Abhishek LIVE: সোনারপুর থেকে ফিরেই বেসরকারি হাসপাতালে অভিষেক, এলেন মমতা

Abhishek Banerjee LIVE: সোনারপুরে নিহত তৃণমূল কর্মীর পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে হামলার মুখে পড়েন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কলকাতায় ফেরার পর তাঁকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

Advertisement
LIVE: সোনারপুর থেকে ফিরেই বেসরকারি হাসপাতালে অভিষেক, এলেন মমতাAbhishek Banerjee LIVE: সোনারপুরে নিহত তৃণমূল কর্মীর পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে হামলার মুখে পড়েন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কলকাতায় ফেরার পর তাঁকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
হাইলাইটস
  • নিহত তৃণমূল কর্মীর পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে হামলার মুখে পড়েন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
  • কলকাতায় ফেরার পর তাঁকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
  • হাসপাতালে পৌঁছে তাঁর শারীরিক অবস্থার খোঁজ নেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বেসরকারি হাসপাতালে মমতা

সোনারপুরে বেসরকারি হাসপাতালে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখতে এলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর শারীরিক অবস্থার খোঁজ নেন তৃণমূল নেত্রী। 

বেসরকারি হাসপাতালে অভিষেক

সোনারপুরে নিহত তৃণমূল কর্মীর পরিবারের সঙ্গে দেখা করে ফেরা পথে হাসপাতালে ভর্তি হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে।

এক্সে মমতার প্রতিক্রিয়া

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভিডিও শেয়ার করে এক্স হ্যান্ডেলে বিজেপিকে নিশানা করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডেলে লিখলেন,'শাসকই হয়ে উঠল ঘাতক। ধিক্কার বিজেপি'।

অভিষেকের পুর্নজন্ম: কুণাল

তৃণমূল মুখপাত্র তথা বিধায়ক কুণাল ঘোষ বললেন,'বাম জমানায় বারবার হামলার পরই দুর্জ়য় জননেত্রী হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই হামলার পর আজ ভাইপো থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পুনর্জন্ম ঘটল। ঠান্ডা মাথায় নিগ্রহ করা হয়েছে ওঁকে। কী করছিল পুলিশ? এটা গণতন্ত্রবিরোধী। ফ্যাসিবাদী শক্তির ষড়যন্ত্র'।
 

শনিবার সোনারপুরে নিহত তৃণমূল কর্মীর বাড়িতে যাওয়ার কর্মসূচি ছিল অভিষেকের। সেই সময় বিক্ষোভের মুখে পড়েন। তাঁর উদ্দেশে ডিম ছোড়া হয়। ধস্তাধস্তির মধ্যে জামা ছিঁড়ে যায়। অভিষেকের উপর শারীরিক হামলাও চালানো হয়। তাঁর মাথা এবং ঘাড় লক্ষ্য করে চড়-ঘুষি মারা হয়েছে বলেও অভিযোগ। কোনওমতে তাঁকে মাথায় হেলমেট পরিয়ে সরিয়ে নিয়ে যান নিরাপত্তা রক্ষীরা। তবে ঘটনার সময় পর্যাপ্ত পুলিশকর্মী ছিলেন না বলে অভিযোগ।

ঘটনার পর ক্ষোভ উগরে দিয়ে অভিষেক বলেন, 'ওরা আমায় মারতে চায়! মেরে দিক! আমি এখান থেকে যাব না।' একই সঙ্গে তিনি হাইকোর্ট এবং রাজ্যপালের দৃষ্টি আকর্ষণের আবেদন জানান। তাঁর কথায়, 'আমার মৃতদেহ যাবে এখান থেকে, কিন্তু ফোর্স না এলে আমি এখান থেকে নড়ব না।'

হামলার তীব্রতা বর্ণনা করতে গিয়ে অভিষেক দাবি করেন, হেলমেট পরে থাকায় বড় বিপদ এড়ানো গিয়েছে। তিনি বলেন, 'হেলমেট না থাকলে আমার মাথা দু’টুকরো হয়ে যেত। আমার চোখে সাত বার অস্ত্রোপচার হয়েছে। ইট-পাটকেল ছোড়া হয়েছে। আমার চশমার অবস্থাও দেখুন।'

Advertisement

পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠায় ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। পরে তাঁদের নিরাপত্তা বলয়ের মধ্যেই সোনারপুরের ওই এলাকা থেকে বের করে আনা হয় অভিষেককে। কলকাতা ফিরেই তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁর শারীরিক অবস্থার পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানা গিয়েছে। কিছুক্ষণের মধ্যেই সেখানে পৌঁছে যান মমতা বন্দ্যোপাধ্যায়।  

POST A COMMENT
Advertisement