Annapurna Bhandar Credit Date: অন্নপূর্ণার ৩০০০ টাকা ঢুকবে কালীপুজোর আগেই: মুখ্যমন্ত্রী

দীপাবলির আগেই ঢুকে যাবে চলতি মাসের অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা। এমনটাই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কত তারিখে অ্যাকাউন্টে ঢুকবে ৩০০০ টাকা? তারিখ জানালেন মুখ্যমন্ত্রী।

Advertisement
অন্নপূর্ণার ৩০০০ টাকা ঢুকবে কালীপুজোর আগেই: মুখ্যমন্ত্রীঅন্নপূর্ণা ভাণ্ডারের টাকা কবে ঢুকবে
হাইলাইটস
  • দীপাবলির আগেই ঢুকবে চলতি মাসের অন্নপূর্ণার টাকা
  • কত তারিখে অ্যাকাউন্টে ঢুকবে ৩০০০?
  • তারিখ জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

দীপাবলির আগেই ঢুকে যাবে চলতি মাসের অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা। এমনটাই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নবান্ন থেকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, 'আমরা সিদ্ধান্ত নিয়েছি দীপাবলির আগেই অন্নপূর্ণা যোজনা, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, দিব্যাঙ্গ ভাতা, লোকশিল্পী ভাতা ট্রান্সফার করে দেব।'

মুখ্যমন্ত্রী স্পষ্ট ভাবে তারিখও উল্লেখ করেছেন। তিনি জানিয়েছেন, ৭ নভেম্বরের আগেই ৮৪ লক্ষ বার্ধক্য ভাতা, দিব্যাঙ্গ ভাতা, ৩ লক্ষ ২০ হাজার লোকপ্রসাদ শিল্পী ভাতা, ১ কোটি ৬৫ লক্ষ অন্নপূর্ণা যোজনা ট্রান্সফার হয়ে যাবে উপভোক্তাদের অ্যাকাউন্টে। 

প্রসঙ্গত, দুর্গাপুজো উপলক্ষেও পঞ্চমীর দিন উল্লিখিত ভাতার টাকা ঢুকে গিয়েছিল উপভোক্তাদের অ্যাকাউন্টে। সেটি ছিল ১৫ অক্টোবর। তবে এ বার কালীপুজো ও দীপাবলির উৎসব থাকায় আরও এক সপ্তাহ আগেই অ্যাকাউন্টে ঢুকে যাবে ভাতা। 

বার্ধক্য ভাতা বাড়ানো হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। আগের সরকার যেখানে ১০০০ টাকা করে মাসিক অর্থ সহায়তা দিত, সেখানে এখন বার্ধক্য, বিধবা ভাতা বাবদ দেওয়া হচ্ছে ১৫০০ টাকা করে। আগামী অর্থবর্ষের নতুন বাজেটে সেই ভাতা আরও বাড়ানো হবে বলেও জানিয়েছেন শুভেন্দু অধিকারী। অনুমান, ১৫০০ থেকে সরাসরি তা ২০০০ করা হবে।

অন্নপূর্ণার পঞ্চম কিস্তি ৩০০০ অক্টোবরে ঞুকেছিল মহিলাদের অ্যাকাউন্টে। নভেম্বরেও ৩০০০ পাবেন ১ কোটি ৬৫ লক্ষ মহিলা। তবে এখনও এমন অনেক মহিলা রয়েছেন, যারা যোগ্য হওয়া সত্ত্বেও পাচ্ছেন না টাকা। তবে পশ্চিমবঙ্গ সরকারের আশ্বাস, প্রশাসনের তরফ থেকে সমস্ত মহিলাদের তথ্য যাচাই করা হচ্ছে এবং যোগ্য একজন উপভোক্তাকে এই প্রকল্প থেকে বাদ দেওয়া হবে না।

আগামী ডিসেম্বর মাসে ৩ দিনের জন্য বসবে জনকল্যাণ শিবির। সে সময়ে অন্নপূর্ণা, বার্ধক্য ভাতার মতো প্রকল্পগুলির জন্য নতুন করে আবেদন জানানো যাবে।  
 

POST A COMMENT
Advertisement