Agnimitra Paul: 'এমন পিউরিফাই করব, রবীন্দ্র সরোবরের জল গ্লাসে খেতে পারবেন,' অগ্নিমিত্রা আবার VIRAL

রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল হাজির হয়েছিলেন রবীন্দ্র সরোবর লেকে। একটি গল্ফ কার্টে ঘুরে গোটা লেক পরিদর্শন করেন তিনি। আগাছা পরিষ্কার করার নির্দেশ দেওয়ার পাশাপাশিই লেককে কীভাবে সৌন্দর্যায়ন করা হবে, কী কী বিধিনিষেধ আরোপ হবে, সবটাই জানালেন অগ্নিমিত্রা।

Advertisement
'এমন পিউরিফাই করব, রবীন্দ্র সরোবরের জল গ্লাসে খেতে পারবেন,' অগ্নিমিত্রা আবার VIRALরবীন্দ্র সরোবরে অগ্নিমিত্রা পাল
হাইলাইটস
  • অগ্নিমিত্রা পাল হাজির হয়েছিলেন রবীন্দ্র সরোবর লেকে
  • আগাছা পরিষ্কার করার নির্দেশ দেন
  • জানান, জল পিউরিফাই করা হবে লেকের

রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পলকে প্রায় প্রতিদিনই দেখা যায় শহর পরিদর্শন করতে। এবার তিনি হাজির হয়েছিলেন রবীন্দ্র সরোবর লেকে। একটি গল্ফ কার্টে ঘুরে গোটা লেক পরিদর্শন করেন তিনি। আগাছা পরিষ্কার করার নির্দেশ দেওয়ার পাশাপাশিই লেককে কীভাবে সৌন্দর্যায়ন করা হবে, কী কী বিধিনিষেধ আরোপ হবে, সবটাই জানালেন অগ্নিমিত্রা। 

কখনও ধমক দিয়ে, আবার কখনও পরিকল্পনা সাজিয়ে দিতে দেখা গিয়েছে অগ্নিমিত্রা পলকে। তাঁকে বলতে শোনা গিয়েছে, রবীন্দ্র সরোবর লেকের জল এত পরিষ্কার থাকবে, গ্লাসে করে সেই জল তুলে খাওয়া যাবে। আবার সেখানকার সুলভ শৌচালয়গুলিকে ফাইভ স্টার হোটেলের মতো করে তোলার পরিকল্পনার কথাও জানিয়েছেন মন্ত্রী। 

অগ্নিমিত্রা পাল বলেন, 'লাইটিং চেঞ্জ করতে বলেছি। ডিম লাইট থাকবে। প্রতিটি ফুটপাথ হলুদ-কালো হবে যা ইন্টারন্যাশনাল রং। প্রতিটি বাথরুম সুন্দর করতে হবে। আজকাল সুলভে যেতে ইচ্ছে করে না। কোনও দিন যাব না। কিন্তু পাঁচতারা হোটেল কিংবা বিমানবন্দরে সুন্দর টয়লেট থাকে। সেইরকম করে দিতে হবে। তবে সকলে যাবে।'

বৃহস্পতিবার রবীন্দ্র সরোবর পরিদর্শন করে একাধিক নির্দেশিকাও দেন তিনি। মন্ত্রী বলেন, 'কুকুর নিয়ে ঢোকা যাবে না লেকে। সরোবরের ভিতরে যত্রতত্র কুকুরেরা নোংরা করে। আমরা কুকুরের বিরুদ্ধে নয় কিন্তু নোংরা করা যাবে না সরোবর। যে কোনও খাবার নিয়েও প্রবেশ করা যাবে না।' তাঁর কথায়, 'সরোবরের মধ্যে থাকা ক্লাব ও মসজিদের দূষিত জল আগে লেকের জলে মিশত। এখন সে সব বন্ধ করে দেওয়ার ব্যবস্থা হয়েছে। এবার রবীন্দ্র ও সুভাষ সরোবরের জল পরিশ্রুত করব। এমন পিউরিফাই করব যাতে গ্লাসে করে সেটা খেতেও পারবেন।'

 

POST A COMMENT
Advertisement