঁছয় ৮টি ইঞ্জিন। কালো ধোঁয়ায় চারপাশ ঢেকে গিয়েছিল। জানলা দিয়ে ধোঁয়া বের হতে দেখে আতঙ্কিত হয়ে পড়েন আবাসিকরা। ওই টাওয়ারের অধিকাংশ বাসিন্দাই নীচে নেমে আসেন। 

তবে কী থেকে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। এই ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণও জানা যায়নি। তবে হতাহতের কোনও খবর নেই। ভিতরে কেউ আটকে নেই বলেও জানিয়েছে দমকল। আগুন নতুন করে ছড়িয়ে পড়ার কোনও সম্ভাবনা নেই বলেই জানাচ্ছেন দমকল কর্মীরা। তবে এখনও পকেট ফায়ার রয়েছে। পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে তারা। ঘটনাস্থলে পুলিশ এবং দমকলের আধিকারিকেরা রয়েছেন। রয়েছেন বিদ্যুৎ সরবরাহকারী দফতর CESC-র প্রতিনিধিরাও। 

 

POST A COMMENT
Advertisement