Suvendu Adhikari On Jadavpur University: 'রাষ্ট্রবাদ প্রতিষ্ঠা করব', যাদবপুর নিয়ে এই প্রথম প্রতিক্রিয়া CM শুভেন্দুর

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বাম ও ABVP সংঘর্ষ নিয়ে অবশেষে মুখ খুললেন শুভেন্দু অধিকারী। সাফ জানিয়ে দিলেন, যাদবপুরের ভিতরে রাষ্ট্রবাদ প্রতিষ্ঠা হবে। একইসঙ্গে তিনি বামেদের কড়া ভাষায় হুঁশিয়ারিও দিলেন।

Advertisement
 'রাষ্ট্রবাদ প্রতিষ্ঠা করব', যাদবপুর নিয়ে এই প্রথম প্রতিক্রিয়া CM শুভেন্দুরযাদবপুর নিয়ে মুখ খুললেন শুভেন্দু
হাইলাইটস
  • যাদবপুর কাণ্ডে মুখ খুললেন মুখ্যমন্ত্রী
  • যাদবপুরের ভিতরে রাষ্ট্রবাদ প্রতিষ্ঠা হবে
  • জানিয়ে দিলেন শুভেন্দু অধিকারী

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বাম ও ABVP সংঘর্ষ, অরবিন্দ ভবনের বাইরে আগুন, ঐতিহ্যবাহী প্রতীক ভাঙা এবং তদন্ত কমিটির গঠনের পর শনিবার এই নিয়ে মুখ খুললেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শাসকদলের প্রধান শমীক ভট্টাচার্য যখন এই কাণ্ড থেকে দূরে থাকা শ্রেয় মনে করছেন, তখন প্রশাসনিক প্রধান শুভেন্দু সাফ জানালেন, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভিতর রাষ্ট্রবাদ প্রতিষ্ঠা হবে। 

এদিন ভবানীপুর বিধানসভা কেন্দ্রে অন্নপূর্ণা ভাণ্ডারের প্রাপকদের নিয়ে একটি অনুষ্ঠান থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রসঙ্গ তোলেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, 'যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বন্দে মাতরম বলতে দেওয়া হয় না। জাতীয় পতাকা উত্তোলন হয় না। এমনকী, শিক্ষা দফতরকে ঢুকতে দেওয়া হয় না, সিসিটিভি লাগাতে দেওয়া হয় না। যাদবপুরে এক শ্রেণির টুকরে টুকরে গ্যাং রয়েছে, যারা রাষ্ট্রবিরোধী। যারা ২৬ জানুয়ারি, ১৫ অগাস্ট পালন করতে দেয় না। আমরা যাদবপুরের ভিতরে এবং বাইরে রাষ্ট্রবাদ প্রতিষ্ঠা করব।' 

শুভেন্দু অধিকারীর আরও বক্তব্য, 'এখানে রাষ্ট্রবাদ, ভারতীয় সংস্কৃতি, সনাতন সংস্কৃতি, বন্দে মাতরম, তেরঙা জাতীয় পতাকা, ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, নেতাজি সুভাষচন্দ্র বসু, রবীন্দ্রনাথ ঠাকুর, কালীঘাটের মা কালী, দক্ষিণেশ্বরের মা তারা, তারকেশ্বরের বাবা তারকনাথের সঙ্গে কোনও সমঝোতা আমরা করব না।' 

বামপন্থীদের কটাক্ষ করে মুখ্যমন্ত্রী বলেন, 'জামানত জব্দ হওয়া লালবাবুরা দিল্লির যন্তর মন্তর থেকে ডোরিনা ক্রসিং আর যাদবপুরের ভিতরে মরাকান্না কাঁদছেন। তাঁরা কোনও সুবিধা করতে পারবেন না। যাদবপুর নিয়ে যারা কাঁদছেন, জেনে রাখুন, এই রাজ্যে থাকতে গেলে, বন্দে মাতরম গাইতে হবে। দেশপ্রেম, জাতীয়তাবাদ, রাষ্ট্রবাদের সঙ্গে কোনও আপস এই মুখ্যমন্ত্রী করবে না।' 
 

 

POST A COMMENT
Advertisement