Abhishek Banerjee: ফের অভিষেকের রক্ষাকবচের মেয়াদ বাড়ল, সেবাশ্রয়-সহ আরও মামলায় স্বস্তি দিল হাইকোর্ট

ফের কলকাতা হাইকোর্টে স্বস্তি পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর রক্ষাকবচের মেয়াদ বৃদ্ধি করল কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্যের একক বেঞ্চ।

Advertisement
ফের অভিষেকের রক্ষাকবচের মেয়াদ বাড়ল, সেবাশ্রয়-সহ আরও মামলায় স্বস্তি দিল হাইকোর্টফের অভিষেকের রক্ষাকবচের মেয়াদ বাড়ল
হাইলাইটস
  • কলকাতা হাইকোর্টের একক বেঞ্চে ফের বাড়ল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের রক্ষাকবচের মেয়াদ।
  • রাজ্যের তিনটি থানায় দায়ের হওয়া মামলা ও সেবাশ্রয় মামলাতেও স্বস্তি পেলেন অভিষেক।
  • ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত তাঁর রক্ষাকবচের মেয়াদ বৃদ্ধি করলেন বিচারপতি সৌগত ভট্টাচার্য।

কলকাতা হাইকোর্টের একক বেঞ্চে ফের বাড়ল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের রক্ষাকবচের মেয়াদ। রাজ্যের তিনটি থানায় দায়ের হওয়া মামলা ও সেবাশ্রয় মামলাতেও স্বস্তি পেলেন অভিষেক। আগামী ২৬  ফেব্রুয়ারি পর্যন্ত তাঁর রক্ষাকবচের মেয়াদ বৃদ্ধি করলেন বিচারপতি সৌগত ভট্টাচার্য।

এর আগে ৩০ নভেম্বর পর্যন্ত অভিষেকের বিরুদ্ধে কোনও কঠোর পদক্ষেপ না করতে নির্দেশ দিয়েছিলেন বিচারপতি। সেই মেয়াদই আরও ৩ মাস বৃদ্ধি করা হল। তবে অভিষেক বন্দ্যোপাধ্যায় তদন্তে সহযোগিতা করতে হবে বলেও জানিয়েছে আদালত। তবে অভিষেকের এই রক্ষা কবচ নিয়ে আপত্তি জানিয়েছিল রাজ্য। যদিও সেই আবেদনে সাড়া মেলেনি।

ভবানীপুর, বিষ্ণুপুর ও কালীতলা আসুতি থানায় দায়ের হওয়া FIR-এ ৩০ নভেম্বর পর্যন্ত  রক্ষাকবচ দেওয়া হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। সেই মেয়াদ একদিকে যেমন ২৬ ডিসেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। অন্যদিকে, ‘সেবাশ্রয়’ প্রকল্পে অনিয়মের অভিযোগে ডায়মন্ড হারবার, বিষ্ণুপুর এবং রবীন্দ্রনগর থানায় তদন্ত চলছে। সেই মামলাগুলিতেও ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত রক্ষাকবচের মেয়াদ বাড়ানো হয়েছে।

প্রসঙ্গত, চলতি বছরের ৪ মে রাজ্যে তৃণমূল সরকারের পতনের পর অভিষেকের বিরুদ্ধে একাধিক অভিযোগে FIR দায়ের হয়েছে। প্রায় ১৬টি FIR দায়ের হয় অভিষেকের বিরুদ্ধে। কিন্তু কলকাতা হাইকোর্টে রক্ষাকবচ পেয়ে গিয়েছেন ডায়মন্ড হারবারের সাংসদ। এবার সেই মেয়াদ আরও বাড়ল।

অন্যদিকে, এদিন মগরাহাট পশ্চিমের মামতাপন্থী বিধায়ক শামিম আহমেদের মামলাও আদালতে ওঠে। সেই মামলায়  দ্রুত শুনানির আর্জি খারিজ করেন বিচারপতি। 

 

POST A COMMENT
Advertisement