Cyclone Akvan Tracker: সাইক্লোন আকভানের একটা অংশ ঢুকে পড়ল দক্ষিণবঙ্গেও, বৃষ্টির বড় আপডেট

সাইক্লোন 'আকভান' শুক্রবার বেলা সাড়ে ১২টার পর উত্তর অন্ধ্রপ্রদেশ এবং দক্ষিণ ওড়িশা উপকূল পেরিয়েছে। তবে এই দুই রাজ্যের উপকূলে ল্যান্ডফল প্রক্রিয়া চললেও কেন দক্ষিণবঙ্গে নাগাড়ে বৃষ্টি হয়ে চলেছে? এর কারণ ব্যাখ্যা করলেন বিশিষ্ট আবহাওয়াবিদ।

Advertisement
সাইক্লোন আকভানের একটা অংশ ঢুকে পড়ল দক্ষিণবঙ্গেও, বৃষ্টির বড় আপডেটসাইক্লোন আকভান ট্র্যাকার
হাইলাইটস
  • আকভান' শুক্রবার সকালেই ল্যান্ডফল করেছে
  • তাণ্ডব চালাচ্ছে ওড়িশা ও অন্ধ্র উপকূলে
  • তাহলে কেন নাগাড়ে বৃষ্টি হচ্ছে দক্ষিণবঙ্গে?

সাইক্লোন 'আকভান' শুক্রবার বেলা সাড়ে ১২টার পর উত্তর অন্ধ্রপ্রদেশ এবং দক্ষিণ ওড়িশা উপকূল পেরিয়েছে। তবে এই দুই রাজ্যের উপকূলে ল্যান্ডফল প্রক্রিয়া চললেও কেন দক্ষিণবঙ্গে নাগাড়ে বৃষ্টি হয়ে চলেছে? এর কারণ ব্যাখ্যা করলেন বিশিষ্ট আবহাওয়াবিদ ড. সুজীব কর। 

আবহাওয়াবিদ জানাচ্ছেন, ঘূর্ণিঝড় 'আকভান'-এর দু'টি অংশ রয়েছে। প্রথমটি হল, সাইক্লোনের সেন্টার অর্থাৎ মধ্যভাগ এবং অপরটি হল সাইক্লোনের আউটার পেরিফেরি অর্থাৎ বহিরাংশ। এই বহির্ভাগটি দক্ষিণবঙ্গের উপর দিয়ে ক্রস করছে। আর সে কারণেই টানা বৃষ্টি হচ্ছে কলকাতা সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে। ড. সুজীব কর জানাচ্ছেন, এ দিন বিকেল সাড়ে ৪টের পর থেকে বৃষ্টি থেমে যাবে কলকাতা এবং দক্ষিণবঙ্গে। তবে পশ্চিমের জেলাগুলিতে আরও ২ দিন বৃষ্টি হবে বলে জানিয়েছেন তিনি। 

কোথায় কোথায় বৃষ্টি চলবে?
শুক্রবার দিনভর কমলা সতর্কতা রয়েছে দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, হাওড়ায়। অতি ভারী বৃষ্টি হবে এই জেলাগুলিতে। হলুদ সতর্কতা রয়েছে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও। বজ্রপাত এবং ঝোড়ো হাওয়ারও অ্যালার্ট জারি রয়েছে। 

শনিবার ভারী বৃষ্টির হলুদ সতর্কতা দেওয়া হয়েছে মুর্শিদাবাদে। বজ্রপাত সহ বৃষ্টি হবে এই জেলায়। রবিবার তেমন ভাবে বৃষ্টিপাতের কোনও পূর্বাভাস নেই। 

উত্তরবঙ্গে শুক্র ও শনিবার বৃষ্টিপাত হবে মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে। জারি রয়েছে হলুদ সতর্কতা। রবিবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টি কমবে। 

মৎস্যজীবীদের জন্য নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পর্যটকদেরও এই মুহূর্তে সমুদ্রে নামতে নিষেধ করা হচ্ছে। 

 

POST A COMMENT
Advertisement