Biometric Attendance in Schools: এবার সরকারি স্কুলের পড়ুয়াদেরও বায়োমেট্রিক হাজিরা, কবে থেকে চালু?

এতদিন রাজ্যের সরকারি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলিতে শিক্ষক ও পড়ুয়াদের উপস্থিতি খাতায় লিখে রাখা হতো। ক্লাসের শুরুতেই স্টুডেন্টদের জন্য করা হতো রোল কম। তাতে বেশ কিছুটা সময় চলে যেত। নতুন ব্যবস্থায় সেই পুরনো পদ্ধতির বদল ঘটতে চলেছে। প্রযুক্তির মাধ্যমে দ্রুত হাজিরা নেওয়া হবে।

Advertisement
এবার সরকারি স্কুলের পড়ুয়াদেরও বায়োমেট্রিক হাজিরা, কবে থেকে চালু?স্কুলে বায়োমেট্রিক অ্যাটেনডেন্স
হাইলাইটস
  • এতদিন রাজ্যের সরকারি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলিতে শিক্ষক ও পড়ুয়াদের উপস্থিতি খাতায় লিখে রাখা হতো
  • ক্লাসের শুরুতেই স্টুডেন্টদের জন্য করা হতো রোল কম। তাতে বেশ কিছুটা সময় চলে যেত
  • নতুন ব্যবস্থায় সেই পুরনো পদ্ধতির বদল ঘটতে চলেছে

স্কুলে পড়ুয়ারা অনুপস্থিত। তবুও হাজিরা খাতায় রয়েছে নাম। আর এই অভিযোগ নতুন কিছু নয়। বরং অনেক দিনের। যার ফলে স্কুলে নিয়মিত না আসা পড়ুয়ারা পড়াশোনায় পিছিয়ে পড়ছে। এবার এই সমস্যার মোকাবিলা করতে চাইছে সরকার। সেই মতো নতুন প্রযুক্তির সাহায্য নিতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার। শুধু শিক্ষক-শিক্ষিকারা নন, স্কুলের পড়ুয়াদের হাজিরাও এবার নেওয়া হবে বায়োমেট্রিক পদ্ধতিতে। এক্ষেত্রে মুখের ছবি শনাক্ত করেই রেকর্ড করা হবে উপস্থিতি। 

শিক্ষামন্ত্রী দীপক বর্মন জানিয়েছেন, আগামী ২ জানুয়ারি থেকে রাজ্যের স্কুলগুলিতে এই ব্যবস্থা চালুর পরিকল্পনা রয়েছে। তার আগে ডিসেম্বর মাস থেকেই শুরু হবে পরীক্ষামূলক প্রয়োগ শুরু হবে। 

প্রসঙ্গত, এতদিন রাজ্যের সরকারি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলিতে শিক্ষক ও পড়ুয়াদের উপস্থিতি খাতায় লিখে রাখা হতো। ক্লাসের শুরুতেই স্টুডেন্টদের জন্য করা হতো রোল কম। তাতে বেশ কিছুটা সময় চলে যেত। নতুন ব্যবস্থায় সেই পুরনো পদ্ধতির বদল ঘটতে চলেছে। প্রযুক্তির মাধ্যমে দ্রুত হাজিরা নেওয়া হবে। সেই সঙ্গে কোনও পড়ুয়ার উপস্থিতির তথ্যও ডিজিটাল পদ্ধতিতে সংরক্ষণ করা হবে।

কীভাবে কাজ করবে নতুন হাজিরা ব্যবস্থা?
নতুন নিয়মে স্কুলে এসে পড়ুয়া এবং শিক্ষক-শিক্ষিকাদের মুখের ছবি স্ক্যান করা হবে। ফেস রেকগনিশন প্রযুক্তির সাহায্যে ব্যক্তির পরিচয় যাচাই করা হবে। এভাবেই হাজিরা নথিভুক্ত হবে। 

আর পড়ুয়াদের হাজিরার তথ্য শুধু স্কুলের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। সেই রেকর্ড সরাসরি পৌঁছে যাবে শিক্ষা দফতরের কাছেও। ফলে কোন স্কুলে কতজন পড়ুয়া উপস্থিত, কতজন অনুপস্থিত কিংবা শিক্ষকরা নিয়মিত স্কুলে আসছেন কি না, তার বিস্তারিত তথ্য সরকারের হাতে থাকবে।

রাজ্যের প্রায় ১ কোটি ৬০ লক্ষ পড়ুয়া এবং ৪ লক্ষ শিক্ষক-শিক্ষিকার জন্য এই ব্যবস্থা চালুর প্ল্যান করা হয়েছে। সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলিতে এই প্রযুক্তি ব্যবহার করা হবে। 

মাথায় রাখতে হবে, ফেস রেকগনিশন হাজিরা নতুন কিছু নয়। বেসরকারি স্কুল এবং বিভিন্ন অফিসে বায়োমেট্রিক হাজিরার চল এখনও রয়েছে। এবার সরকারি স্কুলশিক্ষাতেও সেই প্রযুক্তি ব্যবহার করতে চাইছে রাজ্য।

Advertisement

কেন এই সিদ্ধান্ত রাজ্য সরকারের?
স্কুলে অনেক পড়ুয়াই নিয়মিত আসে না। তারা পড়াশোনায় পিছিয়ে পড়ে। এমন পরিস্থিতিতে পড়ুয়াদের উপস্থিতি নিশ্চিত করার জন্যই এই উদ্যোগ নেওয়া হল। 

স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন জানিয়েছেন, মূলত পড়ুয়াদের কথা মাথায় রেখেই ফেস রেকগনিশন প্রযুক্তি চালু করা হচ্ছে। 

তাঁর আরও দাবি, অনেক পড়ুয়া নিয়মিত স্কুলে আসছে না বলে অভিযোগ পাওয়া যায়। অথচ শিক্ষকের সংস্পর্শে না এলে পড়ুয়ার পড়াশোনার ক্ষতি হওয়া স্বাভাবিক। নিজের শিক্ষকতার অভিজ্ঞতা থেকেও তিনি বিষয়টি বুঝেছেন বলে জানিয়েছেন।

সরকারের আশা, নতুন এই ব্যবস্থায় স্কুলে উপস্থিতির ক্ষেত্রে আরও স্বচ্ছতা আসবে। পাশাপাশি পড়ুয়া ও শিক্ষক-শিক্ষিকাদের নিয়মিত উপস্থিতির বিষয়টিও নজরদারির আওতায় আনা সম্ভব হবে।

 

POST A COMMENT
Advertisement