SBI-তে প্রচুর শূন্যপদে চাকরির সুযোগ, আবেদন শুরু, কারা পাবেন সুযোগ?

ইতিমধ্যেই আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে এবং আগামী ৮ জুলাই ২০২৬ পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে। সরকারি ব্যাঙ্কে চাকরির প্রস্তুতি নেওয়া প্রার্থীদের জন্য এটি বড় সুযোগ বলে মনে করা হচ্ছে।

Advertisement
SBI-তে প্রচুর শূন্যপদে চাকরির সুযোগ, আবেদন শুরু, কারা পাবেন সুযোগ?SBI-তে প্রচুর শূন্যপদে চাকরির সুযোগ, আবেদন শুরু, কারা পাবেন সুযোগ?

State Bank Recruitment 2026: ভারতীয় স্টেট ব্যাঙ্কের তরফে নতুন করে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এবার প্রবেশনারি অফিসার পদে মোট ১৫০০ শূন্যপদে নিয়োগ করা হবে। ইতিমধ্যেই আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে এবং আগামী ৮ জুলাই ২০২৬ পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে। সরকারি ব্যাঙ্কে চাকরির প্রস্তুতি নেওয়া প্রার্থীদের জন্য এটি বড় সুযোগ বলে মনে করা হচ্ছে।

শূন্যপদ
অফিশিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী, মোট ১৫০০টি শূন্যপদের মধ্যে ১৪৪৬টি নিয়মিত পদ এবং ৫৪টি ব্যাকলগ শূন্যপদ রয়েছে। দেশের বিভিন্ন অঞ্চলে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

শিক্ষাগত যোগ্যতা
শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে আবেদনকারীদের ৩০ সেপ্টেম্বর ২০২৬ তারিখের মধ্যে যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনও বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে। কেন্দ্রীয় সরকার স্বীকৃত সমমানের যোগ্যতা থাকলেও আবেদন করা যাবে। এছাড়াও যাঁরা বর্তমানে চূড়ান্ত সেমিস্টারে পড়াশোনা করছেন তাঁরাও আবেদন করতে পারবেন। তবে নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় প্রমাণপত্র জমা দিতে হবে।

বয়স
বয়সের ক্ষেত্রে আবেদনকারীদের ন্যূনতম ২১ বছর এবং সর্বোচ্চ ৩০ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

বেতন কাঠামো
বেতন কাঠামোর দিক থেকে এই পদ যথেষ্ট আকর্ষণীয়। নির্বাচিত প্রার্থীরা প্রতি মাসে ৪৮,৪৮০ টাকা থেকে ৮৫৯২০ টাকা পর্যন্ত বেতন পাবেন। অফিশিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী পে লেভেল ১ অনুসারে বেতন দেওয়া হবে। পাশাপাশি অন্যান্য প্রযোজ্য ভাতাও যুক্ত থাকবে।

নিয়োগ প্রক্রিয়া
নিয়োগ প্রক্রিয়ায় প্রথমে প্রার্থীদের সাইকোমেট্রিক টেস্টে অংশ নিতে হবে। এরপর গ্রুপ এক্সারসাইজ এবং ইন্টারভিউয়ের ভিত্তিতে চূড়ান্ত নির্বাচন করা হবে।

কীভাবে আবেদন?
আবেদন করতে ইচ্ছুক প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদনপত্র জমা দিতে হবে। এজন্য প্রথমে ভারতীয় স্টেট ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। তারপর সংশ্লিষ্ট নিয়োগের বিজ্ঞপ্তি নির্বাচন করে আবেদনপত্রে ব্যক্তিগত তথ্য পূরণ করতে হবে। এরপর প্রয়োজনীয় নথি আপলোড করে আবেদন ফি জমা দিতে হবে। সবশেষে আবেদনপত্র সাবমিট করতে হবে।

Advertisement

আবেদনের শেষ তারিখ
এই নিয়োগের জন্য আবেদন গ্রহণ শুরু হয়েছে ১৮ জুন ২০২৬ থেকে। আবেদন করার শেষ তারিখ ৮ জুলাই ২০২৬। তাই আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সময়সীমার মধ্যেই আবেদন সম্পূর্ণ করার পরামর্শ দেওয়া হচ্ছে।

 

POST A COMMENT
Advertisement