Suvendu Adhikari Chorebagan Sarbojanin: 'প্যান্ডেলের ভিতর কোনও ঘটনা ঘটেনি,' চোরবাগানে কী হয়েছিল? কার গাফিলতি? বললেন শুভেন্দু

চোরবাগানের পদপিষ্টের ঘটনায় মৃতদের পরিবারের সঙ্গে দেখা করবেন বলে জানালেন মুখ্যমন্ত্রী। কী কারণে এই মর্মান্তিক ঘটনা ঘটল, কার গাফিলতি ছিল, তা নিয়েও ইঙ্গিত দিলেন শুভেন্দু অধিকারী।

Advertisement
'প্যান্ডেলের ভিতর কোনও ঘটনা ঘটেনি,' চোরবাগানে কী হয়েছিল? কার গাফিলতি? বললেন শুভেন্দুচোরবাগান নিয়ে কী বললেন মুখ্যমন্ত্রী?
হাইলাইটস
  • 'প্যান্ডেলের ভিতর কোনও ঘটনা ঘটেনি'
  • চোরবাগানে কী হয়েছিল? কার গাফিলতি?
  • বুঝিয়ে বললেন মুখ্যমন্ত্রী

চোরবাগানের পদপিষ্টের ঘটনায় মৃতদের পরিবারের সঙ্গে দেখা করবেন বলে জানালেন মুখ্যমন্ত্রী। তিনি ২০ এবং ২১ অক্টোবর অধিকাংশ স্বজনহারা পরিবারের বাড়ি বাড়ি গিয়ে আর্থিক সাহায্যের ২৫ লক্ষ টাকা তুলে দেবেন। কী কারণে এই মর্মান্তিক ঘটনা ঘটল, কার গাফিলতি ছিল, তা নিয়েও ইঙ্গিত দিলেন শুভেন্দু অধিকারী। সঙ্গে স্পষ্ট জানালেন, মণ্ডপের ভিতরে কোনও পদপিষ্টের ঘটনা ঘটেনি। তাহলে দুর্ঘটনা ঘটল কোথায়? 

মৃতের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন মুখ্যমন্ত্রী 
শুভেন্দু অধিকারী রবিবার বলেন, 'আমরা মানবিক দিকগুলি সব করছি। প্রত্যেক মৃতের পরিবারের কাছে যাওয়ার চিন্তাভাবনা করেছি। ৫০ কিলোমিটারের মধ্যে যাঁদের বাড়ি, গাড়ি নিয়ে ২০ এবং ২১ তারিখ যাব। দিনের বেলা দুপুরের মধ্যে যতগুলি বাড়িতে সম্ভব শোকবার্তা জানাতে যাব। আর্থিক সাহায্যের টাকা তুলে দেব। বাকি দূরে যাঁদের বাড়ি, আবহাওয়া সঙ্গ দিলে হেলিকপ্টার ব্যবহার করব। পুজোর দর্শনার্থীদের কোনওরকম সমস্যা না করে, আমার কনভয়ের জন্য ট্র্যাফিক যাতে বন্ধ না হয়, তেমন ব্যবস্থা করেই যাব।' 

কোনও VIP লাইন নয় 
মুখ্যমন্ত্রী এদিন স্পষ্ট জানিয়ে দিলেন, যে প্যান্ডেলগুলিতে ভিড় বেশি হচ্ছে বা হতে পারে, অবিলম্বে যা যা গাইডলাইন দেওয়ার দরকার তাই নির্দেশ দেওয়া হবে। জেলায় জেলায় OC/IC দের এই নির্দেশ দেওয়া হয়েছে চোরবাগানের ঘটনা থেকে শিক্ষা নিয়ে। কলকাতার ক্ষেত্রে টিম তৈরি করা হয়েছে, তারা প্যান্ডেলে প্যান্ডেলে যাচ্ছেন। অন স্পট লোকান OC-কে রেখে দর্শনার্থী নিয়ন্ত্র করা হবে।  কোনও আলাদা ভিআইপি পাসের লাইন থাকবে না। মুখ্যমন্ত্রী বলেন, 'মনের মধ্যে সহানুভূতি রেখে প্রতিমা দর্শন করুন। শাস্ত্রমতে পুজো করুন।'

মনিটরিং করবেন মুখ্যমন্ত্রী 
শুভেন্দু জানিয়েছেন, এবার থেকে তিনি নিজে গোটা পরিস্থিতি মনিটরিং করবেন। তিনি বলেন, 'এবার থেকে আমি চোখ দিয়ে দেখব, কান দিয়ে না শুনে। ভবানী ভবন আর লালবাজারে থাকব। রাজনীতি, সমালোচনার ঊর্ধ্বে উঠে সহানুভূতির সঙ্গে দেখা উচিত এই পরিস্থিতি।' 

গাফিলতি কার?
অভিযোগ মূলত অস্থায়ী হোমগার্ডদের বিরুদ্ধেই উগরে দিলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, 'ওদের নামের তালিকা চেয়েছি। বিগত ২ বছর ধরে ডিউটি করে এবার তৃতীয়বার ডিউটি করছে অধিকাংশই। একজন হোমগার্ড বাংলা বুঝতেই পারে না আমায় বলল। অনেক আবর্জনা বয়ে নিয়ে যাচ্ছি তাই পরিষ্কার করতে আমার সময় লাগবে।'

Advertisement

প্যান্ডেলের ভিতর দুর্ঘটনা ঘটেনি
শুভেন্দু বলেন, 'আমি প্রথমে যা শুনেছিলাম, তারপর ঘটনাস্থল পরিদর্শন করার পর আমার ধারণা বদলেছে। যেখানে অন্ধকার ছিল ভিতরে, সেখানে কোনও ঘটনা ঘটেনি। সেখানে ঘটলে কোথায় গিয়ে সংখ্যা দাঁড়াত কে জানে। ঘটনা ঘটেছে এন্ট্রি ও এক্সিট পয়েন্টে। বৃষ্টি পড়েছে সরু দড়ি ছিল, নিজেরা (হোমগার্ড) ভিজবে না বলে দড়ি ফেলে দিয়ে পালিয়েছে। তবে থিমের ত্রুটি আছে, আয়োজকদেরও দোষ রয়েছে।'

কলকাতা পুলিশের বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ ওঠায় মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এই পদপিষ্টের ঘটনার জন্য যে SIT গঠন করা হবে সেখান থেকে বাদ রাখা হবে পুরসভা, কলকাতা পুলিশ এবং দমকল বিভাগকে। এই কমিটির মাথায় থাকবেন বর্তমান কোনও বিচারপতি। মুখ্যমন্ত্রী বলেন, 'কোনও হলিডে পালন করছি না, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছি না, মিডিয়া বাইট দিচ্ছি না। আমরা গোটা পরিস্থিতি মনিটরিং করছি। যা করার করছি। চিন্তার কোনও কারণ নেই, আপনাদের সরকার আছে।' 

২৬ অক্টোবর বিজয়া সম্মিলনী হবে। তবে আড়ম্বর হবে না, ১৯ জন নিহতকে স্মরণ করা হবে। একটা অভিজ্ঞতার চর্চা করব পুজো কমিটিগুলির সঙ্গে। এ বছরের অভিজ্ঞতা থেকে শিখে পরের বছরের জন্য সতর্কতা নিতে হবে। ওই মঞ্চ থেকে ৫ লক্ষ টাকা আহতদের হাতে তুলে দেওয়া হবে। 

 

POST A COMMENT
Advertisement