Chorbagan Tragedy: চোরবাগানে সে দিন মাইকে যিনি ঘোষণা করেছিলেন, সেই সেন্টু নদিয়ায় ধরা পড়লেন

নদিয়া থেকে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের হাতে গ্রেফতার চোরবাগান সর্বজনীনের ঘোষক সেন্টু। অভিযোগ পদপিষ্ট ঘটনার ঠিক কিছুক্ষণ আগে তিনি একটি বিতর্কিত ঘোষণা করেছিলেন।

Advertisement
চোরবাগানে সে দিন মাইকে যিনি ঘোষণা করেছিলেন, সেই সেন্টু নদিয়ায় ধরা পড়লেনচোরবাগানে পদপিষ্টের ঘটনায় আটক সেই ঘোষক সেন্টু
হাইলাইটস
  • কলকাতার চোরবাগান সর্বজনীনের পুজোয় ঘটে যাওয়া মর্মান্তিক পদপিষ্টের ঘটনায় এবার বড় আপডেট।
  • পদপিষ্ট হওয়ার ঠিক আগের মুহূর্তে ক্লাবের পক্ষ থেকে বিভ্রান্তিমূলক ঘোষণা করা হয়েছিল বলে দাবি করা হচ্ছে।
  • সেই ঘোষক সঞ্জীব রাহা ওরফে সেন্টুকে আটক করল পুলিশ।

কলকাতার চোরবাগান সর্বজনীনের পুজোয় ঘটে যাওয়া মর্মান্তিক  পদপিষ্টের ঘটনায় এবার বড় আপডেট। পদপিষ্ট হওয়ার ঠিক আগের মুহূর্তে ক্লাবের পক্ষ থেকে বিভ্রান্তিমূলক ঘোষণা করা হয়েছিল বলে দাবি করা হচ্ছে। এবার সেই ঘোষণার ঘোষক সঞ্জীব রাহা ওরফে সেন্টুকে আটক করল পুলিশ। বৃহস্পতিবার কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ নদিয়া থেকে তাঁকে পাকড়াও করেছে বলে জানানো হয়েছে।

অভিযোগ, সেই দুর্ভাগ্যজনক সপ্তমীর রাতে প্রচণ্ড ভিড়ের মধ্যেই ঘোষণা করা হয়েছিল, প্যান্ডেলের একটি অংশ ধসে পড়তে চলেছে। আর এই ঘোষণার পরেই পদপিষ্ট হওয়ার ঘটনা ঘটে। যাতে মার্মান্তিক ভাবে মৃত্যু হয় কমপক্ষে ১৯ জনের। এছাড়াও, জখম হন আরও ২৫ জন। 

বিস্তারিত আসছে...

POST A COMMENT
Advertisement