WB School Sanskrit: সপ্তম-অষ্টম শ্রেণিতে সংস্কৃতের নতুন বই অরুণ-কিরণ, কী আছে তাতে? জানুন

WB School Sanskrit Books: লক্ষ্য স্কুলের পাঠ্যক্রমে সংস্কৃত ভাষার গুরুত্ব বাড়ানো। আর সেই লক্ষ্যেই সপ্তম ও অষ্টম শ্রেণির পড়ুয়াদের জন্য নতুন দু’টি সংস্কৃত পাঠ্যবই আনল রাজ্য শিক্ষা দফতর।

Advertisement
সপ্তম-অষ্টম শ্রেণিতে সংস্কৃতের নতুন বই অরুণ-কিরণ, কী আছে তাতে? জানুনসপ্তম ও অষ্টম শ্রেণির পড়ুয়াদের জন্য নতুন দু’টি সংস্কৃত পাঠ্যবই আনল রাজ্য শিক্ষা দফতর।
হাইলাইটস
  • লক্ষ্য স্কুলের পাঠ্যক্রমে সংস্কৃত ভাষার গুরুত্ব বাড়ানো।
  • নতুন দু’টি সংস্কৃত পাঠ্যবই আনল রাজ্য শিক্ষা দফতর।
  • সম্পূর্ণ ভাষা শিক্ষার উদ্যোগ।

WB School Sanskrit Books: লক্ষ্য স্কুলের পাঠ্যক্রমে সংস্কৃত ভাষার গুরুত্ব বাড়ানো। আর সেই লক্ষ্যেই সপ্তম ও অষ্টম শ্রেণির পড়ুয়াদের জন্য নতুন দু’টি সংস্কৃত পাঠ্যবই আনল রাজ্য শিক্ষা দফতর। সপ্তম শ্রেণির বইটির নাম 'অরুণ'। অষ্টম শ্রেণির পড়ুয়ারা পড়বে 'কিরণ'। তবে এই বই দু’টির উদ্দেশ্য শুধুমাত্র প্রাচীন সাহিত্য বা ব্যাকরণ শেখানো নয়। বরং দৈনন্দিন জীবনে সংস্কৃত ভাষার ব্যবহার কীভাবে সম্ভব, সেটাই সহজভাবে তুলে ধরার চেষ্টা হয়েছে।

নতুন বই দু’টির কথা জানিয়ে স্কুলশিক্ষামন্ত্রী দীপক বর্মণ জানিয়েছেন, এগুলিতে সাধারণ কথাবার্তা ও দৈনন্দিন জীবনের বিভিন্ন পরিস্থিতিকে সংস্কৃত ভাষার মাধ্যমে বোঝানো হয়েছে। অর্থাৎ, সংস্কৃতকে শুধুমাত্র অতীতের ভাষা হিসেবে আটকে না রেখে বর্তমান সময়ের সঙ্গেও পরিচিত করানোর লক্ষ্য রয়েছে। মন্ত্রীর বক্তব্য, এই বইয়ের সঙ্গে ধর্মীয় শিক্ষার কোনও সম্পর্ক নেই। এটি সম্পূর্ণ ভাষা শিক্ষার উদ্যোগ।

এখনও স্কুলে সংস্কৃত পড়ানো হয় কেন ?
অনেকেই অবশ্য প্রশ্ন তুলছেন, আধুনিক যুগে এসে স্কুলে সংস্কৃত শেখানোর প্রয়োজন কী? শিক্ষাবিদদের মতে, সংস্কৃত ভারতের প্রাচীন ভাষাগুলির অন্যতম। এই ভাষায় বেদ, উপনিষদ, রামায়ণ, মহাভারত-সহ বহু গুরুত্বপূর্ণ সাহিত্য ও দর্শনের গ্রন্থ রচিত হয়েছে। ভারতীয় ইতিহাস, সাহিত্য, দর্শন এবং ভাষার বিবর্তন বুঝতে সংস্কৃতের ভূমিকা গুরুত্বপূর্ণ।

এছাড়াও বাংলা-সহ একাধিক ভারতীয় ভাষার শব্দভাণ্ডার ও ব্যাকরণে সংস্কৃতের প্রভাব রয়েছে। বাংলা ভাষার বহু প্রচলিত শব্দের উৎস সংস্কৃত। ফলে সংস্কৃতের প্রাথমিক জ্ঞান থাকলে বাংলা শব্দের উৎপত্তি ও ভাষার গঠন সম্পর্কে পড়ুয়াদের ধারণা আরও স্পষ্ট হতে পারে। পাশাপাশি বাঙালিদের অনেকেই স্বচ্ছন্দে হিন্দি পড়তে পারেন। তার পিছনেও সংস্কৃতের ভূমিকা রয়েছে। সংস্কৃত হরফের সঙ্গে হিন্দির সাদৃশ্যের কারণে এই সুবিধা পাবেন। 

নতুন বই কেন আনা হল?
সংস্কৃতকে সহজ, ব্যবহারিক এবং পড়ুয়াদের কাছে আকর্ষণীয় করে তোলাই এর বড় লক্ষ্য। সাধারণত সংস্কৃত পড়াশোনা বলতে অনেকে খালি ভাবেন জটিল ব্যাকরণ বা শ্লোক মুখস্থ করা। নতুন বইয়ে দৈনন্দিন কথোপকথনের উপর জোর দিলে সেই ধারণা বদলাতে পারে।

Advertisement

বিশেষ করে সপ্তম ও অষ্টম শ্রেণি ভাষা শেখার গুরুত্বপূর্ণ পর্যায়। এই সময়ে সহজ বাক্য গঠন, কথোপকথন এবং পরিচিত পরিস্থিতির মাধ্যমে সংস্কৃত শেখানো গেলে পড়ুয়াদের আগ্রহ বাড়তে পারে। তবে নতুন বইয়ের বাস্তব সাফল্য নির্ভর করবে পাঠ্যবস্তুর মান, শিক্ষকদের প্রশিক্ষণ এবং শ্রেণিকক্ষে পড়ানোর পদ্ধতির উপর।

নতুন তথ্য অনুযায়ী, বই দু’টির আরও কয়েকটি উল্লেখযোগ্য দিক রয়েছে। সপ্তম শ্রেণির ‘অরুণ’-এ ৪৫০টিরও বেশি ছবি, কমিকস, অনুশীলনের জায়গা এবং শিক্ষকদের জন্য বিশেষ নির্দেশিকা রয়েছে। সংবিধানের প্রস্তাবনা, মৌলিক অধিকার ও মৌলিক কর্তব্যের বিষয়ও অন্তর্ভুক্ত করা হয়েছে। অষ্টম শ্রেণির ‘কিরণ’-এও ছবির মাধ্যমে পাঠকে আকর্ষণীয় করার ব্যবস্থা রয়েছে।  

POST A COMMENT
Advertisement