ফ্যাক্ট চেক: বঙ্গ জয়ের পরেই মুসলিমদের বাড়িতে আগুন BJP কর্মীদের? ভিডিও-র সত্যতা জানুন

আজতক ফ্যাক্ট চেক অনুসন্ধান করে দেখেছে যে, ভাইরাল ভিডিওটির সঙ্গে পশ্চিমবঙ্গের ভোট পরবর্তী হিংসার কোনও সম্পর্ক নেই। বরং সেটি ২০২৬ সালের ২৫ এপ্রিল শর্ট সার্কিট থেকে দক্ষিণ ২৪ পরগনার আক্রা-সন্তোষপুরের ১৬ বিঘা বস্তিতে ভয়াবহ আগ্নিকান্ডের দৃশ্য।

Advertisement
ফ্যাক্ট চেক: বঙ্গ জয়ের পরেই মুসলিমদের বাড়িতে আগুন BJP কর্মীদের? ভিডিও-র সত্যতা জানুন

২০০-র বেশি আসনে জিতে তৃণমূলকে পরাজিত করে বাংলার ক্ষমতায় বিজেপি। আর গতকাল নির্বাচনের ফলাফল ঘোষণা হতেই একের পর এক অশান্তির খবর সামনে এসেছে। কলকাতা, দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি এবং বাঁকুড়া-সহ রাজ্যের বিভিন্ন জেলায় তৃণমূলের কার্যালয়ে ভাঙচুর এবং অগ্নি সংযোগের অভিযোগ উঠেছে বিজেপি কর্মীদের বিরুদ্ধে। আর এই সার্বিক পরিস্থিতির মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ ভাইরাল হয়েছে একটি ভিডিও। 

যে ভিডিওতে কোনও একটি স্থানে কয়েকটি দোকানে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখা যাচ্ছে। আর দোকানগুলির সামনে লাগানো আছে তৃণমূলের পতাকা। অন্যদিকে আগুন নেভানোর চেষ্টা করছেন বেশকিছু যুবক। ভিডিওটি শেয়ার করে দাবি করা হচ্ছে, বিধানসভা নির্বাচনে বিজেপি জেতার পরে পশ্চিমবঙ্গে মুসলিমদের বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে বিজেপি কর্মীরা। উদাহরণস্বরূপ, ভাইরাল ভিডিওটি শেয়ার করে এক ফেসবুক ব্যবহারকারী লিখেছেন, “পশ্চিমবঙ্গে বিজেপির সমর্থকরা মু'স'লি'মদে'র ঘরবাড়ি জ্বালিয়ে দিয়েছে।”

আজতক ফ্যাক্ট চেক অনুসন্ধান করে দেখেছে যে, ভাইরাল ভিডিওটির সঙ্গে পশ্চিমবঙ্গের ভোট পরবর্তী হিংসার কোনও সম্পর্ক নেই। বরং সেটি ২০২৬ সালের ২৫ এপ্রিল শর্ট সার্কিট থেকে দক্ষিণ ২৪ পরগনার আক্রা-সন্তোষপুরের ১৬ বিঘা বস্তিতে ভয়াবহ আগ্নিকান্ডের দৃশ্য।

সত্য উন্মোচন

ভাইরাল ভিডিও এবং দাবির সত্যতা জানতে সেটি থেকে একাধিক কি-ফ্রেম নিয়ে গুগলে রিভার্স ইমেজ সার্চ করা হয়। তখন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার আগে অর্থাৎ ২০২৬ সালের ২৬ এপ্রিল একটি ইউটিউব চ্যানেলে এই একই ভিডিও পাওয়া যায়। যা থেকে স্পষ্ট হয়ে যায়, ভাইরাল ভিডিওটির সঙ্গে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা পরে হওয়া হিংসার সঙ্গে কোনও সম্পর্ক নেই। ওই ইউটিউব চ্যানেলে ভিডিওটি শেয়ার করে তার শিরোনামে লেখা হয়েছে, “আগ্রা সন্তোষপুর স্টেশন রোড।”

Advertisement

এরপর উক্ত সূত্র ধরে এই সংক্রান্ত একাধিক কিওয়ার্ড সার্চ করলে ২০২৬ সালের ২৫ এপ্রিল নিউজ ১৮ বাংলায় এই একই স্থানের আগ্নিকান্ডের ভিডিও-সহ একটি বিস্তারিত ভিডিও প্রতিবেদন পাওয়া যায়। সেই প্রতিবেদন থেকে জানা যায়, সেটি দক্ষিণ ২৪ পরগনা জেলার বজবজ-শিয়ালদহ রেল লাইনের আক্রা স্টেশন লাগোয়া একটি বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা। এই অগ্নিকাণ্ডের জেরে ছিঁড়ে যায় রেলের ওভার হেডের তার। পাশাপাশি, আগুনি ভস্মীভূত হয়ে যায় একাধিক দোকান ও ঝুপড়ি। 

এই সংক্রান্ত অরও অনুসন্ধান চালালে ২০২৬ সালের ২৫ এপ্রিল আনন্দবাজার অনলাইনে একটি বিস্তারিত প্রতিবেদন পাওয়া যায়। সেই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, “দক্ষিণ ২৪ পরগনার আক্রা-সন্তোষপুর এলাকায় ‘১৬ বিঘা’ নামক একটি বস্তিতে ভয়াবহ আগুন লাগে। আগুনে পুড়ে যায় বস্তি সংলগ্ন রেলের ওভারহেড তার। অগ্নিকাণ্ডের জেরে বজবজ-শিয়ালদহ লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে গিয়েছে। আগুনের গ্রাসে ভস্মীভূত হয়ে গিয়েছে প্রায় ৪০টি ঝুপড়ি ও একাধিক দোকান।  প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে শর্ট সার্কিট থেকেই এই আগুন লাগে।”

 

এর থেকে প্রমাণ হয় যে, বিজেপি জেতার পরে পশ্চিমবঙ্গে মুসলিমদের বাড়িতে আগুন বিজেপি কর্মীদের দাবি করে শেয়ার করা হচ্ছে অসম্পর্কিত অগ্নিকাণ্ডের ভিডিও।

ফ্যাক্ট চেক

facebook users

দাবি

ভিডিওতে দেখা যাচ্ছে, বিধানসভা নির্বাচনে বিজেপি জেতার পরে পশ্চিমবঙ্গে মুসলিমদের বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে বিজেপি কর্মীরা।

ফলাফল

ভাইরাল ভিডিওটির সঙ্গে পশ্চিমবঙ্গের ভোট পরবর্তী হিংসার কোনও সম্পর্ক নেই। বরং সেটি ২০২৬ সালের ২৫ এপ্রিল শর্ট সার্কিট থেকে দক্ষিণ ২৪ পরগনার আক্রা-সন্তোষপুরের ১৬ বিঘা বস্তিতে ভয়াবহ আগ্নিকান্ডের দৃশ্য।

ঝুট বোলে কাউয়া কাটে

যত বেশি কাক তত বেশি মিথ্যে

  • কাক: অর্ধসত্য
  • একাধিক কাক: বেশির ভাগ মিথ্যে
  • অনেক কাক: সম্পূর্ণ মিথ্যে
facebook users
আপনার কী মনে হচ্ছে কোনও ম্যাসেজ ভুয়ো ?
সত্যিটা জানতে আমাদেরসংখ্যা73 7000 7000উপর পাঠান.
আপনি আমাদেরfactcheck@intoday.com এ ই-মেইল করুন
POST A COMMENT
Advertisement