Railway Recruitment 2026: রেলে মেগা Vacancy! ৪ হাজারেরও বেশি পদে কর্মী নিচ্ছে RRB

Railway Recruitment 2026: রেলে ইঞ্জিনিয়ারিং ও স্নাতকদের মেগা নিয়োগ। ৪ হাজারের বেশি পদে চাকরির সুবর্ণ সুযোগ। জানুন আবেদনের পদ্ধতি।

Advertisement
রেলে মেগা Vacancy! ৪ হাজারেরও বেশি পদে কর্মী নিচ্ছে RRBরেলে ইঞ্জিনিয়ারিং ও স্নাতকদের মেগা নিয়োগ। ৪ হাজারের বেশি পদে চাকরির সুবর্ণ সুযোগ।
হাইলাইটস
  • ভারতীয় রেলে চাকরিপ্রার্থীদের জন্য সুখবর।
  • বিভিন্ন টেকনিক্যাল ও সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্নাতকদের নিয়োগ করা হবে।
  • বিজ্ঞানের একাধিক শাখায় ডিগ্রি বা ডিপ্লোমা থাকা প্রার্থীরা এই নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন।

RRB Junior Engineer Recruitment 2026: সরকারি চাকরিপ্রার্থীদের জন্য সুখবর! দেশের বিভিন্ন রেলওয়ে ডিভিশনে ৪ হাজারেরও বেশি পদে কর্মী নিয়োগের প্রক্রিয়া শুরু হতে চলেছে। রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড (RRB)-এর মাধ্যমে বিভিন্ন টেকনিক্যাল ও সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্নাতকদের নিয়োগ করা হবে। কলকাতা, শিলিগুড়ি, মালদহ, ভুবনেশ্বর, পটনা-সহ দেশের মোট ২১টি প্রধান রেল ডিভিশনে নিযুক্ত প্রার্থীদের কাজ করার সুযোগ মিলবে। ইঞ্জিনিয়ারিং এবং বিজ্ঞানের একাধিক শাখায় ডিগ্রি বা ডিপ্লোমা থাকা প্রার্থীরা এই নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন। অবশ্যই, সংশ্লিষ্ট পরীক্ষা দিয়ে তবেই সুযোগ মিলবে।

কোন কোন পদে কর্মী নিয়োগ ও মোট শূন্যপদ
রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল তথ্য অনুযায়ী, মূলত টেকনিক্যাল ক্যাডারে কর্মী নেওয়া হবে।  

জুনিয়র ইঞ্জিনিয়ার (JE)

ডিপো মেটিরিয়াল সুপারিন্টেন্ডেন্ট (DMS)

কেমিক্যাল সুপারভাইজ়ার

কেমিক্যাল ও মেটালার্জিক্যাল অ্যাসিস্ট্যান্ট (CMA)

সব পদ মিলিয়ে মোট শূন্যপদের সংখ্যা ৪,০৯৮টি।

শিক্ষাগত যোগ্যতা ও বয়সসীমা
বিজ্ঞানে স্নাতক কিংবা ইঞ্জিনিয়ারিং শাখার প্রার্থীরা আবেদনের সুযোগ পাবেন। সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, কম্পিউটার সায়েন্স, প্রোডাকশন, অটোমোবাইল, মেকাট্রনিক্স, ইনস্ট্রুমেন্টেশনের মতো বিভিন্ন শাখায় ডিগ্রি বা ৩ বছরের ডিপ্লোমা ধারীরা আবেদন করতে পারবেন। এ ছাড়াও পদার্থবিদ্যা এবং রসায়ন বিষয়ে সাধারণ বিএসসি (B.Sc) স্নাতকদের জন্যও রয়েছে কিছু বিশেষ পদ।

বয়সসীমা: আবেদনকারী প্রার্থীর বয়স ১৮ থেকে ৩৩ বছরের মধ্যে হতে হবে (সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সের বিশেষ ছাড় মিলবে)।

পরীক্ষা 
প্রার্থীদের নির্বাচন হবে কম্পিউটার বেসড টেস্ট (CBT) পদ্ধতির মাধ্যমে। সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়াটি কয়েকটি ধাপে সম্পন্ন হবে:

১. প্রথম পর্বের সিবিটি (CBT 1): গণিত, জেনারেল ইন্টালিজেন্স অ্যান্ড রিজ়নিং, জেনারেল অ্যাওয়্যারনেস এবং জেনারেল সায়েন্স।

২. দ্বিতীয় পর্বের সিবিটি (CBT 2): পদার্থবিদ্যা, রসায়ন, কম্পিউটার অ্যাপ্লিকেশন, পরিবেশ বিজ্ঞান ও টেকনিক্যাল বিষয়টি সম্পর্কিত প্রশ্ন।

৩. নথি যাচাই ও ডাক্তারি পরীক্ষা: দু'টি সিবিটি পরীক্ষায় উত্তীর্ণদের নথি যাচাই (Document Verification) এবং ফিটনেস সংক্রান্ত মেডিক্যাল পরীক্ষার পর চূড়ান্ত নিয়োগপত্র দেওয়া হবে।

Advertisement

আবেদনের তারিখ ও গুরুত্বপূর্ণ লিঙ্ক
রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের নির্ধারিত অনলাইন পোর্টালের মাধ্যমে আবেদনপত্র গ্রহণ করা হবে।

সম্ভাব্য আবেদন শুরুর তারিখ: ১৪ অগস্ট, ২০২৬।

আবেদনের শেষ তারিখ: ১৩ সেপ্টেম্বর, ২০২৬।

আবেদন ফি: সাধারণ ও ওবিসি পরীক্ষার্থীদের জন্য ৫০০ টাকা (সংরক্ষিত শ্রেণির ক্ষেত্রে সরকারি নিয়ম প্রযোজ্য)।

দ্রষ্টব্য: আবেদনের সময়সূচি সাময়িক এবং পরিবর্তনসাপেক্ষ। তাই সঠিক ও নির্ভরযোগ্য তথ্যের জন্য প্রার্থীদের নিয়মিত রেলের অফিসিয়াল ওয়েবসাইটে নজর রাখুন। 

POST A COMMENT
Advertisement