Chorebagan Sarbojanin Stampede: কারও ভেঙেছে কোমড়, কারও মূত্রনালিতে গভীর ক্ষত, চোরবাগানে আহতরা কেমন আছেন?

চোরবাগান সর্বজনীন পুজো মণ্ডপে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় মৃত ১৯, আহত ২৫। আহতদের মধ্যে ১৪ জন চিকিৎসাধীন রয়েছেন অ্যাপোলো হাসপাতালে। তাঁদের অবস্থা কেমন? আপডেট দিলেন ড: নারায়ণ বন্দ্যোপাধ্যায়।

Advertisement
কারও ভেঙেছে কোমড়, কারও মূত্রনালিতে গভীর ক্ষত, চোরবাগানে আহতরা কেমন আছেন? চোরবাগান সর্বজনীনের মণ্ডপে পদপিষ্ট
হাইলাইটস
  • পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় মৃত ১৯, আহত ২৫
  • আহতদের মধ্যে ১৪ জন চিকিৎসাধীন
  • তাঁদের অবস্থার আপডেট দিলেন ড: নারায়ণ বন্দ্যোপাধ্যায়

উৎসব পরিণত হয়েছে 'উৎশব'-এ! চোরবাগান সর্বজনীন পুজো মণ্ডপে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় মৃত ১৯, আহত ২৫। আহতদের মধ্যে ১৪ জন চিকিৎসাধীন রয়েছেন অ্যাপোলো হাসপাতালে।  তাঁদের খোঁজ নিতে স্বাস্থ্য কমিশনের চেয়ারম্যান, অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসু, বিশিষ্ট চিকিৎসক নারায়ণ বন্দ্যোপাধ্যায়ের মতো ডাক্তাররা দেখছেন। 

অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসু তাঁদের দেখে রবিবার সকালে বলেন, 'গতকাল রাত থেকেই কমিশনের সদস্যদের অ্যাক্টিভেট করেছিলাম। আহতরা মোটামুটি স্টেবল আছে, একজন ছাড়া। চিকিৎসক নারায়ন বন্দ্যোপাধ্যায় মেডিক্যাল পার্টটা দেখছেন। উনি সন্তুষ্ট। ঠিকঠাক  চিকিৎসা হচ্ছে।'

চিকিৎসক নারায়ন বন্দ্যোপাধ্যায় বলেন, '৩ জন আছেন ICU-তে। একজন একটু খারাপ। অনেকসময় চাপা পড়লে, মাসল ইনজুরি হলে এটা হয়। জেনারেল ওয়ার্ডে আছে বাকি ১১ জন। তাঁরা মোর অর লেস স্টেবল। একজনের হয়েছে পেলভিক ইনজুরি ট্রমা। মূত্রনালিতেও রয়েছে গভীর ক্ষত। পুরো সিটি হয়ে এলে, ইউরো সার্জেন দেখে ঠিক করতে পারবেন। সার্জিক্যাল প্রবলেম আছে, ঠিক সেরে উঠবে।'

চোরবাগানের পদপিষ্ট হওয়ার ঘটনার পরেই যাবতীয় কর্মসূচি বাতিল করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পৌঁছে যান অ্যাপোলো হাসপাতালে। তিনি বলেন, 'আমি কলকাতার চোরবাগান  দুর্গাপুজো প্যান্ডেলে পদদলিত হওয়ার অত্যন্ত দুঃখজনক খবরটি পেয়েছি। আমি এই বিষয়ে শুভেন্দু আধিকারিকের সঙ্গে কথা বলেছি। এই দুর্ঘটনায় নিহত ভক্তদের আত্মার শান্তি কামনা করি এবং তাঁদের পরিবারের প্রতি সমবেদনা জানাই।' তিনি আরও বলেন যে, প্রশাসন আহতদের সম্ভাব্য সব ধরনের চিকিৎসা সেবা নিশ্চিত করছে।

 

POST A COMMENT
Advertisement