বিজ্ঞপ্তি অনুযায়ী, রাইটস লিমিটেডের সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের অধীনে এই নিয়োগ হবে। রেল মন্ত্রক অধীনস্থ সংস্থায় চাকরির সুযোগ। সিভিল ইঞ্জিনিয়ারিং পটভূমির প্রার্থীদের জন্য ম্যানেজার এবং ইঞ্জিনিয়ার পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রাইটস লিমিটেড। গুজরাতে পোস্টিং। মোট দু’টি শূন্যপদে নিয়োগ করা হবে। নির্দিষ্ট সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে।
প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, রাইটস লিমিটেডের সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের অধীনে এই নিয়োগ হবে। ম্যানেজার এবং ইঞ্জিনিয়ার পদে নির্বাচিতদের বিভিন্ন পরিকাঠামো প্রকল্পে কাজ করতে হবে। বিশেষ করে স্থাপত্য নির্মাণ, জল সরবরাহ ব্যবস্থা এবং নিকাশি পরিকাঠামো সংক্রান্ত প্রকল্পে কাজের অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক।
আবেদনের জন্য সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক হতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত পাঁচ থেকে দশ বছরের পেশাগত অভিজ্ঞতা থাকতে হবে। সংস্থা স্পষ্ট জানিয়েছে, গবেষণামূলক কাজ, ইন্টার্নশিপ বা শিক্ষকতার অভিজ্ঞতা এই নিয়োগের ক্ষেত্রে গ্রহণযোগ্য হবে না। শুধুমাত্র সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানে চাকরির অভিজ্ঞতাকেই বৈধ হিসাবে গণ্য করা হবে।
বয়সসীমার ক্ষেত্রেও নির্দিষ্ট শর্ত রয়েছে। আবেদনকারীদের বয়স ৪০ বছরের মধ্যে হতে হবে। যোগ্য প্রার্থীদের বাছাই করতে লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ নেওয়া হবে। লিখিত পরীক্ষার ভিত্তিতে নির্বাচিত প্রার্থীদের পরবর্তী ধাপে ডাকা হবে।
প্রথমে এক বছরের চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হবে। তবে সংস্থার প্রয়োজন অনুযায়ী ওই চুক্তির মেয়াদ পরবর্তী সময়ে বৃদ্ধি করা হতে পারে। বেতন কাঠামোও আকর্ষণীয়। পদ অনুযায়ী মাসিক বেতন ৩০,০০০ টাকা থেকে ১,৬০,০০০ টাকা পর্যন্ত হতে পারে।
আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইন মাধ্যমে সম্পন্ন হবে। আগ্রহী প্রার্থীরা রাইটস লিমিটেডের নির্দিষ্ট পোর্টালে গিয়ে আবেদনপত্র জমা দিতে পারবেন। আবেদন গ্রহণ চলবে ২১ জুন পর্যন্ত।
সংস্থার তরফে জানানো হয়েছে, পরীক্ষার আগে এলিজেবলদের অ্যাডমিট কার্ড পাঠানো হবে। লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে দিল্লি, গুরুগ্রাম, মুম্বই এবং অহমদাবাদে। তাই আবেদন করার আগে প্রার্থীদের বিজ্ঞপ্তিতে উল্লিখিত সমস্ত শর্ত ও যোগ্যতা ভালো করে দেখে নিন।
রেল মন্ত্রকের অধীনস্থ সংস্থায় কাজের সুযোগ এবং তুলনামূলক উচ্চ বেতন। ফলে এলিজেবল হলে অবশ্যই সময়ের মধ্যে আবেদন সেরে ফেলুন।