চোরবাগানের ঘটনার জের,চেতলা অগ্রণী, ত্রিধারা, বালিগঞ্জ কালচারালকে নোটিস ধরাল প্রশাসন

উত্তর কলকাতার চোরবাগান সর্বজনীনের পুজো দেখতে গিয়ে প্রাণ হারিয়েছেন ১৯ জন। এই বিপর্যয় থেকে শিক্ষা নিয়ে এবার কলকাতার তিনটি পুজো কমিটিকে নোটিস দিল দমকল বিভাগ। প্রসঙ্গত, এমন অঘটন ঠেকাতে প্যান্ডেলে প্যান্ডেলে অভিযান চালাচ্ছে সরকার গঠিত দল।

Advertisement
চোরবাগানের ঘটনার জের,চেতলা অগ্রণী, ত্রিধারা, বালিগঞ্জ কালচারালকে নোটিস ধরাল প্রশাসনকেন নোটিস পেল ৩ পুজো কমিটি?

উত্তর কলকাতার চোরবাগান সর্বজনীনের পুজো দেখতে গিয়ে প্রাণ হারিয়েছেন ১৯ জন।  এই বিপর্যয় থেকে শিক্ষা নিয়ে এবার কলকাতার তিনটি পুজো কমিটিকে নোটিস দিল দমকল বিভাগ। প্রসঙ্গত, এমন অঘটন ঠেকাতে প্যান্ডেলে প্যান্ডেলে অভিযান চালাচ্ছে সরকার গঠিত দল।  দুর্গাপুজোর ভিড় সামলানো থেকে শুরু করে মণ্ডপের অগ্নিসুরক্ষা—সব দিকেই বাড়তি গুরুত্ব দিচ্ছে প্রশাসন। উৎসবের মরশুমে কোনও বিপজ্জনক পরিস্থিতি যাতে তৈরি না হয়, সেই লক্ষ্যেই বিভিন্ন পুজো মণ্ডপ খতিয়ে দেখছে রাজ্য সরকারের পরিদর্শক দল। সেই পর্যবেক্ষণেই কলকাতার তিনটি পরিচিত পুজোর নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।

কোন কোন পুজোকে নোটিস?
অগ্নি-নিরাপত্তায় গাফিলতির জেরে কলকাতার বড় ও নামী ৩টি পুজো কমিটিকে নোটিস পাঠিয়েছে দমকল বিভাগ। চেতলা অগ্রণী, বালিগঞ্জ কালচারাল এবং ত্রিধারা সম্মিলনী, এই ৩টি পুজো কমিটিকে নোটিস দেওয়া হয়েছে। 

রাজ্য সরকারের উচ্চ-ক্ষমতাসম্পন্ন দলের পরিদর্শনে একাধিক ত্রুটি ধরা পড়েছে। ত্রিধারা সম্মিলনীর অন্দরসজ্জায় বিপুল পরিমাণ অতিদাহ্য সামগ্রীর ব্যবহার হয়েছে বলে উচ্চক্ষমতাসম্পন্ন দলের পরিদর্শনের পর জানানো হয়েছে। ত্রিধারা সম্মিলনীতে কোনও কারণে আগুন লাগলে বিষাক্ত ধোঁয়া তৈরি হয়ে জীবনহানির আশঙ্কা রয়েছে। ত্রিধারায় অবিলম্বে অগ্নি-নিরাপত্তা ব্যবস্থা এবং বিদ্যুৎ সংযোগের সুরক্ষা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।  ১৮ অক্টোবরের মধ্যে এই ৩টি পুজো কমিটিকে অগ্নি-নিরাপত্তা সংক্রান্ত ত্রুটি সংশোধনের নির্দেশ দেওয়া হয়েছিল। পাশাপাশি ভিয়াইপি এন্ট্রি সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়েছে , মন্ডপের ভেতরে মাতৃ প্রতিমার ছবি তোলা বা ভিডিও করা সম্পূর্ণভাবে বাতিল করা হয়েছে ।

প্রসঙ্গত, অত্যাধিক দর্শনার্থীর চাপ, প্রবল বৃষ্টির কারণে শনিবার পদপিষ্টের ঘটনা ঘটে উত্তর কলকাতার চোরবাগান সর্বজনীনের পুজোমণ্ডপে। এই দুর্ঘটনায় ১৯ জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন ২৫ জন। এর পরেই শহরের বেশ কয়েকটি বড় পুজো কিছুক্ষণের জন্য বন্ধ রাখা হয়। পুজো সামাল দিতে ন’জন আইপিএস আধিকারিককে কলকাতায় ফিরিয়ে আনা হয়েছে। এরপরেই ভিড় সামলাতে একের পর এক নির্দেশিকা জারি করেছে কলকাতা পুলিশ। কলকাতার সব বড় পুজোর ভিআইপি পাস বন্ধ করার নির্দেশ দিয়েছে পুলিশ। রবিবার কালীঘাটের অন্যতম বড় পুজো ত্রিধারা সম্মেলনী বা ত্রিধারা অকালবোধনকে ভিআইপি পাসে মণ্ডপে প্রবেশ বন্ধ করার নির্দেশ দিয়েছে পুলিশ। শুধু ত্রিধারা নয়, বালিগঞ্জ কালচারালও ভিআইপি পাস বন্ধের ব্যাপারে ফেসবুক পেজে জানিয়েছে। এর পাশাপাশি দর্শনার্থীদের সুবিধার্থে আরও একগুচ্ছ নির্দেশিকা দেওয়া হয়েছে।

Advertisement

POST A COMMENT
Advertisement