শিয়ালদা ডিভিশনে ট্রেন বাতিলের তালিকাশিয়ালদা দক্ষিণ শাখার যাত্রীদের জন্য গুরুত্বপূর্ণ ঘোষণা করল পূর্ব রেল। পরিকাঠামোর উন্নয়ন ও নিরাপত্তা সংক্রান্ত রক্ষণাবেক্ষণের কাজের জন্য আগামী ২৭ ও ২৮ জুন (শনিবার ও রবিবার) বালিগঞ্জ স্টেশন এলাকায় দীর্ঘ সময়ের জন্য ট্র্যাফিক ও পাওয়ার ব্লক নেওয়া হবে। এর জেরে একাধিক লোকাল ট্রেন বাতিল করা হয়েছে, পাশাপাশি কয়েকটি ট্রেনের যাত্রাপথও সংক্ষিপ্ত করা হয়েছে।
রেল সূত্রে জানা গিয়েছে, শনিবার রাত ১০টা ১৫ মিনিট থেকে রবিবার ভোর ৪টা ৪৫ মিনিট পর্যন্ত মোট ৩৯০ মিনিট বা সাড়ে ৬ ঘণ্টা এই ব্লক কার্যকর থাকবে। সপ্তাহান্তে তুলনামূলকভাবে যাত্রীসংখ্যা কম থাকায় যাত্রীদের অসুবিধা কমানোর লক্ষ্যে এই সময়টিকেই বেছে নেওয়া হয়েছে।
২৭ জুন (শনিবার) বাতিল ট্রেন
শিয়ালদা-লক্ষ্মীকান্তপুর শাখা
৩৪৭৫২ ডাউন
৩৪৭৫৪ ডাউন
৩৪৭৫৫ আপ
৩৪৭৫৭ আপ
শিয়ালদা-ক্যানিং শাখা
৩৪৫৫৪ ডাউন
৩৪৫৫৫ আপ
শিয়ালদা-ডায়মন্ড হারবার শাখা
৩৪৮৫৮ ডাউন
৩৪৮৬০ ডাউন
৩৪৮৫৭ আপ
৩৪৮৫৯ আপ
শিয়ালদা-বজবজ শাখা
৩৪১৬২ ডাউন
৩৪১৬১ আপ
শিয়ালদা-সোনারপুর শাখা
৩৪৪৩৬ ডাউন
২৮ জুন (রবিবার) বাতিল ট্রেন
শিয়ালদা-সোনারপুর শাখা
৩৪৪১২ ডাউন
৩৪৪১১ আপ
এছাড়াও কয়েকটি ট্রেনের যাত্রাপথ সাময়িকভাবে সংক্ষিপ্ত করা হয়েছে। কিছু ট্রেন সোনারপুর ও নিউ আলিপুর স্টেশন পর্যন্ত চলবে এবং কয়েকটি ট্রেন ওই স্টেশন থেকেই যাত্রা শুরু করবে।
রেল জানিয়েছে, ব্লক শুরু হওয়ার আগে নির্ধারিত সমস্ত স্টেশনে থামা শেষ ট্রেন হবে ৩৪৭৫০ ডাউন এবং ৩৪৫৫৩ আপ। অন্যদিকে, ব্লক শেষ হওয়ার পর প্রথম চলাচলকারী ট্রেন হবে ৩৪৫১১ আপ এবং ৩৪৮১৪ ডাউন।
শিয়ালদা ডিভিশনের ডিআরএম রাজীব সাক্সেনা জানিয়েছেন, রেলপথ ও বিদ্যুৎ পরিকাঠামোর রক্ষণাবেক্ষণ এবং নিরাপত্তা নিশ্চিত করার জন্য এই কাজ অত্যন্ত প্রয়োজনীয়। ভবিষ্যতে আরও নিরাপদ, নির্ভরযোগ্য ও দ্রুত পরিষেবা দিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তিনি যাত্রীদের সহযোগিতা কামনা করেছেন এবং ভ্রমণের আগে ট্রেনের সময়সূচি যাচাই করে নেওয়ার পরামর্শ দিয়েছেন।