Job News: সাহিত্য অকাদেমিতে চাকরি! জুনিয়র ক্লার্ক থেকে MTS, একাধিক পদে নিয়োগ

চাকরিপ্রার্থীদের জন্য বড় খবর। সাহিত্য অকাদেমিতে একাধিক পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের অধীন স্বশাসিত এই প্রতিষ্ঠানে মোট ৩০ জনকে নিয়োগ করা হবে।

Advertisement
সাহিত্য অকাদেমিতে চাকরি! জুনিয়র ক্লার্ক থেকে MTS, একাধিক পদে নিয়োগ কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের অধীন স্বশাসিত এই প্রতিষ্ঠানে মোট ৩০ জনকে নিয়োগ করা হবে।
হাইলাইটস
  • সাহিত্য অকাদেমিতে একাধিক পদে নিয়োগ।
  • মোট ৩০ জনকে নিয়োগ করা হবে।
  • মোট ১৩ ধরনের পদ রয়েছে নিয়োগের তালিকায়।

সাহিত্য অকাদেমিতে একাধিক পদে নিয়োগ। কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের অধীন স্বশাসিত এই প্রতিষ্ঠানে মোট ৩০ জনকে নিয়োগ করা হবে। জুনিয়র ক্লার্ক, মাল্টি-টাস্কিং স্টাফ (MTS), স্টেনোগ্রাফার, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট-সহ মোট ১৩ ধরনের পদ রয়েছে নিয়োগের তালিকায়।

গত ২২ অগাস্ট এই নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহী এবং যোগ্য প্রার্থীদের নির্দিষ্ট আবেদনপত্র পূরণ করে ডাকযোগে পাঠাতে হবে। আবেদন পাঠানোর ক্ষেত্রে স্পিড পোস্ট অথবা রেজিস্টার্ড পোস্ট ব্যবহার করা যাবে। আবেদন জমা দেওয়ার শেষ দিন ২১ সেপ্টেম্বর ২০২৬।

শুধু দিল্লিতেই নয়, দেশের একাধিক শহরে কাজের সুযোগ রয়েছে এই নিয়োগে। বিজ্ঞপ্তি অনুযায়ী, সাহিত্য অকাদেমির নয়াদিল্লির সদর দফতরের পাশাপাশি কলকাতা, মুম্বই এবং বেঙ্গালুরুর আঞ্চলিক দফতরেও কর্মী নিয়োগ করা হবে। এ ছাড়া চেন্নাইয়ের উপ-দফতরেও রয়েছে শূন্যপদ।

পদ অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা এবং কাজের ধরন আলাদা। একই ভাবে বেতনও নির্ভর করবে সংশ্লিষ্ট পদের পে লেভেলের উপর। নিয়োগ বিজ্ঞপ্তিতে দেওয়া তথ্য অনুযায়ী, সপ্তম বেতন কমিশনের পে ম্যাট্রিক্স অনুসারে লেভেল ১ থেকে লেভেল ১১ পর্যন্ত বেতন দেওয়া হবে।

সব পদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ৫০ বছর। তবে সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা বয়সের ক্ষেত্রে নির্দিষ্ট ছাড় পাবেন।

বেতনের দিক থেকেও এই নিয়োগ বেশ আকর্ষণীয়। উদাহরণ হিসেবে, মাল্টি-টাস্কিং স্টাফ বা MTS পদটি রয়েছে পে ম্যাট্রিক্সের লেভেল ১-এ। এই পদে মাসিক বেতন ১৮,০০০ টাকা থেকে শুরু হয়ে ৫৬,৯০০ টাকা পর্যন্ত হতে পারে। অন্য দিকে, ডেপুটি সেক্রেটারি পদের বেতন লেভেল ১১ অনুযায়ী। এই পদে বেতন ৬৭,৭০০ টাকা থেকে শুরু হয়ে ২,০৮,৭০০ টাকা পর্যন্ত হতে পারে।

আবেদন ফি কত?
পদের পে লেভেল অনুযায়ী আবেদন ফি-তেও পার্থক্য রয়েছে। লেভেল ১০ এবং লেভেল ১১-এর পদগুলির জন্য সাধারণ এবং OBC শ্রেণির প্রার্থীদের ১,০০০ টাকা আবেদন ফি দিতে হবে। SC, ST এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে ফি ৫০০ টাকা।

Advertisement

বিশেষ ভাবে সক্ষম বা PwBD প্রার্থীদের কোনও আবেদন ফি দিতে হবে না।

আবার লেভেল ১ থেকে লেভেল ৬ পর্যন্ত পদের ক্ষেত্রে সাধারণ এবং OBC প্রার্থীদের আবেদন ফি ৮০০ টাকা। SC, ST এবং মহিলা প্রার্থীদের জন্য এই ক্ষেত্রে ফি রাখা হয়েছে ৫০০ টাকা। PwBD প্রার্থীদের জন্য এখানেও আবেদন ফি মকুব করা হয়েছে।

আবেদন ফি নগদে বা অনলাইন মাধ্যমে জমা দেওয়ার সুযোগ নেই। বিজ্ঞপ্তি অনুযায়ী, ‘সচিব, সাহিত্য অকাদেমি, নতুন দিল্লি’-এর নামে ডিমান্ড ড্রাফটের মাধ্যমে ফি জমা দিতে হবে।

একাধিক পদের জন্য আবেদন করতে চাইলে একটি বিষয় বিশেষ ভাবে মনে রাখতে হবে। প্রতিটি পদের জন্য আলাদা আবেদনপত্র জমা দিতে হবে। একই সঙ্গে প্রত্যেক পদের জন্য পৃথক আবেদন ফিও দিতে হবে।

অর্থাৎ, সাহিত্য অকাদেমির এই নিয়োগে একসঙ্গে একাধিক পদে আবেদন করার সুযোগ থাকলেও প্রতিটি পদের আবেদন প্রক্রিয়া আলাদা। তাই আবেদন করার আগে নিজের শিক্ষাগত যোগ্যতা, বয়স এবং সংশ্লিষ্ট পদের প্রয়োজনীয় শর্ত ভাল ভাবে দেখে নেওয়া জরুরি।

আবেদনের শেষ তারিখ ২১ সেপ্টেম্বর ২০২৬। তাই ডাকযোগে আবেদন পাঠানোর ক্ষেত্রে শেষ দিনের জন্য অপেক্ষা না করে আগেই আবেদনপত্র পাঠানোই শ্রেয়।    

POST A COMMENT
Advertisement